রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

বারি উদ্ভাবিত নতুন জাত ২৫% পতিত জমি চাষে সহায়ক হবে

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, সকাল ৬:৩৯ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:২০

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বারি) সম্প্রতি প্রতিকূল পরিবেশে চাষযোগ্য ধানের ছয় ধরনের নতুন জাত উদ্ভাবন করেছে। কৃষি বিজ্ঞানীদের প্রত্যাশা, প্রতিকূল পরিবেশে চাষযোগ্য অন্যান্য জাতের তুলনায় এই ছয় জাত ফলন বৃদ্ধি এবং বেশি প্রতিকূল আবহাওয়ায় টিকে থাকার বৈশিষ্ট্যের কারণে দেশের খাদ্য উৎপাদনে বড় ধরনের পরিবর্তন আনবে।
যদিও দেশের ০.৪৭ মিলিয়ন হেক্টর (মোট জমির ৫.৫ শতাংশ) পতিত জমির মধ্যে ১৮ থেকে ২০ শতাংশ ইতোমধ্যেই চাপ সহনশীল জাতের মাধ্যমে চাষের আওতায় এসেছে। প্রতিকূল পরিবেশে চাষযোগ্য নতুন জাতগুলো আরো প্রায় ২০ থেকে ২৫ শতাংশের বেশি পতিত জমি শস্য উৎপাদনের আওতায় আনতে সাহায্য করবে।
বাংলাদেশে বীজ সংক্রান্ত নীতি প্রণয়ন, সমন্বয় এবং সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান জাতীয় বীজ বোর্ড (এনএসবি) সম্প্রতি নতুন উদ্ভাবিত জাতগুলো প্রকাশ করেছে। এগুলো হলো, জোয়ার-ভাটা সহনশীল জাত-১০৯, বন্যা সহনশীল জাত-১১০, নিচু জমিতে বন্যা সহনশীল জলি আমন জাত-১১১, লবণাক্ততা সহনশীল জাত-১১২, উচ্চ ফলনশীল বোরো জাত-১১৩ এবং ব্লাস্ট (ধানে এক ধরনের ছত্রাক সংক্রমণ) সহনশীল জাত-১১৪।
জোয়ার সহনশীল বারি ধান-১০৯ জাতটি বারি ধান-৪৪ ও বারি ধান-৫২ এর মধ্যে সংকর করে উদ্ভাবিত হয়েছে। জাতটি প্রথমে বারি’র গবেষণা ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে চাষ হয়। এরপর ২০২০, ২০২১ ও ২০২২ সালে জোয়ার-ভাটা এলাকায় কৃষকদের জমিতে পরীক্ষামূলকভাবে চাষ করানো হয়।
এই ধানের ফলনে দেখা গেছে, জোয়ার-প্লাবিত এলাকায় প্রতি হেক্টরে এই জাতের গড় ফলন ৫.৪০ টন এবং অন্যান্য জাতের গড় ফলন ছিল ৪.৫০ টন।
বন্যা ও পানিবদ্ধতা সহনশীল বারি ধান-১১০ আকস্মিক বন্যার জন্য উপযুক্ত। বন্যা না হলে ধানটি পাকতে গড়ে ১২৩ দিন এবং বন্যা কবলিত এলাকায় ১৩৩ দিন সময় লাগে। বিনা ধান ১১ এর তুলনায় এই জাতের ফলন ২০.৫০ শতাংশ বেশি।
নিচু জমিতে বারি ধান-৯১ ও স্থানীয় আমন জাতের তুলনায় জলি আমন জাত-১১১ বেশি ফলনশীল। লবণাক্ততা সহনশীল বারি ধান-১১২ আমন জাতের এবং এটি তিন সপ্তাহ পর্যন্ত লবণাক্ততা সহ্য করতে পারে।
এর আগের বারি ধান-২৯ এর বিকল্প হিসেবে উচ্চ ফলনশীল বোরো জাত-১১৩ বাজারে ছাড়া হয়েছে। বারি ধান-৮৮ এর তুলনায় এই জাতের গড় ফলন ১১.৫ শতাংশ বেশি এবং প্রতি হেক্টরে গড় ফলন প্রায় ৮.১৫ টন।
ব্লাস্ট সহনশীল বারি ধান ১১৪ দীর্ঘ মেয়াদে ব্লাস্ট থেকে বেঁচে থাকতে পারে। এটি বোরো জাতের ধান এবং এর গড় ফলন প্রতি হেক্টরে ৭.৭৬ টন। জাতটিতে উচ্চমাত্রায় ব্লাস্ট প্রতিরোধী জিন রয়েছে।
বারি’র প্রোটোকল অফিসার ড. এম আব্দুল মোমিন বলেন, বিদ্যমান ৩২টি প্রতিকূল আবহাওয়া সহনশীল জাত ইতোমধ্যেই ১৮ থেকে ২০ শতাংশ পতিত জমি উৎপাদনের আওতায় এনেছে। নতুন উদ্ভাবিত জাতগুলো আরো প্রায় ২০ থেকে ২৫ শতাংশ পতিত জমি উৎপাদনের আওতায় আনতে সাহায্য করবে।
চাপ সহনশীল অন্যান্য জাতের তুলনায় নতুন উদ্ভাবিত জাতগুলোর জীবনকাল এবং ফলনও বৃদ্ধি পেয়েছে। আগের প্রতিকূল আবহাওয়া সহনশীল জাতগুলো সর্বোচ্চ ১৮ দিন পানিতে ডুবে থাকতে সক্ষম। তবে নতুন জাতের ধানগুলো ২১ দিনেরও বেশি পানিবদ্ধতা সহ্য করতে পারে। নতুন উদ্ভাবিত লবণাক্ততা সহনশীল বারি ধান-১১৩ এর ফলন বারি ধান-৮৮ এর তুলনায় ১২ শতাংশেরও বেশি। এই বোরো জাতের ফলন হেক্টর প্রতি ৭ টন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ৪ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ৪ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ৪ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ৪ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ৪ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ৪ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ৪ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ৪ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ৪ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ৪ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ৫ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ৫ ঘণ্টা আগে