অনেকে ভাবছে বাংলাদেশের মতো এখানেও সরকার ফেলে দেবে -মমতা
, ১০ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ ছালিছ, ১৩৯২ শামসী সন , ১৬ আগষ্ট, ২০২৪ খ্রি:, ০১ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসক মৌমিতার মৃত্যুতে উত্তাল হয়ে উঠেছে গোটা পশ্চিমবঙ্গ। গত বুধবার (১৪ আগষ্ট) কলকাতার রাজপথসহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় ছিল নারীদের ‘রাত দখলের’ অভিযান। স্বাধীনতার আগের দিনে রাজ্যজুড়েই রাত দখলে শামিল হয় রাজ্যের নারীরা।
এই প্রতিবাদ আন্দোলনকে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে তুলনা করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
স্বাধীনতা দিবসের আগে কলকাতার হাজরায় এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে বাংলাদেশের প্রসঙ্গ তুলে মমতা বলেছে, অনেকে ভাবছে বাংলাদেশের মতো এখানেও সরকার ফেলে দেবে। আমি ক্ষমতার মায়া করি না।
পশ্চিমবঙ্গে বিরোধী দল বিজেপি ও সিপিএম মিলে এই আন্দোলনকে সামনে রেখে রাজনীতি করছে অভিযোগ তুলে মমতা বলেছে, আপনাদের নৃশংস হত্যা কাহিনী কত মানুষের কঙ্কাল পুঁতে দিয়েছেন মাটিতে। একসঙ্গে কেশপুরে কত মানুষকে হত্যা করেছিলেন। সব ভুলে গেছি আমরা, আর আজকে আপনারা রাস্তায় নেমেছেন। এই ঘটনায় কোথায় দুঃখ জানাবেন, তার শান্তি কামনা করবেন, তার পরিবারকে সমবেদনা জানাবেন তা না করে সিপিএম বিজেপি আপনারা রাজনীতি করছেন।
বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে সে বলেছে, আপনারা ভাবছেন বাংলাদেশে একটি ঘটনা ঘটে গেছে আমরা সেটাকে টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারি। আমি ক্ষমতার মায়া করি না। আমি যতদিন বাঁচব, মানুষের সেবা করে যাব, ন্যায়বিচার করে যাব। যার জন্য আমি পুলিশকে দিয়ে অনেক কাজ করিয়েছিলাম কিন্তু ওরা হাইকোর্টে গেলেন।
এরপর মমতা বলেছে, পশ্চিমবঙ্গের আন্দোলনের অধিকাংশই ছাত্র-ছাত্রী নয়। সে অভিযোগ করেছে, যারা আন্দোলন করছে, তারা অধিকাংশই ছাত্র-ছাত্রী নয়। রাজনৈতিক দল এটা পরিকল্পিতভাবে করছে। ভাবছে মমতাকে ক্ষমতা থেকে সরাবে। ওরা জানে না মমতার সরতে আসলে এক সেকেন্ড লাগে। ঠিক যেভাবে আমি রেল থেকে সরে এসেছিলাম। অন্যায়ের কাছে আমি মাথা নত করি না, করব না। দরকার হলে মানুষের কাছে মাথা নত করব, কিন্তু কোনো রাজনৈতিক দলের কাছে নয়।
চিকিৎসকদের উদ্দেশ্যে মমতা ব্যানার্জী বলেছে, আমি বারবার আবেদন জানাচ্ছি আপনারা ডিউটিতে ফিরুন। আপনারা চিকিৎসা দিতে অঙ্গীকারবদ্ধ। আপনাদের চিকিৎসা না পেয়ে তিনজন মারা গেছে। দয়া করে আপনারা কাজে ফিরুন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)