অদ্ভুত ‘আপসাইড-ডাউন’ ডুমুর গাছ
, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
ইতালির প্রাচীন শহর বাইয়ে’র ধ্বংসাবশেষের কাছে গড়ে উঠেছে আধুনিক শহর বাকোলি। এই শহরেই দেখা মেলে অদ্ভুত ধরণের এক ডুমুর গাছের। গাছটি উল্টো দিকে ঝুলে থাকে। অর্থাৎ সাধারণত আমরা যেসব গাছ দেখি সেগুলো নিচে মাটিতে জন্মে ওপরের দিকে বেড়ে উঠে। তবে বিখ্যাত এই ডুমুর গাছটি ওপর থেকে নিচ দিকে ঝুলে থাকে।
‘উল্টো হয়ে থাকা’ শব্দটির ইংরেজি একটি সুন্দর প্রতিশব্দ হলো ‘আপসাইড-ডাউন’। বাকোলি শহরের কাছাকাছি উল্টোভাবে বেড়ে ওঠা বিখ্যাত এই ডুমুর গাছটি তাই ‘আপসাইড-ডাউন ডুমুর গাছ’ নামেই পরিচিত।
প্রাচীন রোমের একটি আর্কের সিলিং থেকে নিচের দিকে বেড়ে উঠেছে শক্তিশালী এই গাছ। চিত্রটি দেখেই বোঝা যাচ্ছে, কেন এই গাছটিকে আপসাইড-ডাউন বলা হয়। সত্যি সত্যিই আর্কের সিলিং থেকে নিচের দিকে ঝুলন্ত অবস্থায় বেড়ে চলেছে গাছটি। কখন, কীভাবে এই গাছটির জন্ম হলো এই বিষয়ে কেউই জানে না। তবে, অদ্ভুত অবস্থান হওয়ার পরও গাছটি দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে। কখনও কখনও ফল দেয় গাছটি।
সাধারণত শুকনো মাটি ও রোদ থাকে এমন জায়গায় জন্ম নেয় ডুমুর গাছ। তবে শক্তিশালী শেকড় ও সামান্য পানিতেই বেড়ে ওঠার ক্ষমতা থাকায় যেকোনও জায়গাতেই মানিয়ে নিতে পারে ডুমুর গাছ। উল্টোভাবে বেড়ে ওঠা গাছটি তারই জলজ্যান্ত উদাহরণ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












