সম্পাদকীয়-২
অসংগতি, অনিয়ম, অস্বচ্ছতা, অন্যায় আর মিথ্যায় পর্যবসিত ও প্রমাণিত স্টারলিংক কার্যক্রম। জাতীয় নিরাপত্তা স্বার্থে চরম হুমকী স্বরূপ স্টারলিংক অবিলম্বে বন্ধ করতে হবে ইনশাআল্লাহ
, ০৫ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
বাংলাদেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের কার্যক্রমে একাধিক অসংগতি, কারিগরি ত্রুটি ও তথ্য ঘাটতি চিহ্নিত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। কমিশনের পরিদর্শনে প্রতিষ্ঠানের অফিসে কোনো দাপ্তরিক কার্যক্রমের অস্তিত্ব মেলেনি। মনিটরিং টুল সঠিকভাবে কাজ করছে না এবং বিদেশি গ্রাহকদের সেবা প্রদানে গাইডলাইন অনুসরণ না করার ইঙ্গিত পাওয়া গেছে। সম্প্রতি অনুষ্ঠিত বিটিআরসির কমিশন সভা সূত্রে এসব তথ্য জানা গেছে।
গত ২৭ অক্টোবর বিটিআরসির ৩০০তম কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভায় স্টারলিংকের অপারেশনাল কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ওই সভায় স্টারলিংকের অফিস কার্যক্রম, গ্রাহক সংখ্যা, ডেটা ট্রাফিক ও মনিটরিং ব্যবস্থা এবং দেশি-বিদেশি গ্রাহকদের সেবা প্রদানে অস্পষ্টতা ও অসংগতির বিষয় উঠে আসে।
বাংলাদেশে স্টারলিংকের নিবন্ধিত অফিস কার্যত অচল পেয়েছে বিটিআরসি।
গত ৭ সেপ্টেম্বর রাজধানীর কারওয়ান বাজারের ইউটিসি ভবনে প্রতিষ্ঠানটির নিবন্ধিত অফিস সরেজমিন পরিদর্শনে গিয়ে কোনো দাপ্তরিক কার্যক্রম দেখতে পায়নি বিটিআরসি। প্রতিনিধিদলের প্রতিবেদনে বলা হয়েছে, স্টারলিংকের অফিসে দাপ্তরিক, প্রশাসনিক বা অপারেশনাল কোনো কার্যক্রম কিংবা কোনো ধরনের কারিগরি স্থাপনা পরিলক্ষিত হয়নি। অর্থাৎ অফিস থাকলেও সেখানে কোনো কার্যক্রম পরিচালিত হচ্ছে না।
এদিকে, কাক্সিক্ষত গেটওয়েও স্থাপন করতে পারেনি স্টারলিংক। প্রতিষ্ঠানটি বাংলাদেশে গেটওয়ে স্থাপন ও কার্যক্রমের বিষয়ে বিটিআরসিকে জানিয়েছে, তারা গত ৮ আগস্ট থেকে প্রাথমিকভাবে অপারেশনাল কার্যক্রম শুরু করেছে। এখন পর্যন্ত গাজীপুরের কালিয়াকৈর (দুটি) এবং যশোর ও রাজশাহীতে গেটওয়ে স্থাপন করা হয়েছে। পাশাপাশি সৈয়দপুর, কক্সবাজার, সিলেট ও কুমিল্লায় নতুন গেটওয়ে স্থাপনের পরিকল্পনা রয়েছে।
গত ১৩ ও ১৬ আগস্ট স্টারলিংকের অবকাঠামো যাচাইয়ের জন্য পরিদর্শনে যায় বিটিআরসির প্রতিনিধিদল। পরিদর্শনের সময় স্টারলিংকের কোনো প্রতিনিধি না থাকায় গেটওয়েগুলো পুরোপুরি কার্যকর কি না, তা নিশ্চিত হতে পারেনি বিটিআরসি। এ ছাড়া স্টারলিংক বাংলাদেশে স্থাপিত গেটওয়ে কিংবা অন্য দেশের গেটওয়ে ব্যবহার করে তাদের ট্রাফিক সঞ্চালন করছে কি না তাও স্পষ্ট নয়, আইন মেনে তথ্য আদান-প্রদানের বিষয়টিও নিশ্চিত হতে পারেনি বিটিআরসি।
স্টারলিংক কর্তৃক প্রদত্ত এপিআই থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এনটিএমসি এবং কমিশন যে উদ্দেশ্যে মনিটরিং টুলস চেয়েছে, তা পূরণ হচ্ছে না মর্মে প্রতীয়মান হয়। এনটিএমসি প্রতিনিধি জানান, ‘কমপ্লায়েন্স এপিআই টুল’ থেকে তারা তাদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারছে না।
একই সঙ্গে আরও একটি বিষয় নিয়ে প্রশ্ন ওঠে। কমিশনের সভা সূত্রে জানা গেছে, স্টারলিংকের বিদেশি (রোমিং) গ্রাহকরা যখন বাংলাদেশে অবস্থান করেন, তখন তাদের ইন্টারনেট সেবা দেশের ভেতরে স্থাপিত গ্রাউন্ড স্টেশন ও পপের মাধ্যমে দেওয়া হচ্ছে কি না-তা নিশ্চিত নয়। স্টারলিংক এ বিষয়ে এখনো স্পষ্ট তথ্য দেয়নি। তবে এ বিষয়ে স্টারলিংক থেকে স্পষ্ট উত্তর জানতে চায় বিটিআরসি।
