‘হাসিনার বিচার আন্তর্জাতিক মানের হয়েছে, রায়ও বাস্তবায়ন হবে’
নিজস্ব সংবাদদাতা:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আন্তর্জাতিক মানদ- মেনে শেখ হাসিনার বিচার হয়েছে, রায়ও বাস্তবায়ন করা হবে। যারাই ফ্যাসিবাদী হবে তাদেরই এমন অবস্থা হবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ কখনও রাজনৈতিক দল ছিল না। এটা একটা মাফিয়া সংগঠন ছিল। সংসদে দাঁড়িয়ে তারা সংবিধান লঙ্ঘনের উৎসব করেছে।
গণতান্ত্রিক চর্চায় অন্য কোনো দলের কার্যক্রম বাধাগ্রস্ত করা যাবে না উল্লেখ করে বলেন, এমন রাজনৈতিক চর্চা করতে হবে যাতে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়।
তিনি আরও বলেন, ছাত্র গণঅভ্যুত্থান শুধু ৩৬ দিনে হয়নি। যারা ২৪ এর চেতনা নিয়ে এককভাবে রাজনৈতিক ব্যবসা করতে চাচ্ছে, তাদের আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।