মঙ্গলবার

হিজরী
১৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৬ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৪ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৯ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দ্বীনি ইলম অর্জন করা ফরয। এই ফরয আদায় না করলে এর জন্য পরকালে জবাবদিহি করতে হবে। এজন্য তাকে শাস্তিও পেতে হতে পারে।সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- রাস্তা উন্নয়ন, নদী সংরক্ষণ, মেট্রোরেল ও উড়াল সেতু নির্মাণ, সৌন্দর্যবর্ধন ইত্যাদি যে কোন অজুহাতে পবিত্র মসজিদ ভাঙ্গা বা স্থানান্তর করা সম্পূর্ণরূপে হারাম, কবীরা গুনাহ ও কুফরী। নাউযুবিল্লাহ! কারণ পবিত্র মসজিদ ও মসজিদের জায়গা উনার একচ্ছত্র মালিক হচ্ছেন স্বয়ং মহান আল্লাহ পাক তিনি। সুবহানাল্লাহ!শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তাঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়ছে: শিক্ষামন্ত্রীসরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্কইমরান খানের রক্তচাপ নিয়ন্ত্রণহীন, হৃদযন্ত্রের ক্ষতি এড়াতে প্রয়োজন জরুরি চিকিৎসা৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি সই, উদ্বোধন ১৬ ডিসেম্বরই-বর্জ্য থেকে স্বর্ণ উদ্ধারে দুবাইয়ে তরুণ উদ্ভাবকদের চমকবাংলাদেশে আসার পথে ইন্দোনেশিয়ায় ৪০৫ টন বিস্ফোরক তৈরির পণ্যবাহী জাহাজ জব্দ

