রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

‘সমস্যার সমাধান না করে বাস টার্মিনালগুলো স্থানান্তরে জনভোগান্তি বাড়বে’

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ২১ জুন, ২০২৬, রাত ১:৩৯
নিজস্ব সংবাদদাতা:
ঢাকার যানজটের জন্য এসব টার্মিনালকে দায়ী না করে যানবাহন ও পরিবহন খাতের সামগ্রিক অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলাকে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া উচিত। বাস টার্মিনাল শহরের বাইরে সরিয়ে নেয়ার সরকারি পরিকল্পনা জনভোগান্তি আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করে পরিকল্পনা ও উন্নয়নবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)।
সংস্থাটি বলছে, কার্যকর পরিকল্পনা এবং পর্যাপ্ত গণপরিবহন সংযোগ নিশ্চিত না করে শুধু টার্মিনালগুলো শহরের প্রান্তে কাঁচপুর, হেমায়েতপুর, টঙ্গী ও কেরানীগঞ্জে- সরিয়ে নিলে যানজট সমস্যার টেকসই সমাধান হবে না। বরং মানুষের যাতায়াতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতি বাড়বে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) আইপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খানের সই করা এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।
আইপিডির মতে, ২ কোটির বেশি জনসংখ্যার ঢাকা মহানগরীর যাতায়াতব্যবস্থাকে টেকসই করতে শহরের বর্ধিত এলাকায় নতুন বাস ডিপো ও বাস টার্মিনাল নির্মাণ প্রয়োজন। তবে বিদ্যমান চারটি বাস টার্মিনাল সরিয়ে নেয়ার পরিকল্পনা বাস্তবসম্মত নয় এবং পরিকল্পনার দৃষ্টিকোণ থেকেও টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নয়। তাই এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিবৃতিতে বলা হয়, প্রস্তাবিত চারটি টার্মিনালই মূল শহর থেকে ১৫ থেকে ২০ কিলোমিটার দূরে। এসব এলাকা থেকে ঢাকার কেন্দ্রীয় অংশে পৌঁছাতে মানসম্মত ও সাশ্রয়ী গণপরিবহন পর্যাপ্ত নয়। রাতের বেলায় নিরাপত্তাঝুঁকিও রয়েছে। ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসা-যাওয়া করা স্বল্পবিত্ত, প্রান্তিক জনগোষ্ঠী, নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বেন।
আইপিডি মনে করে, সরকারের যেকোনো সিদ্ধান্ত নগর, পরিবহন ও আর্থসামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত।
বাস টার্মিনাল স্থানান্তর বিষয়ে আইপিডির পর্যবেক্ষণ ও মতামতগুলো হলো-
সংযোগ পরিবহনব্যবস্থা বা ফিডার সার্ভিস এবং ‘লাস্ট মাইল কানেক্টিভিটি’ সংকট: দূরপাল্লার যাত্রীরা শহরের প্রান্তের নতুন টার্মিনালে নামার পর যদি মূল শহরে পৌঁছানোর জন্য পর্যাপ্ত মেট্রোরেল, বিআরটি বা সুশৃঙ্খল লোকাল বাস না থাকে, তাহলে তারা চরম ভোগান্তিতে পড়বেন। রাতের বেলায় এ সমস্যা আরও প্রকট হবে।
আর্থিক ব্যয় ও যাতায়াত সময় বৃদ্ধি: টার্মিনাল দূরে সরিয়ে নেওয়া হলে যাত্রীদের সিএনজি, অ্যাপভিত্তিক যানবাহন বা অন্যান্য পরিবহনে অতিরিক্ত ভাড়া দিয়ে মূল শহরে প্রবেশ করতে হবে। এতে খরচ ও সময় দুটোই বাড়বে।
যানজট বাড়ার আশঙ্কা: যাত্রীরা ছোট ছোট যানবাহনে মূল সড়কে আসা-যাওয়া করলে সড়কের ওপর চাপ বাড়বে। ফলে শহরের প্রবেশমুখ ও বিভিন্ন সড়কে যানজট আরও বাড়তে পারে।
গণপরিবহনের ওপর অতিরিক্ত চাপ: ঢাকার অভ্যন্তরীণ বাসসেবা ও মেট্রোরেল নেটওয়ার্ক এখনো পুরোপুরি প্রস্তুত নয়। এ অবস্থায় প্রতিদিনের বিপুলসংখ্যক দূরপাল্লার যাত্রীর চাপ নগরের গণপরিবহনব্যবস্থা সামাল দিতে পারবে না।
নিরাপত্তা ও নারী-শিশু-বয়স্কদের ভোগান্তি: প্রান্তিক টার্মিনালগুলো থেকে মূল শহরে প্রবেশের সংযোগ সড়ক নিরাপদ না হলে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগবেন।
আইপিডি বলছে, বাস টার্মিনাল সরিয়ে নেয়ার পক্ষে যুক্তি হিসেবে শহরের প্রান্তে টার্মিনাল থাকার পরিকল্পনার কথা বলা হলেও গাবতলী, সায়দাবাদ ও গুলিস্তান একসময় ঢাকার প্রান্তবর্তী এলাকাই ছিল। নগর উন্নয়নে নিয়ন্ত্রণের অভাবে ঢাকা অনিয়ন্ত্রিতভাবে বিস্তৃত হয়েছে। ফলে এখন টার্মিনাল সরানোর কথা বলা হচ্ছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় ২ ঘণ্টা আগে ‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’ নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্… ৩ ঘণ্টা আগে শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ… ৩ ঘণ্টা আগে ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়… ৩ ঘণ্টা আগে মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন… ৩ ঘণ্টা আগে ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার … ৪ ঘণ্টা আগে মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর ৪ ঘণ্টা আগে র‌্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি… ৪ ঘণ্টা আগে ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং… ৪ ঘণ্টা আগে ১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন… ৪ ঘণ্টা আগে ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ… ৪ ঘণ্টা আগে ১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা… ৪ ঘণ্টা আগে