অপ্রদর্শিত টাকা সাদা করার সুযোগ থাকছে না, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত
অপ্রদর্শিত কথিত কালো টাকা হিসেবে পরিচিত অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগের বিধান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়।
সভা শেষে পরিবেশ, বন ও পানিবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সমালোচনার মধ্যে গত ৩০ জুন কালো টাকা সাদা করার সুযোগ রেখে জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস করেছিল সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার, যা পহেলা জুলাই থেকে কার্যকর হওয়ার কথা ছিল।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।