অত্যাধুনিক ‘স্টিল ডোম’ নিরাপত্তা ব্যবস্থা তৈরি করছে তুরস্ক
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলের ‘আয়রন ডোম’ এর আদলে অত্যাধুনিক ‘স্টিল ডোম’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির ঘোষণা দিয়েছে তুরস্ক। এই প্রকল্পের মাধ্যমে তুরস্ক নিজেদের আকাশসীমাকে আরও সুসংহত করতে চায়। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান দখলদার ইসরায়েলের ‘আয়রন ডোম’ এর সাথে তুলনা করে এই ‘স্টিল ডোম’ ব্যবস্থার ঘোষণা দেন। তিনি বলেন, ‘তাদের যদি আয়রন ডোম থাকে, তবে আমাদের স্টিল ডোম থাকবে। ’
স্টিল ডোম একটি সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হবে, যা স্বল্প থেকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোনসহ বিভিন্ন হুমকি মোকাবেলা করতে সক্ষম। এবং তুরস্ক এই প্রতিরক্ষা ব্যবস্থাটি সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করবে। থাকবে এআই প্রযুক্তিও।
দেশটির ডিফেন্স ইন্ডাস্ট্রি বিষয়ক সচিবালয়ের প্রধান হালুক গোরগান বলেন, স্টিলডোমের মাধ্যমে স্বল্পপাল্লা থেকে শুরু করে দূরপাল্লার হামলা প্রতিহত করা যাবে।
কমান্ড অ্যান্ড কন্ট্রোল কাঠামোতে তৈরি এই স্টিলডোমে থাকবে এআই প্রযুক্তি। তুরস্কের দাবি, এতে করে নিখুঁত সিদ্ধান্ত নিতে সক্ষম হবে এই ব্যবস্থা। সামরিক কর্মকর্তারা বলেন, ‘এআই সাপোর্টের মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থা সিদ্ধান্ত গ্রহণের দ্রুত ও নিখুঁত ভূমিকা রাখতে পারবে। ’
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।