ইসলামবিদ্বেষ:
জাপানের ফুজিসাওয়া শহরে মসজিদ নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ
, ১৪ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৯ জুলাই, ২০২৬ খ্রি:, ১৪ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
জাপানের সমুদ্র তীরবর্তী ফুজিসাওয়া শহরে মসজিদ নির্মাণ কেন্দ্র করে তীব্র বিতর্ক, বিরোধিতা ও টানাপোড়েন সৃষ্টি হয়েছে। মূলত তাদের জনসংখ্যা কমতে থাকা ও বিপরীতে মুসলমানদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধির ফলে গভীর উদ্বেগ প্রকাশ করে মসজিদ নির্মাণে বাধা দিচ্ছে স্থানীয় জাপানিরা।
জানা গেছে, বর্তমানে ফুজিসাওয়ার একটি সবুজ ফাঁকা মাঠে খুব শিগগির তৈরি হতে যাচ্ছে শহরের প্রথম মসজিদ। তবে স্থানীয় বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করে বলেছে, ‘এটি আমাদের চিন্তায় ফেলে দিয়েছে যে ভবিষ্যতে আমাদের সমাজ ও কমিউনিটি কেমন রূপ নিতে পারে।’
শহরটির বহু বাসিন্দা দৃশ্যমান মুসলমানদের উপস্থিতি নিয়ে একই ধরনের উদ্বেগে রয়েছে। তারা স্বীকার করেছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে অভিবাসন নিয়ে চলা চরম বিতর্কের খবরগুলোও তাদের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে।
চলতি বছরের শুরুর দিকে স্থানীয় রেলস্টেশনে মসজিদবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যেখানে প্রস্তাবিত মসজিদ নির্মাণের প্রতিবাদে হাজার হাজার জাপানি রাজপথে নেমে আসে।
এদিকে মসজিদ নির্মাণের খবরকে কেন্দ্র করে জাপানি সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষমূলক বক্তব্য ও অপপ্রচার ছড়ানোর একাধিক খবর সামনে এসেছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মসজিদগুলো লক্ষ্য করে গালিগালাজপূর্ণ ফোন কল ও ইমেইল পাঠানো হচ্ছে।
জাপানে মুসলিম হিসেবে জীবনযাপনের বাস্তবতা:
ব্যবসায়ী মোহাম্মদ মহিউদ্দিন (৫৮) প্রায় ৪০ বছর ধরে জাপানের ওসাকায় বসবাস করছেন। ১৯৮৭ সালে ব্যবসার কাজে শ্রীলঙ্কা থেকে জাপানে গিয়েছিলেন। তিনি ব্যবহৃত গাড়ির ব্যবসা ও রতœপাথরের কেনাবেচা করেছেন।
মহিউদ্দিনের মতে, তিনি যখন এসেছিলেন, তখনকার তুলনায় বর্তমানে স্থানীয়রা মুসলমানদের প্রতি শত্রুভাবাপন্ন হয়ে উঠেছে। তারা অনলাইনে ও সামনাসামনি মুসলিমদের উদ্দেশ্য করে পীড়াদায়ক মন্তব্য করে থাকে।
মহিউদ্দিন বলেন, সোশ্যাল মিডিয়ায় ‘জাপান ছেড়ে যাও’ কিংবা ‘নিজের দেশে ফিরে যাও’-এর মতো অজস্র মন্তব্য করা হয়। এমনকি, জাপানিরা এখন সরাসরি মসজিদে এসেও চিৎকার করে গালিগালাজ করছে।
সাম্প্রতিক বছরগুলোতে এই গালাগালি ও মৌখিক নির্যাতন আরও বেড়েছে। মুসলিমদেরকে ‘সন্ত্রাসী’ বলা, ‘বোমা বানানোর’ মিথ্যা অভিযোগ তোলা ও জাপান থেকে তাড়িয়ে দেওয়ার অভিজ্ঞতার কথাও জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