অপারেশন পরবর্তী হার্নিয়া

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শুক্রবার, ৯ জুন, ২০২৩, রাত ১:৪০
অপারেশন পরবর্তী হার্নিয়া
প্রত্যেকটি অপারেশনের পর সাধারণ কিছু সমস্যা দেখা যায়। যার সমাধানও খুব সহজ আবার কিছু হতে পারে কঠিন।  সেগুলো রোগীর এবং রোগীর লোকদের জানা থাকলে তা সহজভাবে ম্যানেজ করা যায়। বড় কোনো অস্ত্রোপচারের পর সেই ক্ষতস্থান বা সেলাইয়ের জায়গাটা বেশ কিছুদিন পর্যন্ত দুর্বল থাকে। যদি এই দুর্বল ফাঁক দিয়ে কোনো কিছু বেরিয়ে আসে, তাকে বলা হয় ইনসিশনাল হার্নিয়া। শরীরের কোনো গঠনগত দুর্বল অংশ দিয়ে যদি ভেতরের কোনো অঙ্গপ্রত্যঙ্গের অংশ বেরিয়ে আসে, তাকে বলা হয় হার্নিয়া।
অস্ত্রোপচারের ধকলের সঙ্গে যদি হার্নিয়া হয়, তাহলে তা অনেক ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। এর জন্য আবার অস্ত্রোপচারের দরকার হতে পারে। তবে কিছু বিষয়ে সতর্ক থাকলে এ ধরনের হার্নিয়া অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।
হার্নিয়া হওয়ার পেছনে অস্ত্রোপচারজনিত কিছু কারণ থাকে, যা এড়ানোর উপায় নেই। কিন্তু কিছু কারণ বা ঝুঁকি আছে, যা জানা থাকলে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নিলে ভালো ফল আশা করা যায়।
ইনসিশনাল হার্নিয়া হওয়ার অন্যতম কারণ হলো, পেটের ভেতর চাপ বেড়ে যাওয়া, পেশির দুর্বলতা আর ক্ষতস্থানে সংক্রমণ। তাই যেসব কারণে এগুলো হতে পারে, সে সম্পর্কে সচেতন থাকতে হবে।
করণীয়
অস্ত্রোপচারের পর কোষ্ঠকাঠিন্য, দীর্ঘমেয়াদি সর্দি-কাশি, ভারী কাজ করা বা পেটে জোরে চাপ দেয়া ইত্যাদি হলে পেটের মধ্যকার চাপ বাড়বে। চাপ বাড়লে হার্নিয়ার ঝুঁকি বেড়ে যায়। যাঁরা ধূমপান করেন, তাঁদের অস্ত্রোপচারের আগে থেকে সেটা বন্ধ রাখতে হবে, যাতে কাশি না হয়। কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে প্রচুর ফলমূল, শাকসবজি, বাদাম এবং আঁশযুক্ত খাবার খাবেন। পর্যাপ্ত পানি পান করতে হবে। আর পেশির দুর্বলতার কারণ হলো স্থূলতা আর পর্যাপ্ত ব্যায়াম না করা। তাই অস্ত্রোপচারের আগে থেকে শরীরের বাড়তি মেদ ঝরানোর চেষ্টা করতে হবে। অস্ত্রোপচারের পর শুয়ে-বসে থেকে অনেকের ওজন বেড়ে যায়। সেদিকে লক্ষ রাখবেন।
অস্ত্রোপচারের আগে-পরে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনা জরুরি। এ ছাড়া সঠিক মাত্রায় ওষুধ সেবন করা, পরিচ্ছন্নতা বজায় রাখা, ক্ষতস্থানের যথাযথ যত্ন নেওয়া হলে সংক্রমণের আশঙ্কা কমে যায়। অনেকের ধারণা, ডিম কিংবা লেবুর শরবত খেলে ঘা শুকাতে সময় লাগে। কিন্তু এ দুটোই ঘা শুকাতে কার্যকর ভূমিকা রাখে। খাদ্যাভ্যাসে প্রোটিন, ভিটামিন সি ও জিংক ক্ষতস্থান দ্রুত সারায়।
লক্ষণীয়
সবচেয়ে বেশি ইনসিশনাল হার্নিয়া হয় সিজারিয়ান সেকশনের পর। এ সময় শারীরিক গঠন অনেকটাই পাল্টে যায়। পেট ভারী থাকে। তাই অস্ত্রোপচারের পর ক্ষতস্থানের ওপর চাপ কমাতে এবডোমিনাল বাইন্ডার বা বেল্ট ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।
এ ছাড়া পেটের অস্ত্রোপচারের পর ভারী জিনিস উত্তোলন থেকে ছয় মাস পর্যন্ত বিরত থাকা উত্তম। হালকা ব্যায়াম করা যেতে পারে।
তার পরও যদি মনে হয় ক্ষতস্থান বা সেলাইয়ের জায়গা ফুলে যাচ্ছে বা কিছু বেরিয়ে আসছে, তবে দ্রুত শল্য চিকিৎসকের শরণাপন্ন হোন। শুরু থেকে চিকিৎসা নিলে জটিলতা এড়ানো সম্ভব।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
খালি পেটে ওজন কমায় ৫ খাবার খালি পেটে ওজন কমায় ৫ খাবার ১৫ জুলাই, ২০২৬ হৃদরোগের ঝুঁকি ও স্বাস্থ্য সচেতনতায় পরিধানযোগ্য প্রযুক্তি হৃদরোগের ঝুঁকি ও স্বাস্থ্য সচেতনতায় পরিধানযোগ্য প্রযুক্তি ১২ জুলাই, ২০২৬ ভালো ঘুম আর ওজন কমাতে ম্যাগনেসিয়ামের ভূমিকা ভালো ঘুম আর ওজন কমাতে ম্যাগনেসিয়ামের ভূমিকা ১০ জুলাই, ২০২৬ যে ভুলে লেন্স পরার সময় চোখ নষ্ট হয় যে ভুলে লেন্স পরার সময় চোখ নষ্ট হয় ৮ জুলাই, ২০২৬ কেন কমছে স্মৃতিশক্তি? জেনে নিন ভুলে যাওয়ার আসল কারণ কেন কমছে স্মৃতিশক্তি? জেনে নিন ভুলে যাওয়ার আসল কারণ ৬ জুলাই, ২০২৬ বুক জ্বালাপোড়া থেকে রক্ষা পাওয়ার উপায় সুস্থতা মহান আল্লাহপাক উনার তরফ থেকে অনেক বড় একটি নিয়ামত। সুস্থতা রক্ষায় আমাদেরকে যত্মশীল হতে হবে। অনেক সময… ৭ এপ্রিল, ২০২৫ শিশুর খুব বেশি ওজন বৃদ্ধি বা ওজন হ্রাস নিয়ন্ত্রণের উপায় কি? শিশুর খুব বেশি ওজন বৃদ্ধি বা ওজন হ্রাস নিয়ন্ত্রণের উপায় কি? ১২ জানুয়ারি, ২০২৫ জন্মের তৃতীয় মাসে বেড়ে ওঠা জন্মের তৃতীয় মাসে বেড়ে ওঠা ২২ ডিসেম্বর, ২০২৪ জন্মের ২য় মাসে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন জন্মের ২য় মাসে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন ৮ ডিসেম্বর, ২০২৪ শীতে শিশুর বাড়তি যত্ন শীতে শিশুর বাড়তি যত্ন ৩ ডিসেম্বর, ২০২৪ আসছে শীত, নিজের যত্ন নিবেন যেভাবে আসছে শীত, নিজের যত্ন নিবেন যেভাবে ৫ নভেম্বর, ২০২৪ পাইলস কি এবং কাদের হয় পাইলস কি এবং কাদের হয় ২৯ অক্টোবর, ২০২৪