ইউএনওদের সিইসি:
কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না
, ১ জুমাদ্বাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৮ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে কোনো চাপের কাছে নতি স্বীকার না করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনেরও নির্দেশ দেন তিনি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএনওদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
সিইসি বলেন, আমরা আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল নই। অথচ, যে জাতি যতটা আইন মানে, সে জাতি ততটাই সভ্য। আমাদেরকে এই কালচার তৈরি করতে হবে। আমরা চাই ‘‘রুল অব ল’’ কোনো ব্যক্তির দ্বারা নয়, আইন দ্বারা শাসন। নির্বাচনকালীন যে কাজই আসুক, তা ন্যায়সংগত, আইনসম্মত, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করতে হবে।
নির্বাচনের সময় সমন্বয় একটি বড় বিষয় উল্লেখ করে এ এম এম নাসির উদ্দিন বলেন, যেহেতু আপনারা উপজেলা পর্যায়ে দায়িত্ব পালন করবেন, তাই এই সমন্বয়ের দায়িত্ব মূলত আপনাদের কাঁধে। আইনশৃঙ্খলা বাহিনী, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় বজায় রাখতে হবে অত্যন্ত গুরুত্বের সঙ্গে।
ইউএনওদের উদ্দেশে সিইসি বলেন, আপনারা কোনো চাপ বা প্রেশারের কাছে নতি স্বীকার করবেন না। আইন অনুযায়ী, নিজের সিদ্ধান্তে অটল থাকবেন। নির্বাচন কমিশনও কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না এবং কর্মকর্তাদের কখনোই কোনো বেআইনি আদেশ দেবে না। কমিশনের সব নির্দেশনাই প্রচলিত আইনের আওতায় থাকবে।
তিনি আরও বলেন, কোনো সংকট দেখা দিলে তা শুরুতেই মোকাবিলা করতে হবে। যেকোনো ক্রাইসিস হলে শুরুতেই সেটিকে চিহ্নিত করে সমাধানের চেষ্টা করুন। ঘটনার পরে নয়, বরং যথাসময়ে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে -কৃষিমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাকাতি দমন ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে পুলিশের
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলা নিয়ে ব্যঙ্গ, শিক্ষক পেটালেন ১৭ শিশু শিক্ষার্থীকে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার পানি নেমে গেলেও উর্বর কৃষিজমিতে রয়ে গেছে বালুর স্তর
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রীর সম্ভ্রমহরণ, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদা না দেয়ায় ১২শ’ কমলা গাছ কেটে দিলো বন কর্মকর্তা প্রীতম বড়ূয়া
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমিতে ‘অধিক কর’ আরোপ, থমকে গেছে জমি বিক্রি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)