ইসলামবিদ্বেষ:
অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সীদের হিজাব পরিধানে নিষেধাজ্ঞা
, ২৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ রবি, ১৩৯৪ শামসী সন , ০৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী শিক্ষার্থীদের স্কুলে হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা প্রথমবারের মতো কার্যকর হচ্ছে। নতুন শিক্ষাবর্ষ শুরুর সঙ্গে সঙ্গে ভিয়েনাসহ দেশটির কয়েকটি রাজ্যের স্কুলে এই নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে।
তবে দেশটির প্রধান মুসলিম সংগঠনসহ বিভিন্ন গোষ্ঠী এটিকে বৈষম্যমূলক বলে নিন্দা জানিয়েছে। একই সঙ্গে আইনটি আদালতে চ্যালেঞ্জ হওয়ারও সম্ভাবনা রয়েছে।
অস্ট্রিয়ার তিনটি মধ্যপন্থী দলের জোট সরকার স্কুলে হিজাব নিষিদ্ধ করার প্রস্তাব দেয়। গত ডিসেম্বর দেশটির পার্লামেন্টে আইনটি পাশ হয়। এতে ডানপন্থী ফ্রিডম পার্টি সমর্থন দেয়। একমাত্র বামপন্থী গ্রিনস পার্টি আইনটির বিরোধিতা করে।
অস্ট্রিয়ার মুসলিমদের আনুষ্ঠানিকভাবে প্রতিনিধিত্বকারী সংগঠন ইসলামিক রিলিজিয়াস কমিউনিটি ইন অস্ট্রিয়া বলেছে, এই নিষেধাজ্ঞা মৌলিক অধিকার লঙ্ঘন করছে। সংগঠনটি জানিয়েছে, তারা আইনটি সাংবিধানিক আদালতে চ্যালেঞ্জ করবে।
এর আগে ২০২০ সালে অস্ট্রিয়ার সাংবিধানিক আদালত ১০ বছরের কম বয়সী শিশুদের জন্য করা একই ধরনের একটি হিজাব নিষেধাজ্ঞা বাতিল করেছিল। তখন আদালত বলেছিল, আইনটি মুসলিমদের প্রতি বৈষম্যমূলক এবং রাষ্ট্রকে ধর্মীয় বিষয়ে নিরপেক্ষ থাকা উচিত।
এদিকে বামপন্থী শিক্ষার্থী সংগঠনগুলো নতুন আইনের প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে। অস্ট্রিয়ার নয়টি রাজ্যের মধ্যে পূর্বাঞ্চলের ভিয়েনা, লোয়ার অস্ট্রিয়া ও বুর্গেনল্যান্ডে সোমবার নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। অন্য রাজ্যগুলোতে আগামী সপ্তাহে শিক্ষাবর্ষ শুরু হবে।
নতুন আইনে বলা হয়েছে, কোনো শিক্ষার্থী নিষেধাজ্ঞা অমান্য করে হিজাব পরলে প্রথমে স্কুল কর্তৃপক্ষ তার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবে। এরপরও নিয়ম না মানলে ওই শিক্ষার্থীকে ১৫০ থেকে ৮০০ ইউরো পর্যন্ত জরিমানা করা হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদার বাহিনীতে আত্মহত্যার নজিরবিহীন রেকর্ড
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধের’ হুমকি সন্ত্রাসী ইসরায়েলের
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধের উদ্যোগ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মক্কা চুক্তির পর ‘অ্যাকিলিস শিল্ড’: কী ঘটছে আরব সাগর থেকে ভূমধ্যসাগরে
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চীনে প্রবল বর্ষণে বাঁধ ভেঙে নিখোঁজ বহু মানুষ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘যুক্তরাষ্ট্রের ক্ষমতার সীমাবদ্ধতা সম্পর্কে ইরানের উপলব্ধি আরও বেড়েছে’
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজার ধ্বংসস্তূপের নিচে ২ বছর পর ১০০ লাশ উদ্ধার
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত অন্তত ১৪১
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিগগিরই হরমুজে নতুন নৌপথ ঘোষণা করবে ইরান
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলে সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)