অনেকে বাজার করতে গিয়ে কাঁদছে -শিল্প প্রতিমন্ত্রী
, ২১ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১২ ছানী ‘আশির, ১৩৯০ শামসী সন , ১২ মে, ২০২৩ খ্রি:, ২৯ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, দেশে ব্যবসার নামে নৈরাজ্য চলছে। চাল, ডাল, তরিতরকারিতে দেশ স্বয়ংসম্পূর্ণ হলেও সিন্ডিকেটের জন্য অরাজকতা বিরাজ করছে বাজারে। অনেকে বাজার করতে গিয়ে কাঁদছে। অর্থনীতিতে যেভাবে সিন্ডিকেট গড়ে উঠেছে তা ভাঙতে না পারলে আমাদের মন্ত্রী থাকা উচিত নয়।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) রাজধানীর পল্টন টাওয়ারে ইআরএফ কার্যালয়ে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান চানাচুর ও মুড়িতে হাত দিয়েছে। তাই এসএমই টিকতে পারছে না। অর্থমন্ত্রী সঙ্গে কথা বলেছি। প্রধানমন্ত্রীকেও বলেছি এসএমই এর জন্য বাজেটে বড় বরাদ্দ থাকা দরকার।
তিনি আরও বলেন, একসময় যারা ব্রিটকেস নিয়ে ঘুরতো। চা-বিস্কুট খাওয়ার টাকা ছিল না। তারা আজ বেসরকারি ব্যাংকের মালিক। সরকারি ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যাংকের পরিচালক হয়েছে। তাদের নাম প্রকাশ করা উচিত। তা না হলে যে লুটপাট করে বড়লোক হচ্ছে তাদের আরও সুযোগ দেওয়া হচ্ছে। এ সিন্ডিকেট ভাঙতে হবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সামনে আনতে হবে। বড় বড় প্রতিষ্ঠান বেশি করে ঋণ নিয়ে ঠিকমতো দেয় না। তাদের ঋণ পরিশোধের শিডিউল ঠিক থাকে না। বারবার খেলাপি হচ্ছে। অথচ এসএমই উদ্যোক্তাদের কোনো সুযোগ দেওয়া হয় না।
কামাল মজুমদার আরও বলেন, লাল ফিতার দৌরাত্ম্য এখনো কমেনি। তারা যা ইচ্ছা তাই করছে। এসএমএস খাতে ২-৪ হাজার কোটি টাকা দেওয়া হলে বেকারত্বের হার অনেক কমে যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)