টাঙ্গাইলের চরাঞ্চলে হলুদ তরমুজ চাষে সফল সুমন মিয়া
, ০১ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২২ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৭ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
টাঙ্গাইল সংবাদাদতা:
ভূঞাপুরে উপজেলার চরাঞ্চল গাবসারার ফলদাপাড়া নদী ভাঙন এলাকায় এক সময় অনাবাদি জমি আর ঝুঁকিপূর্ণ চাষাবাদই ছিল কৃষকদের নিয়তি। এ সব জমিতে বাদাম, ভুট্টা কিংবা ক্ষতিকর তামাক ছাড়া অন্য তেমন ফসল উৎপাদন করতো না কৃষক। কিন্তু সকলের ধারণা বদলে দিয়ে নিজ উদ্যোগে প্রথমবার তরমুজ চাষ করে এখন সফলতা অর্জন করেছেন ভূঞাপুর সরকারি ইব্রাহিম খাঁ কলেজের ডিগ্রীর শিক্ষার্থী সুমন মিয়া (২৮)
স্থানীয় কৃষকরা মনে করেন, যমুনা নদী তীরবর্তী চরাঞ্চলের সরকারি ভাবে কৃষকের মাঝে তরমুজ চাষ ছড়িয়ে দিতে পারলে এবং তারা সরকারি প্রণোদনা পেলে এক দিকে একই জমির বহু ব্যবহারে কৃষকের আয় যেমন কয়েক গুণ বাড়বে, তেমনি দেশে তরমুজের চাহিদা মেটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলার ভূঞাপুর, নাগরপুর, কালিহাতী ও টাঙ্গাইল সদর উপজেলার চরাঞ্চলে এ বছর ৪ হেক্টর জমিতে নিজ উদ্যোগে কৃষকরা চাষ করছেন তিন জাতের তরমুজ। কম খরচে বেশি লাভের আশায় চরাঞ্চলে এখন সবুজ লতায় ভরে উঠেছে মাঠ। কম খরচে দাম বেশি পাওয়ায় অফ সিজনের তরমুজ চাষে আগ্রহ বাড়ছে জেলার কৃষকদের মাঝে।
আলাপকালে তরমুজ চাষী সুমন মিয়া জানান, সাহস করে ৫ বিঘা জমি লিজ নেই। ব্যক্তিগত উদ্যোগে এ বছরেই প্রথম এই হলুদ তরমুজের চাষ শুরু করি। মোট জমিতে আমার ৫ হাজার তরমুজ গাছে তরমুজ হয়েছে। সব মিলিয়ে আমার মোট ব্যয় হয়েছে মোট প্রায় ৬ লাখ টাকা। ৫ বিঘা জমিতে পাঁচ লাখ টাকা লাভবান হওয়ার সম্ভাবনা দেখছেন সুৃমন মিয়া।
তিনি জানান, এই তরমুজ মূলত শীত মৌসুমের ফসল। মাত্র ৩ মাসেই এর ফলন পাওয়া যায়। ইতিমধ্যে আমার জমিতে ফল বড় হয়েছে, ফলনও ভালো হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে ক্ষেত থেকে বিষমুক্ত এসব তরমুজ তুলে বিক্রি শুরু হবে। পতিটি তরমুজের গড় ওজন প্রায় ৫-৭ কেজি।
কৃষক সুমন মিয়া আরও জানান, ভূঞাপুরের চরাঞ্চল বালুমাটি তরমুজ চাষ দেখাচ্ছে কৃষকদের নতুন পথ। সঠিক পরিকল্পনা আর সহায়তা পেলে এই স্বপ্নই হতে পারে চরাঞ্চলের অর্থনৈতিক বৃদ্ধি পাবে বলে মনে করেন তিনি। যেসব কৃষক এ চরাঞ্চলে ঝুঁকিপূর্ণ তামাক চাষ করত তারা আমার সাফল্য দেখে অন্তত ১০ জন আগামী বছর থেকে তরমুজ চাষ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। এখানকার কৃষকদের সরকারিভাবে তরমুজ চাষে প্রশিক্ষণ ও প্রনোদনা দেয়া গেলে চরাঞ্চলের কৃষকরা তরমুজ চাষে সফলতা অর্জন করতে পারবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় শক্তিশালী ঝড় ও বন্যা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সবচেয়ে বড় দাবানলে জ্বলছে বেলজিয়াম, পরবর্তী লক্ষ্য জার্মানি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গ্যাস-কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফখরুল
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পচা-নষ্ট আমে তৈরি হচ্ছে পাল্প, কিনছে বড় বড় জুস কোম্পানিগুলো
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২২ সালের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ লোডশেডিং -ফাইজ তাইয়েব
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি দুর্ভোগ চরমে
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












