অব্যবস্থাপনা বন্ধে বাংলাদেশ ব্যাংকের নতুন নজরদারি পরিকল্পনা
, ০৭ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০২ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৯ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী ২০২৬ সালের জানুয়ারি থেকে দেশের সকল ব্যাংক ঝুঁকি ভিত্তিক তত্ত¦াবধানে আনা হবে। ব্যাংক খাতের তত্ত¦াবধান ও নিয়ন্ত্রণে এই পরিবর্তনের মাধ্যমে গুণগত মানোন্নয়ন আনা হবে।
বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি স্টেটমেন্ট ২০২৫ সালের জুলাই-ডিসেম্বর সময়কালের জন্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ব্যাংক খাতে ঋণের অনিয়মের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে নন-পারফর্মিং লোন বা অদায়ী ঋণের হার অনেক বেশি থাকার ফলে খাতটি বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর থেকে কঠোর ঋণ শ্রেণিবিন্যাস বিধিমালা বাস্তবায়নের কারণে নন-পারফর্মিং লোনের হার বেড়ে গেছে। এপ্রিল ২০২৫ থেকে আরও বিস্তৃত ঋণ শ্রেণিবিন্যাস ও প্রোভিশনিং নির্দেশনা কার্যকর হওয়ায় এবং বড় বড় ঋণের নবায়ন না হওয়া ও পুনঃসুচীকের্ত ঋণ পরিশোধ না হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
নন-পারফর্মিং লোনের বৃদ্ধি ব্যাংকগুলোর পুঁজি যথেষ্ট রাখার ক্ষমতা, মুনাফা ও ঋণ দেয়ার সক্ষমতাকে দুর্বল করছে। তাই বাংলাদেশ ব্যাংক উল্লেখ করেছে, এই সমস্যা মোকাবিলায় তারা গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগ নিয়েছে, যাতে আর্থিক সংকট এড়ানো যায় ও দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা যায়।
বাংলাদেশ ব্যাংক বলেছে, সম্পদ মান পর্যালোচনা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুর্বল ব্যাংকগুলোর জন্য কার্যকর সমাধান গ্রহণ ও চলমান উদ্যোগের সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে ভালো শাসন ব্যবস্থাপনা পুনঃস্থাপন ও অংশগ্রহণকারীদের আস্থা বৃদ্ধি সম্ভব হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর কোনো ট্রিপ পামু না, আগে গাড়ি ঠিক করতে অইব’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়কেন্দ্রেও পীড়নের শিকার নারী-শিশুরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলো এমপি হান্নান মাসউদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই -প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘পিওরলি’ আমলাতান্ত্রিক অব্যবস্থা -ফরাসউদ্দিন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই -চিফ প্রসিকিউটর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলো নাহিদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসনে আসতে পারে নতুন মুখ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বের না হলে বাজার করার টাকাও থাকবে না, পেট তো আর বৃষ্টি বোঝে না’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)