স্টারলিংক বাণিজ্যিকভাবে আইপিএলসি (আন্তর্জাতিক প্রাইভেট লিজ সার্কিট) ব্যবহার এবং বিদেশি গ্রাহককে সেবা প্রদানের জন্য আনফিল্টারড আইপি ট্রানজিট সংযোগের অনুমতি চেয়েছে। তবে বিটিআরসি বলেছে, এই সেবা তাদের লাইসেন্স ও গাইডলাইনে অন্তর্ভুক্ত নয়।
স্টারলিংকের সেবা এবং কার্যক্রমে বেশ অসংগতি এবং অস্পষ্টতা রয়েছে।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) জানিয়েছে, বিটিআরসি স্টারলিংকের ক্ষেত্রে যেসব অসামঞ্জস্য পেয়েছে, তার সব কিন্তু দেশীয় প্রতিষ্ঠানগুলো মেনে চলে। সরকার যেহেতু তাদের ব্যবসা করার লাইসেন্স দিয়েছে, লাইসেন্সের শর্ত মেনেই তাদের ব্যবসা করতে হবে। দেশের প্রতিষ্ঠানগুলোর কমপ্লায়েন্স না মানলে জরিমানা করা হয়, সুতরাং বিটিআরসির উচিত কমপ্লায়েন্স না মানলে স্টারলিংকের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া তথা দেশের সিংহভাগ মানুষের অপছন্দ এবং দেশের সার্বভৌমত্বের প্রতি ষড়যন্ত্রের অভিযোগে যুক্ত স্টারলিংক কার্যক্রম বন্ধ করে দেয়া। কারণ এখানে জাতীয় নিরাপত্তা ইস্যু রয়েছে।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শীতের সবজি, গ্রীষ্মের ফল, ফসল এখন বর্ষায় অকল্পনীয় বাম্পার ফলন হয়
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! পাশাপাশি আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ উনার সম্মানিত আ’দাদ শরীফ। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তেরো হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাধারণ প্রসব প্রক্রিয়ায় সরকারের শুভবুদ্ধি তখন শুদ্ধ হবে যখন সিজার সিন্ডিকেটকে সরকার শক্ত হাতে নির্মূল করতে পারবে
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬০ হাজার কোটিতেও ঢুকছে বন্যার পানি বছরে ক্ষয়ক্ষতি প্রায় ২০ হাজার কোটি টাকা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্ষুদ্র ও কুটির শিল্পের রফতানির সম্ভাবনার সব বাধা দূর করে সোনালী সমৃদ্ধি এনে সর্বনাশা ঋণের খপ্পর থেকে দেশকে বাচাতে সরকারকে সক্রিয় হতে হবে।
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সব সরকারের আমলেই নেয়া পানিবদ্ধতা নিরসনের সব টাকা পানিতেই যায়।
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-ইন্দোনেশিয়ার হালাল পণ্যের বাণিজ্য সম্প্রসারণে সর্বোচ্চ সাড়া দিতে হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চায়ের কাঙ্খিত উৎপাদন বৃদ্ধিতে অন্য সব ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সমতলেও চায়ের উৎপাদন বৃদ্ধি করতে হবে।
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিন্তু বর্তমান সরকার জনগণের মালিকানা থেকে অন্যায্যভাবে সেবককে বাড়তি অর্থ দিচ্ছে। বেতন-ভাতা বাড়াচ্ছে ১৪০%। এই বৈষম্য ও অন্যায় সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বিরোধী।
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু শাবাবী আহলিল জান্নাহ, সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূল আছ ছানী আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












