অনলাইনে রিটার্ন জমায় বিপাকে অনেক করদাতা
, ০১ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২২ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৭ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
এ বছর সব করদাতাকে অনলাইনে রিটার্ন জমা দিতে হবে। প্রথমবারের মতো সব করদাতার জন্য এমন অনলাইনে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করায় অনেক করদাতা বিপাকে পড়েছেন। বিশেষ করে যাঁরা বয়স্ক করদাতা, তাদের অনলাইনে রিটার্ন জমা দেওয়ার মতো প্রযুক্তিজ্ঞান কম।
এ বিষয়ে কথা হয় উত্তরার ব্যবসায়ী মকবুল হাসানের সঙ্গে। ৬০ বছর বয়সী এই করদাতা ই-রিটার্ন দেওয়া জমা নিয়ে ভোগান্তিতে পড়েছেন। কারণ, অনলাইনে রিটার্ন জমা দেওয়ার মতো প্রযুক্তিজ্ঞান তার নেই।
মকবুল হাসান বলেন, ‘প্রতিবছর কর কার্যালয়ে গিয়ে রিটার্ন দিতাম। এবার অনলাইনে দিতে হবে। কিন্তু আমি অনলাইনে কীভাবে জমা দেব, তা জানি না।’ এ বছর প্রথমবারের মতো এমনভাবে রিটার্ন দেওয়া চালু করায় পরিবারের অপেক্ষাকৃত নবীন সদস্যরা প্রযুক্তিজ্ঞান ভালো থাকলেও তারা পুরোপুরি বিষয়টি বুঝে উঠতে পারছেন না। অপেক্ষাকৃত বয়োজ্যেষ্ঠদের ছাড় দেওয়া উচিত বলে তিনি মনে করেন।
মকবুল হাসানের মতো এমন শত শত করদাতা এখন বিপাকে পড়েছেন। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ ও জেলা-উপজেলার করদাতারা বেশি ভোগান্তিতে পড়েছেন।
অনলাইনে ই-রিটার্ন জমায় সহায়তা করার জন্য প্রতিটি কর অঞ্চলে একটি করে সহায়তা বুথ চালু করা হয়েছে।
সকালে সেগুনবাগিচার কর অঞ্চল-১১ এবং অন্য কার্যালয়গুলো ঘুরে দেখা গেছে, বুথগুলো থাকলেও করদাতা নেই। আবার কয়েকটি সহায়তা বুথে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মীকে দেখা যায়নি।
বেলা এগারোটার দিকে সেগুনবাগিচার কর অঞ্চল-১১ ই-রিটার্ন বুথে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পাশের বুথের অন্য কর্মীর কাছ থেকে জানা গেল, সহায়তাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ছুটিতে আছেন। ওই অঞ্চলের কর কার্যালয়ের ই-রিটার্ন বুথগুলোতে কোনো সেবাপ্রার্থী দেখা যায়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘বাজেটে স্বপ্ন দেখালেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়’
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ -সেতুমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি -আনু মুহাম্মদ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই -রিজভী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসায় বাধ্যতামূলক বিআইএন দাখিলের পরিধি আরও বাড়লো
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ, স্পিকার বললেন ৪০ বছরে কানাকড়ি পাননি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অর্থায়ন সংকটে ধুঁকছে এসএমই খাত
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাই থেকেই নতুন বেতন কাঠামোয় বেতন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন -প্রধানমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক বাগানেই ২২ জাতের বিদেশি লংগানের বাম্পার ফলন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ-পাকিস্তানের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)