শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্বজন হারানোর বেদনা:

ফোন পেয়ে ফিরে এসে জানতে পারলাম আমার ছেলে আর নাই।

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, রাত ৩:০১ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:৩৩
গোপালগঞ্জ সংবাদদাতা:
‘কার কাছে বিচার চাইব? আমার কলিজাডারে যে মারছে একদিন না একদিন আল্লাহ তার বিচার করবো।’ নাতির কবরের সামনে দাঁড়িয়ে এভাবেই কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী জিল্লুর শেখের শতবর্ষী দাদি। এ ছাড়া ছেলের কবরের পাশে দাঁড়িয়ে নির্বাক জিল্লুর শেখের বাবা। আর ছেলের মৃত্যুর এক মাস পার হলেও প্রতিদিনই বারবার কান্নায় ভেঙে পড়েন জিল্লুর শেখের মা শাহনাজ বেগম।
নিহত জিল্লুর শেখ রাজধানীর আফতাবনগরে অবস্থিত ঢাকা ইম্পেরিয়াল কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। জিল্লুর একই এলাকার একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে দীর্ঘদিন বসবাস করতেন। চার ভাই-বোনের মধ্যে জিল্লুর বড়। বাবা হাসান শেখ পেশায় একজন মাছ ব্যবসায়ী। নিহত জিল্লুর শেখের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামে।
পরিবারের দাবি, গত ১৮ জুলাই আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে নিহত হন জিল্লুর শেখ। মুঠোফোনে খবর পেয়ে পাশের একটি হাসপাতালে ছুটে গিয়ে পরিবার দেখতে পায় পড়ে আছে জিল্লুরের নিথর মরদেহ। ওইদিন রাতেই মরদেহ নিয়ে আসা হয় গ্রামের বাড়ি গোপালগঞ্জে। পরদিন সকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সংসারের বড় ছেলেকে হারিয়ে সর্বস্বান্ত পরিবার।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক বছর আগে জীবিকার তাগিদে পরিবারসহ ঢাকায় পাড়ি জমান হাসান শেখ। রাজধানীতে মাছের ব্যবসা করেন তিনি। চার সন্তানের পরিবার নিয়ে বেশ ভালোই কাটছিলো হাসান-শাহনাজ দম্পতির। প্রথম সন্তান মেধাবী জিল্লুরকে বড় কর্মকর্তা বানানোর ইচ্ছা ছিল বাবা-মায়ের। কিন্তু কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন জিল্লুর। সন্তানের এমন মৃত্যুতে নির্বাক বাবা-মা সহ পুরো পরিবার। এ ঘটনায় এখন পর্যন্ত হয়নি কোনো মামলা। বিচারের আশাও ছেড়ে দিয়েছেন নিহত জিল্লুরের পরিবার। তবে জিল্লুরের এ ত্যাগ দেশবাসীকে মনে রাখার অনুরোধ পরিবারের।
নিহত জিল্লুরের মা বলেন, ‘কার কাছে বিচার চাইব? আর বিচার করলে হাসিনা কি আমার ছাওয়ালরে ফেরত দিতে পারবে, আমার ছাওয়ালরে যে মারছে আল্লাহ একদিন না একদিন তাদের বিচার করবেন। আমার সন্তান অবুঝ। গত ১৫ জুলাই কলেজে ভর্তি করেছি। ঘটনার দিন জিল্লুর বলে মা নামাজ পড়তে যাই, বললাম যাও নামাজ পড়ে বাসায় চলে এসো। কিন্তু চার রাকাত ফরজ নামাজ শেষ করার পর বন্ধুরা মেসেজ দিলে আন্দোলনে চলে যায় জিল্লুর। এরপর জিল্লুর পুলিশের গুলিতে মারা যায়।’
নিহত জিল্লুর শেখের বাবা হাসান শেখ বলেন, ‘ওইদিন দুপুরে নামাজে যাওয়ার আগে আমি আমার সন্তানকে ঘরে দেখে গেছি। ফোন পেয়ে ফিরে এসে জানতে পারলাম আমার ছেলে আর নাই। জিল্লুরের এক বন্ধু আমাকে ফোন করে জানিয়েছিল জিল্লুর মারা গেছে। ওই সময় ছুটে গেলাম রাজধানীর আদাবর এলাকায় অবস্থিত নাগরিক হাসপাতালে। সেখানে গিয়ে দেখি আমার বাবা শুয়ে আছে। পরে ঢাকায় জানাজা শেষ করে গ্রামের বাড়ি নিয়ে আসি। সেখানেই দাফন করা হয়েছে।’

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ১ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ১ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ১ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ১ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ১ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ১ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ১ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ১ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ১ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ১ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ১ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ১ দিন আগে