আন্দোলনে নিহত হাজারের বেশি, দৃষ্টিহীন চারশতাধিক -স্বাস্থ্য উপদেষ্টা
, ২৪ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ রবি , ১৩৯২ শামসী সন , ৩০ আগষ্ট, ২০২৪ খ্রি:, ১৫ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
কোটা সংস্কার ও সরকার পতনের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় সারাদেশে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ আন্দালনে চোখে আঘাত পেয়ে চারশতাধিক মানুষ দৃষ্টিহীন হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এখন পর্যন্ত এক হাজারের ওপরে নিহত হয়েছেন এবং ৪০০ জনের ওপরে ছাত্র-জনতা দৃষ্টিশক্তি হারিয়েছেন। অনেকের এক চোখ অন্ধ হয়ে গেছে, অনেকে দুই চোখেই দৃষ্টিশক্তি হারিয়েছেন।
উপদেষ্টা বলেন, দৃষ্টিহীনদের চিকিৎসা দিতে যুক্তরাষ্ট্রের সেবা ফাউন্ডেশেনে নামের তালিকা পাঠানো হয়েছে। তারা ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও দিনাজপুরের হাসপাতালে ভুক্তভোগীদের চিকিৎসার জন্য দ্রুতই ডাক্তার পাঠাবে।
এছাড়া সংঘর্ষের সময় পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে অনেকের পা কেটে ফেলতে হয়েছে উল্লেখ করে তাদের চিকিৎসার ব্যাপারে নূরজাহান বেগম বলেন, পায়ে আঘাতপ্রাপ্তদের চিকিৎসার ব্যাপারে বিভিন্ন সংস্থাসহ বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা হয়েছে। সুচিকিৎসার জন্য দক্ষ ও অভিজ্ঞ বিদেশি ডাক্তারের টিম আনার চেষ্টা করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রমজান মাসের আগেই ভোজ্যতেলের দাম বাড়াতে চান ব্যবসায়ীরা
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদক ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাপাসিয়ায় বেওয়ারিশ কুকুর, ঝুঁকিতে পথচারীরা
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরাতন বাণিজ্যমেলার মাঠ পুনরুদ্ধারের দাবি
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিউমার্কেটসহ আশেপাশের এলাকার উচ্ছেদে কর্মসূচি শিগগিরই -ডিএসসিসি প্রশাসক
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ধানক্ষেতে বাঘের পায়ের ছাপ, নির্ঘুম গ্রামবাসী
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুঁটকিতে মাইক্রোপ্লাস্টিক, লইট্টা-চিংড়িতে বেশি
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পে-স্কেল ও বদলিসহ ৩ দাবিতে আন্দোলনে নামছেন এমপিও শিক্ষকরা
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুবদলের অভ্যন্তরীণ কোন্দলে একের পর এক খুন
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মানবপাচার রোধে জিরো টলারেন্স নীতিতে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বিরোধীদলে থাকতেই কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতা হাতে গেলে কী করবেন’
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাশেদের বক্তব্যকে ‘গুরুত্ব’ দিচ্ছেন না আসিফ
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












