আল ইহসান ডেস্ক:
ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দেশটির দুটি প্রদেশে সাঁড়াশি অভিযান চালিয়ে প্রায় ২৪০ জনকে গ্রেফতার করেছে। কুর্দিস্তান ও কেরমানশাহ প্রদেশে পৃথক এই অভিযানগুলো পরিচালিত হয়।
অভিযানে কেরমানশাহ প্রদেশ থেকে ১৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আইআরজিসির দাবি, গ্রেফতারকৃতরা বিপ্লব-বিরোধী গোষ্ঠীর সদস্য। এর মধ্যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ-এর সঙ্গে জড়িত সন্দেহে ৪ জন স্পাই বা চরকেও গ্রেপ্তার করা হয়েছে।
কুর্দিস্তান প্রদেশে অভিযানে ১১ জনকে গ্রেফতারের পাশাপাশি একজন কুর্দি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
নতুন করে ডানা মেলল তেহরানের আন্তর্জাতিক ফ্লাইট। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ জানিয়েছে, গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) (২৫ এপ্রিল) সকাল থেকে তেহরানের ইমাম খোমেনী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুনরায় কিছু আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, বিমানবন্দরটি সচল হওয়ার পর যাত্রীবাহী প্রথম ফ্লাইটগুলো ওমানের মাস্কাট, তুরস্কের ইস্তাম্বুল এবং সৌদি আরবের মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে। এতে করে আটকে পড়া সাধারণ যাত্রী এবং প্রবাসীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে দে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানি বন্দরগুলোতে দখলদার মার্কিন নৌবাহিনীর অব্যাহত অবরোধের প্রেক্ষাপটে কঠোর সামরিক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল মিলিটারি কমান্ড এক বিবৃতিতে সরাসরি মার্কিন সামরিক বাহিনীকে সতর্ক করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকান সন্ত্রাসী বাহিনী যদি এই অঞ্চলে তাদের অবরোধ এবং দস্যুতা অব্যাহত রাখে, তবে তারা নিশ্চিতভাবেই শক্তিশালী ইরানি সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়ার সম্মুখীন হবে।
এদিকে আঞ্চলিক নিরাপত্তা এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার লক্ষ্য বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাজ্যের তরুণ প্রজন্মের মধ্যে জাতীয় দায়বদ্ধতা নিয়ে এক চরম অনীহা ও হতাশার চিত্র ফুটে উঠেছে সাম্প্রতিক এক জনমত জরিপে। দ্য টেলিগ্রাফ-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ১৬ থেকে ২৯ বছর বয়সী তরুণদের অর্ধেকই স্পষ্ট জানিয়েছে যে, তারা কোনো অবস্থাতেই যুক্তরাজ্যের হয়ে যুদ্ধে অংশ নেবে না।
গ্লাসগো বিশ^বিদ্যালয়ের জন স্মিথ সেন্টারের পক্ষ থেকে ২,০০০ তরুণের ওপর পরিচালিত এই জরিপে দেখা গেছে, প্রজন্মের এই বড় অংশটি নিজেদের দেশের জন্য অস্ত্র ধরতে একেবারেই অনিচ্ছুক।
তরুণদের এই অনীহার পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে দেশ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরাইলের সামরিক নেতৃত্ব ও বিরোধী দলের রাজনীতিবিদরা স্বীকার করতে বাধ্য হয়েছে যে, বহুমুখী যুদ্ধের চাপে ইসরাইল ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ ভেঙে পড়ার কাছাকাছি চলে এসেছে। সৈন্য সংকট ও স্পষ্ট কৌশলের অভাবকে তারা এর কারণ হিসেবে দেখাচ্ছে।
বিরোধী নেতা লাপিদ এতটুকু স্বীকার করেছে যে, আইডিএফকে ব্যবহার সীমা ছাড়িয়ে গেছে। সরকার আহত সেনাদের যুদ্ধক্ষেত্রে ফেলে রাখছে।’
এক দিন আগে সেনাপ্রধান জামির নিরাপত্তা ক্যাবিনেটেও একই উদ্বেগ স্বীকার করেছে ি বলে ইসরাইলি গণমাধ্যমে খবর এসেছে।
লাপিদ বলেছে, সরকার কোনো কৌশল ছাড়া, প্র বাকি অংশ পড়ুন...
দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য লেখা পড়তে পারার পদ্ধতির নাম ব্রেইল
ব্রেইল হচ্ছে যে পদ্ধতিতে দৃষ্টিপ্রতিবন্ধীরা লেখা পড়তে পারে। এই পদ্ধতিতে এক বিশেষ অক্ষর বা সংকেত ব্যবহার করা হয়। যা দৃষ্টিপ্রতিবন্ধীরা হাত দিয়ে স্পর্শ করে বুঝতে পারে। এই অক্ষর বা সংকেত কে বলা হয় ব্রেইল অক্ষর। ছয়টি ডট বা ফুটো দিয়ে তৈরি হয় ব্রেইল অক্ষর। এই ব্রেইল পদ্ধতিতে পড়ার জন্য প্রশিক্ষণ নিতে হয় তবেই একজন দৃষ্টিপ্রতিবন্ধী ব্রেইল অক্ষর দিয়ে লেখা কাগজ বা বই পড়তে পারবে।
উনিশ শতকের শুরুর দিকে এ পদ্ধতির প্রবর্তন হয়। ১৮২৭ সালে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য প্রথম ছয় ডট বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতকে নোংরা জায়গা হিসেবে অভিহিত করে সমালোচনার মুখে পড়েছে ট্রাম্প। এরমধ্যে তার এ মন্তব্যে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। দেশটি বলেছে, ভারত ও যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক এরসঙ্গে এ ধরনের মন্তব্য যায় না।
গত বুধবার রাত ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ভারত ও চীনকে উদ্দেশ্য করে লেখে, “একজন শিশু এখানে তাৎক্ষণিকভাবে নাগরিক হয়ে যায়। এরপর তারা চীন ও ভারতসহ অন্যান্য নোংরা জায়গা থেকে পুরো পরিবারকে নিয়ে আসে।
ট্রাম্পের এমন বক্তব্যের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছে, এগুলো স্পষ্টতই তথ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুদ্ধ শুরু হওয়ার পর নিরাপত্তার স্বার্থে নিজেদের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল কুয়েত। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দীর্ঘ দুই মাস পর মধ্যপ্রাচ্যের এই তেলসমৃদ্ধ দেশটি পুনরায় তাদের আকাশসীমা উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে।
কুয়েতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ‘কুনা’-র বরাত দিয়ে তুরস্কের আনাদোলু এজেন্সি এই খবরটি নিশ্চিত করেছে।
কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক হামৌদ মুবারক জানিয়েছেন, আঞ্চলিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে যে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তা আজ থেকে তুলে নেওয়া হলো। এটি বিম বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
লেবানন ও সন্ত্রাসী ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হয়েছে। ট্রাম্প এ ঘোষণা দেয়, যা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমানোর একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
গত সপ্তাহে ওয়াশিংটনে দুই দেশের প্রতিনিধিদের বৈঠকের পর প্রথম যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, যার মেয়াদ রোববার শেষ হওয়ার কথা ছিল।
তবে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও মাটিতে উত্তেজনা পুরোপুরি থামেনি। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এসেছে বারবার। গত বৃহস্পতিবার রাতে হিজবুল্লাহ জানায়, তারা উ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করেছে ইরান। মস্কোয় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালির বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে একটি রুশ সংবাদ সংস্থা।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তির প্রতিবেদনে বলা হয়, ‘আমরা কিছু নির্দিষ্ট দেশের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি। ভবিষ্যতে কী হবে তা আমি জানি না।’
রাষ্ট্রদূত আরও জানান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য এ বিশেষ সুবিধা নিশ্চিত করার চেষ্টা করছে। এর একটি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ওমান সাগরে যুক্তরাষ্ট্রের একটি জব্দ করার চেষ্টা ব্যর্থ করে দিয়ে হরমুজ প্রণালি হয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছেছে ইরানের একটি পণ্যবাহী জাহাজ। চালবাহী ওই জাহাজটিকে মার্কিন বাহিনীর হাত থেকে রক্ষা করতে এবং এর নিরাপদ চলাচল নিশ্চিত করতে সরাসরি পাহারার দায়িত্ব পালন করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ-ইউনিট।
গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।
আইআরজিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন নৌবাহিনী ওমান সাগরে জাহাজটিকে বাধা বাকি অংশ পড়ুন...












