অবৈধ ইহুদী বসতির সঙ্গে সম্পৃক্ত ১৫৮টি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করলো জাতিসংঘ
, ০৮ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ খমীছ, ১৩৯৩ শামসী সন , ৩১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৭ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইহুদী বসতি এলাকায় ব্যবসা কার্যক্রম চালিয়ে লাভবান হওয়া ১৫৮টি প্রতিষ্ঠানের একটি তালিকা করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। গত জুমুয়াবার জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তালিকাভুক্ত হওয়া প্রতিষ্ঠানের মধ্যে এয়ারবিএনবি, বুকিং ডট কম, এক্সপেডিয়া এবং ট্রিপ অ্যাডভাইজারের মতো প্রতিষ্ঠানও রয়েছে।
জাতিসংঘের মানবাধিকার দপ্তর তাদের তথ্যভান্ডার হালনাগাদ করেছে। সেখানে ১৫৮টি কোম্পানির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। কারণ, এসব প্রতিষ্ঠান এমন ইহুদী বসতি এলাকায় কার্যক্রম চালাচ্ছে, যেগুলোকে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) অবৈধ বলে ঘোষণা করেছে।
তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর বেশির ভাগই ইসরায়েলি মালিকানাধীন। এ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, ফ্রান্স ও জার্মানিতে নিবন্ধিত বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের নামও আছে তালিকায়।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, মানবাধিকার লঙ্ঘনকে উসকে দেওয়া থেকে বিরত থাকাটা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর দায়িত্ব।
২০২৩ সালের জুনের পর থেকে সর্বশেষ এ হালনাগাদ তথ্যে ৬৮টি প্রতিষ্ঠানকে নতুনভাবে যুক্ত করা হয়েছে। সাতটি কোম্পানির নাম তালিকা থেকে সরিয়ে ফেলা হয়েছে। এর মধ্যে আছে যুক্তরাজ্যে নিবন্ধিত অনলাইন ট্রাভেল প্রতিষ্ঠান ওপোডো এবং স্পেনে নিবন্ধিত অনলাইন ট্রাভেল এজেন্ট ইড্রিমস।
অন্যান্য প্রতিষ্ঠানের বেশির ভাগই নির্মাণ, আবাসন, খনিজ ও খনি খাতের সঙ্গে যুক্ত। গাজায় ইসরায়েলি বসতি সম্প্রসারণের ক্ষেত্রে এসব খাত গুরুত্বপূর্ণ। আরও ৩০০টির বেশি প্রতিষ্ঠানকে পর্যালোচনার আওতায় রাখা হয়েছে।
এ তালিকা এমন সময়ে প্রকাশ করা হলো, যখন পশ্চিম তীরে অবৈধ দখল এবং গাজায় চলমান জাতিগত নিধন নিয়ে সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্ষোভ বাড়ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)