‘বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি’
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যক্তি আয়কর কাঠামোয় বৈষম্য সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, নতুন কর কাঠামোয় তুলনামূলক কম ও মধ্যম আয়ের মানুষের ওপর করের বোঝা বেশি বাড়ানো হয়েছে, অথচ উচ্চ আয়ের করদাতাদের ক্ষেত্রে কর দায় বৃদ্ধির হার তুলনামূলকভাবে অনেক কম রাখা হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত ‘প্রস্তাবিত বাজেট ২০২৬-২৭ পর্যালোচনা’ শীর্ষক সংলাপে এসব পর্যবেক্ষণ তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।
তিনি বলেন, ‘কর ব্যবস্থার অন্যতম উদ্দেশ্য হলো আয় বৈষম্য কমানো এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা। কিন্তু প্রস্তাবিত কর কাঠামোতে সেই লক্ষ্য যথাযথভাবে প্রতিফলিত হয়নি। বরং তুলনামূলক কম আয়ের মানুষ বেশি চাপে পড়বেন।’
ফাহমিদা খাতুন বলেন, শ্রম, প্রবাসী কল্যাণ, শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ মোট ব্যয়ের অনুপাতে হয় কমেছে, নয়তো স্থবির রয়েছে। একই সঙ্গে কর্মসংস্থানমুখী গুরুত্বপূর্ণ প্রকল্প যেমন পটুয়াখালী ইপিজেড ও জামদানি ভিলেজ দীর্ঘদিন ধরে বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে।
প্রস্তাবিত বাজেটে আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। তবে সিপিডির মতে, বিদায়ী অর্থবছরের মে মাস পর্যন্ত গড় মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৬৩ শতাংশ, ফলে লক্ষ্য অর্জন সহজ হবে না।
ফাহমিদা খাতুন বলেন, খাদ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, বাজার ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ এবং বিচক্ষণ মুদ্রানীতি ছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে।
আরও পড়ুন
সব ›
প্রতারণার ছড়াছড়ি আইন অঙ্গনে
টেকনাফে শতাধিক বোমা-অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ২
কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা, বিস…
১০ কোটি টাকায় মুক্তা পানির তিন কারখানা, চালু করতে লাগবে আরও ১৯ কোটি
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের
নতুন ধান বাজারে উঠতেই দামে পতন
আওয়ামী লীগকে নিষিদ্ধে আইনি পদক্ষেপের বিষয় বিবেচনায় আছে -আইনমন্ত্রী
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত আনুমানিক সাড়ে ১০…
রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে তৎপর মালয়েশিয়া
রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেয়া…
৪ হাজার ডলারের সীমা ভাঙল স্বর্ণের দর, সামনে তিন শক্তিশালী প্রতিপক্ষ
আন্তর্জাতিক বাজারে আউন্সপ্রতি (৩১ দশমিক ১০৩৫ গ্রাম) ৪ হাজার ডলারের সীমা ভেঙে নিচে নেমেছে স্বর্ণের দাম। দরপতনের…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।