নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে কটূক্তি: বদরুন্নেসা শিক্ষার্থীকে কারাদণ্ড
, ২০ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১১ ছানী ‘আশির, ১৩৯০ শামসী সন , ১১ মে, ২০২৩ খ্রি:, ২৮ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
কটূক্তিকর পোস্ট দেয়ার মামলায় রাজধানীর বেগম বদরুন্নেসার কলেজের শিক্ষার্থী ইসরাত জাহান রেইলির দুই বছর ৭ মাস কারাবাসের মেয়াদকে কারাদ- হিসেবে রায় দিয়েছে আদালত।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত আসামির স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তির ভিত্তিকে এ রায় ঘোষণা করেন।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম বলেন, আসামি ইসরাত জাহান রেইলি বেগম বদরুন্নেছার কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলো। সে ২০২০ সালের নভেম্বর ফেসবুকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক নিয়ে কটূক্তি করেছে। সে বিষয়ে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সে আদালতে দোষ স্বীকার করেছে। যেহেতু আসামির ছোট একটি সন্তান রয়েছে। আর আসামি স্বেচ্ছায় অপরাধ স্বীকার করেছে। আদালত তার কারাবাসের মেয়াদ ২ বছর ৭ মাসকে কারাদ- ধরে রায় দিয়েছে।
আদালতে এ মামলার শুনানিকালে ২০২০ সালের ৬ নভেম্বর থেকে কারাগারে থাকা ইসরাত জাহান রেইলিকে এদিন কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলায় এদিন চার্জগঠনের জন্য দিন ধার্য ছিল। আসামির পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি গোলাম মোস্তফা খান দীর্ঘদিন হাজতবাস এবং শিশু সন্তান থাকার বিষয়টি বিবেচনা করে জামিনের আবেদন করেন।
শুনানির সময় বিচারক বলেন, কারাবাস অনেক দিন হয়েছে। যদি আসামি স্বেচ্ছায় দোষ স্বীকার করে তবে আসামির কারাবাসের মেয়াদকে কারাদ- হিসেবে ঘোষণা করতে পারি।
তখন আইনজীবী গোলাম মোস্তফা খান আসামির সঙ্গে এ সংক্রান্ত কথা বলেন। তবে আসামি প্রথমে বলতে চায় যে, সে এ তথ্য ছড়ায়নি। মোবাইলও তার নয়। সে এ অপরাধ করেনি। তখন আইনজীবী বুঝিয়ে বলেন যে, পুলিশ চার্জশিট দিয়েছে, আর এ মামলার বিচার আরও কত বছর পর শেষ হবে বলা যায় না। এরপর সে দোষ স্বীকার করতে রাজি হয়।
ফেসবুকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক নিয়ে কটূক্তির পোস্ট দেওয়ার অভিযোগে ২০২০ সালের ৬ নভেম্বর র্যাব-৪ এর হতে গ্রেপ্তার হয় ইসরাত জাহান রেইলি (২৩)। ওই ঘটনায় রাজধানীর দারুসসালাম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। ২০২২ সালে এ মামলায় চার্জশিট দাখিল হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












