জাতিগত নিধনের ৮ বছরেও বদলায়নি রোহিঙ্গাদের ভাগ্য
নিজস্ব প্রতিবেদক:
জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়ার আট বছর পরও মিয়ানমারের মুসলিম সম্প্রদায় রোহিঙ্গাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি| বরং গেল বছর থেকে রাখাইন রাজ্যের দখল নিতে বৌদ্ধ জাতীয়তাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সাথে মিয়ানমার নিরাপত্তা বাহিনীর সঙ্ঘাতের মধ্যে পড়ে রোহিঙ্গাদের অবস্থা আরো নাজুক হয়ে গেছে| মিয়ানমার নিরাপত্তা বাহিনীর পর এখন রাখাইন রাজ্যের বেশিরভাগ দখলে নেয়া আরাকান আর্মি রোহিঙ্গাদের ওপর নতুন করে দমন-পীড়ন চালাচ্ছে| তাদের অত্যাচারের হাত থেকে বাঁচতে বাংলাদেশে নতুন করে দেড় লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে| এ ছাড়া আরো হাজারো রোহিঙ্গা বাংলাদেশে পাড়ি দেয়ার জন্য সীমান্তে জড়ো হচ্ছে বলে খরব পাওয়া যাচ্ছে|
রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমার সরকারের সাথে বাংলাদেশের চুক্তি হলেও আট বছরে একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো সম্ভব হয়নি| এদিকে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক তহবিলও আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে|
চলমান পরিস্থিতিতে রোহিঙ্গা সঙ্কটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের জন্য অন্তর্র্বতী সরকার নতুন উদ্যোগ নিয়েছে| এই উদ্যোগের অংশ হিসেবে কক্সবাজারে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে|
প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের গণহারে বাংলাদেশে আশ্রয়ের আট বছর পূর্তির সময়ে এ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে, যখন আন্তর্জাতিক সহায়তা ক্রমশ কমছে এবং মিয়ানমারে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে|
সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, অন্তর্র্বতীকালীন সরকার তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করছে- অব্যাহত বিদেশী সহায়তা নিশ্চিত করা, বৈশ্বিক অঙ্গনে রোহিঙ্গা সঙ্কটকে দৃশ্যমান রাখা এবং রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ সুগম করা|
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।