অনন্য স্থাপত্যশৈলীর নিদর্শন মিয়াবাড়ি মসজিদ
অনন্য স্থাপত্যশৈলীর নিদর্শন বরিশাল সদর উপজেলার উত্তর কড়াপুর গ্রামের মিয়াবাড়ি মসজিদ। বাহারি কারুকার্যের এ মসজিদ কবে নির্মিত হয়েছে তা নিয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, মসজিদটি মোগল আমলে নির্মিত হয়েছে। ৬০০ বছর আগে এটি নির্মিত হয়। তবে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, মসজিদটি ১৮ শতকে নির্মাণ করা হয়েছে। প্রতœতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত স্থান এ মসজিদ।
বরিশাল জাদুঘরের কাস্টডিয়ান আরিফুর রহমান বলেন, নির্মাণশৈলী ও স্থাপত্য কাঠামো অনুযায়ী ধারণা করা হচ্ছে- এটি মোগল আমলের শেষ সময়ে নির্মাণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও প্রতœতত্ত্ব অধিদপ্তর মিলে সংস্কার করার সময় পাওয়া ইট থেকে এ ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। স্থানীয় প্রবীণ বাসিন্দা ও মসজিদের মুসল্লি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, বিদেশ থেকে আসা বিশেষজ্ঞরা ইট পরীক্ষা করে জানিয়েছেন, মসজিদটি মোগল আমলে তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী মসজিদটি ৬০০ বছরের পুরনো। মসজিদটির প্রতিষ্ঠাতা মিয়ারা দুই ভাই। তাদের ১৪তম বংশধর এখন গ্রামে বসবাস করছেন।
বরিশাল নগরী থেকে ১০ কিলোমিটার দূরে মসজিদটির অবস্থান। মসজিদটির পশ্চিম ও পূর্ব পাশে রয়েছে দুটি দিঘি। মাঝখানে ইট, চুন ও সুরকি দিয়ে তৈরি মসজিদটি ৭০ ফুট লম্বা, ৪০ ফুট চওড়া। তিনটি গম্বুজ, আটটি বড় ও ২০টি ছোট কারুকাজের মিনার রয়েছে।
একতলা ছাদের ওপর মসজিদটি করা হয়েছে। নিচতলায় ৯টি কক্ষ রয়েছে। কক্ষগুলো এখন মাদরাসা হিসেবে ব্যবহার হয়। খাড়া ১৬ ধাপের সিঁড়ি ডিঙিয়ে মসজিদে নামায পড়তে হয়। সিঁড়ির নিচে দুটি কবর রয়েছে। তবে সেগুলো কার তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি।
মসজিদটিতে একসঙ্গে ১৫০ জন মুসল্লি নামায আদায় করতে পারেন বলে জানান মসজিদের ইমাম। স্থানীয়দের তথ্যমতে, মসজিদের প্রতিষ্ঠাতা মাহমুদ হায়াৎ ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করায় তাকে প্রিন্স অব ওয়েলস দ্বীপে নির্বাসনে পাঠানো হয়। পাশাপাশি কেড়ে নেওয়া হয় তার উমেদপুরের জমিদারি। ১৬ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরে দুটি দিঘিসহ দৃষ্টিনন্দন দোতলা এ মসজিদটি নির্মাণ করেন তিনি। বর্ণিত আছে, তাজমহলের সঙ্গে সংশ্লিষ্ট কারিগরদের দিয়ে মসজিদটি নির্মাণ করা হয়।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।