গাজায় আরো ১০০ টন ত্রাণ পাঠাচ্ছে পাকিস্তান
, ১১ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০৬ আগস্ট, ২০২৫ খ্রি:, ২৩ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজায় আরো ১০০ টন ত্রাণ পাঠাচ্ছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বিশেষ নির্দেশনায় গতকাল সোমবার এসব ত্রাণ পাঠানো হচ্ছে। গত রোববার এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার আহ্বান জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
এসময় ফিলিস্তিনি জনগণের প্রতি পাকিস্তানের অটল সংহতি পুনর্ব্যক্ত করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুসারে ১৯৬৭ সালের আগের সীমান্ত বরাবর দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে একটি স্থায়ী রাজনৈতিক নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, ‘এই কঠিন সময়ে পাকিস্তান ফিলিস্তিনের জনগণের পাশে আছে এবং তাদের চাহিদা পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করবে। ’
অনুষ্ঠানে পাকিস্তানে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত পাকিস্তানি জনগণকে তাদের অব্যাহত সমর্থন এবং উদারতার জন্য ধন্যবাদ জানান।
১০০ টন ত্রাণসামগ্রী বহনকারী ১৭তম চালানটি গতকাল সোমবার ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে রওনা হওয়ার কথা রয়েছে। ফেডারেল সরকার দুটি বিশেষ ফ্লাইটে ২০০ টন ত্রাণ গাজায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে। বাকি ১০০ টন আগামী দিনে পাঠানো হবে।
সবশেষ চালানের মধ্যে রয়েছে ৬৫ টন খাবার, শিশুদের জন্য ২০ টন গুঁড়ো দুধ, ৫ টন বিস্কুট এবং ১০ টন ওষুধ।
এ নিয়ে পাকিস্তান এখন পর্যন্ত ১৭টি চালানের মাধ্যমে গাজায় এক হাজার ৭১৫ টন ত্রাণ পৌঁছে দিয়েছে। আগামী দিনে পরবর্তী চালান পাঠানো হলে মোট এক হাজার ৮১৫ টন ত্রাণ পৌঁছাবে।
ব্যাপক শিলাবৃষ্টিতে বিপর্যস্ত ইতালির আনকোনা প্রদেশ
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তান-যাত্রার বিমানে নিহত ইরানি শিশুদের রক্তাক্ত ব্যাগ-জুতা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের ভান্ডারে এখনও হাজারো ব্যালিস্টিক মিসাইল
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে ৩ সপ্তাহের মধ্যে ‘জ্বালানি সংকটের’ আশঙ্কা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যেভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে হরমুজ প্রণালি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘যুক্তরাষ্ট্রের ওপর পুরোপুরি ‘অবিশ^াস’ নিয়ে আলোচনায় বসছে ইরান’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুদ্ধবিরতি চাইলে আমাদের অধিকারগুলো মানতে হবে -ইরানি স্পিকার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আবারও গাজায় দখলদার ইসরাইলের সন্ত্রাসী তা-ব, নিহত ৭ গাজাবাসী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্ষয়ক্ষতি লুকাতে বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা নষ্ট করা হচ্ছে
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ দফার মধ্যে তিন শর্ত লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র, সংলাপ এখন ‘অযৌক্তিক’ -ইরানি স্পিকার
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সন্ত্রাসী ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ইরান যেকোনো মুহূর্তে ‘পূর্ণাঙ্গ প্রতিরক্ষায়’ ঝাঁপিয়ে পড়তে পারে -কর্মকর্তা
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সন্ত্রাসী ট্রাম্পকে উপহাস করছে মার্কিন জনপ্রতিনিধিরা; ইরানকে বিজয়ী হিসেবে স্বীকৃতি
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ব্যারেলপ্রতি ১ ডলার টোল আরোপের পরিকল্পনা
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)