‘অপরাধ-সন্ত্রাস দমনে সরকার শিথিলতা দেখাচ্ছে’
নিজস্ব সংবাদদাতা:
দেশে রাষ্ট্রীয়ভাবে গুম-খুন না থাকলেও সন্ত্রাসী কার্যক্রম চলছে। সন্ত্রাস-অপরাধ দমনে সরকারের তেমন কোনো প্রচেষ্টা বা উদ্যোগ দেখা যাচ্ছে না। এ বিষয়ে সরকার শিথিলতা ও গাফিলতি প্রদর্শন করছে। এ কারণেই যুবদল নেতা কিবরিয়ার মতো হত্যাকা- ঘটছে- এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এ কথা বলেন তিনি।
রুহুল কবীর রিজভী বলেন, ভূমিকম্পে এখন পর্যন্ত ১০ জন মারা গেছে। বিগত সরকার জনগণের নিরাপত্তার ব্যবস্থা করেনি। আওয়ামী লীগের আমলে রাজউকের পক্ষ থেকে অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণের অনুমতি দেয়া হয়েছিল। বর্তমানে রাজধানী ঢাকা ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে।
এ সময় ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের অবস্থান নড়চড় হবে না বলেও আশা প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।