অবশিষ্ট চা পাতা ব্যবহারের উপায়
, ১০ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ আশির, ১৩৯১ শামসী সন , ২১ মার্চ, ২০২৪ খ্রি:, ০৭ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
রান্না থেকে শুরু করে পরিষ্কার করা পর্যন্ত বিভিন্ন কাজে এই অবশিষ্ট চা পাতা ব্যবহার করা যায়। কীভাবে ব্যবহার করতে পারেন চা বানানোর পর অবশিষ্ট চা পাতা। য়েমন:
সালাদে ব্যবহার করা:
এটি শুনে আপনার অদ্ভুত লাগতে পারে কিন্তু অনেকেই সালাদের সাথে চা পাতা মিশিয়ে খায়। তবে যেদিন চা বানানো হয়েছে সে দিনের অবশিষ্ট চা পাতাই ব্যবহার করতে হবে। ভেজা বা শুকনো দুই ধরেনের চা পাতাই ব্যবহার করতে পারেন।
আচারে ব্যবহার করা:
চা পাতা একটি দুর্দান্ত পিকিং এজেন্ট হিসেবে কাজ করে। চা পাতা, তেল, লেবুর রস এবং লবন একসঙ্গে মিশিয়ে নিন এবং একটি পাত্রে কয়েকদিন সংরক্ষণ করুন। তৈরি হয়ে যাবে আচার। এটি আচার হিসেবেও খাওয়া যেতে পারে, সালাদ কিংবা অন্যান্য খাবারের সঙ্গেও খাওয়া যেতে পারে।
রান্নাঘর পরিষ্কারের কাজে ব্যবহার করা:
ভেজা চা পাতা রান্নাঘরের সারফেস এবং চপিংবোর্ড বোর্ড পরিষ্কারের কাজে ব্যবহার করা যেতে পারে। চা পাতা গ্রিজ, দাগ এবং গন্ধ দূর করতে পারে খুব সহজেই। এমন কী রান্নার পাতিল এবং কেটলি থেকে দাগ বা দুর্গন্ধ দূর করতেও এটি ব্যবহার করা যেতে পারে।
ফ্রিজের দুর্গন্ধ দূর করতে:
ফ্রিজে বিভিন্ন খাবার রাখার ফলে অনেক সময় দুর্গন্ধ দেখা দেয়। চা পাতার সাহায্যে খুব সহজেই এটি থেকে উদ্ধার পেতে পারেন। অবশিষ্ট চা পাতাগুলো শুকিয়ে নিন এবং সেগুলো একটি কাপড়ে রাখুন। খাবারের গন্ধ দূর করতে এটি ফ্রিজে রাখুন। মাইক্রোওয়েভ পরিষ্কার করতে এবং ওভেন থেকে গন্ধ দূর করতেও এটি ব্যবহার করতে পারেন।
বেকিং এ ব্যবহার করা:
কুকিজ, কেক বা মাফিন জাতীয় খাবার বেকিং এর সময় এটি ব্যবহার করতে পারেন। চা পাতা এইগুলোতে একটি ভেষজ ফ্লেভার এনে দিতে পারে। পছন্দের যেকোনো ডেজার্টের সাথেও এটি খেতে পারেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০২৬ সালের পূর্ণ সূর্যগ্রহণ: কোথায় দেখা যাবে বিরল এই মহাজাগতিক ঘটনা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্ষুধা মেটাতে বাদাম খেলে যেসব উপকার পাবেন
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেড়ার লোম দিয়ে জায়নামাজ তৈরীর একমাত্র বাংলাদেশী কারিগর আব্দুল খালেক!
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পারস্যের কার্পেট কীভাবে সময়ের গল্পকে শিল্পের বুননে ধারণ করে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি কমাবে প্রাকৃতিক ফল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুতুব মিনার চত্বরের লৌহস্তম্ভে ১৬০০ বছরেও মরিচা ধরেনি, কী কারণে এমন অক্ষত?
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ক্যানসারের নতুন ইনজেকশন রোগীদের টিউমার পুরোপুরি নির্মূল করছে, দাবি বিজ্ঞানীদের
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গরমে তালের শাঁস খাওয়ার আগে জানুন জরুরি তথ্য
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্বর্ণ এত দামি কেন, অর্থনীতিতে এর প্রভাব কী?
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে কমলো স্বর্ণের দাম, ভরি কত
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রহস্যদ্বীপ কেশম: পারস্য উপসাগরের বুকে সবুজ পান্না
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












