অদৃশ্য শক্তির কারসাজিতে বহাল আদানির চুক্তি
নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে শেখ হাসিনা সরকারের করা অসম চুক্তি পুনর্মূল্যায়নের উদ্যোগ থমকে গেছে| বর্তমান সরকারের নেওয়া এ উদ্যোগ ব্যর্থ করার জন্য অদৃশ্য শক্তির কারসাজি জোরেশোরে কাজ করছে| অভিযোগ পাওয়া গেছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাত করে চুক্তিটি বহাল রাখার চেষ্টা করা হচ্ছে| এমনও অভিযোগ পাওয়া গেছে, চুক্তিটি বহাল রাখতে বিপুল অঙ্কের ঘুস লেনদেন হচ্ছে|
এ সম্পর্কে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) নেওয়া অনুসন্ধান কার্যক্রমের ক্ষেত্রেও অনশ্চিয়তা দেখা দিয়েছে| ফলে বাংলাদেশের জন্য আত্মঘাতী আদানি গ্রুপের এ চুক্তি আদৌ বাতিল হবে কি না, সে আশঙ্কা তৈরি হয়েছে|
হিন্দুত্ববাদী ভারতীয় প্রধানমন্ত্রী মোদির সঙ্গে যোগসাজশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালে ভারতের আদানি গ্রুপের সঙ্গে ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ আমদানি চুক্তি সম্পাদন করেন| চুক্তিটি ছিল পুরোপুরি বাংলাদেশের স্বার্থবিরোধী| চুক্তিতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ও আমদানি করা কয়লার দাম অস্বাভাবিক বেশি দেখানো হয়| তাছাড়া বিদ্যুৎ চুক্তিটিও করা হয় ব্যাপক দুর্নীতির আশ্রয় নিয়ে| ওই দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সাবেক মন্ত্রী-সচিবসহ অন্যরা| শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আহমেদ কায়কাউস একাই বিদ্যুৎ প্রকল্প থেকে দেড়শ কোটি টাকার বেশি অর্থ বিদেশে পাচার করেছেন বলে দুদকে অভিযোগ রয়েছে| আত্মঘাতী এ চুক্তির ফলে আগামী ২৫ বছরে ভারতের আদানি গ্রুপকে বাংলাদেশের প্রায় ২৩.৮৭ বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে| চুক্তিটি বহাল থাকায় প্রতি মাসে সরকারকে প্রায় ১০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় করে আদানির বিদ্যুৎ আনতে হচ্ছে|
গত বছরের ডিসেম্বরে হাইকোর্ট বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি পুনর্মূল্যায়ন করতে উচ্চপর্যায়ের অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দেয়| নির্দেশে হাইকোর্ট বলেছিল, অনুসন্ধান কমিটিতে আন্তর্জাতিক জ্বালানি ও আইন বিশেষজ্ঞ রাখতে হবে| মন্ত্রিপরিষদ সচিবকে এক মাসের মধ্যে কমিটি গঠন করে পরবর্তী দুই মাসের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছিল| সেই সঙ্গে বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে অসম চুক্তি বাতিল করতে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছিল হাইকোর্ট| আদালত আরো নির্দেশ দিয়েছিলÑভারতের আদানি গ্রুপের সঙ্গে চুক্তির সময় যে দরকষাকষি হয়েছিল, তার নথিপত্র এক মাসের মধ্যে আদালতে দাখিল করতে হবে| এর পরে দীর্ঘ সাত মাস পার হয়েছে|
অনুসন্ধানে জানা গেছে, হাইকোর্টের নির্দেশনার আলোকে এবং মন্ত্রিপরিষদ বিভাগের পরামর্শে বিদ্যুৎ বিভাগ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে একটি অনুসন্ধান কমিটি গঠন করে| বিাগ কমিটি হাইকোর্টে বিদ্যুৎ বিভাগের প্রতিবেদনও দাখিল হয়| কিন্তু এরপরই দৃশ্যত থমকে যায় এ বিষয়ে সরকারের সব কর্মকা-| চুক্তি নিয়ে আর কোনো অগ্রগতি নেই| হাইকোর্টেও তৎপরতা নেই|
এ সম্পর্কে রিটকারী আইনজীবী এম আবদুল কাইয়ুম জানান, আমি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চসহ একাধিক বেঞ্চে বিষয়টির শুনানির জন্য গিয়েছিলাম| কিন্তু কোনো বেঞ্চই বিষয়টি শুনতে আগের মতো আগ্রহ দেখায়নি| ফলে আমি ভীষণ হতাশ ও বিমর্ষ|
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।