‘অনেক উপদেষ্টাকে তাদের কর্মকান্ডের জন্য জেলে যেতে হতে পারে’
রংপুর সংবাদদাতা:
আমার বাংলাদেশ (এবি) পার্টির সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, দেশের অনেক উপদেষ্টাকে তাদের কর্মকা-ের জন্য জেলে যেতে হতে পারে। বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করে তিনি বলেন, যদি ব্যর্থতার তালিকা করা হয়, তাহলে তাকে গোল্ড মেডেল দেওয়া উচিত।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রংপুর পাবলিক লাইব্রেরির হলরুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে সুষ্ঠু জাতীয় নির্বাচন কখনোই সম্ভব নয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে এমন কাউকে রাখতে হবে, যিনি নিরপেক্ষ ও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারেন।
তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর কর্মকর্তাদের বিচারপ্রক্রিয়াকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছেন। অপরাধীদেরকে এসি গাড়িতে করে ট্রাইব্যুনালে আনা হচ্ছে, সাজসজ্জাও যেন হলিউড অভিনেতাদের মতো। অথচ সাধারণ মানুষকে রাখা হচ্ছে কাশিমপুরের মতো কারাগারে।
এ সময় তিনি বলেন, ডিজিএফআইয়ের চার-পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল ভারতে পালিয়ে গেছেন এবং দেশের গোপন তথ্য শত্রুর কাছে হস্তান্তর করেছেন। ভারত সরকারের সহযোগিতায় তারা এখন সেখানে বিলাসবহুল জীবনযাপন করছেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।