ভারতের দিকে তাক করা চীনের ১১টি স্টেলথ যুদ্ধবিমান, দিল্লির লাগবে এক দশক
, ১৪ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৯ জুলাই, ২০২৬ খ্রি:, ১৪ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতের সীমান্তসংলগ্ন দুটি বিমানঘাঁটিতে অন্তত ১১টি জে-২০ মাইটি ড্রাগন স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। নতুন স্যাটেলাইট ছবিতে এই তথ্য উঠে এসেছে। সামরিক বিশ্লেষকদের মতে, ভারতের বিরুদ্ধে উচ্চভূমির ঘাঁটি থেকে চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান পরিচালনা এখন আর ব্যতিক্রম নয়, বরং নিয়মিত সামরিক কর্মকা-ে পরিণত হয়েছে। অন্যদিকে ভারতের নিজস্ব স্টেলথ যুদ্ধবিমানের সক্ষমতা অন্তত এক দশক দূরে পিছিয়ে রয়েছে।
আমেরিকান স্পেস ইন্টেলিজেন্স কোম্পানি ভ্যান্টর থেকে পাওয়া স্যাটেলাইট ছবিতে দেখা যায়, চলতি বছরের জুনের শেষ দিকে এবং জুলাইয়ের শুরুতে ভারতের দিকে মুখ করে থাকা দুটি চীনা বিমানঘাঁটিতে মোট ১১টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন ছিলো।
৯ জুলাই তোলা একটি ছবিতে দেখা যায়, চীনের জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের হোতান বিমানঘাঁটিতে রানওয়ের পাশে সাতটি জে-২০ যুদ্ধবিমান অবস্থান করছে। দ্বৈত ব্যবহারযোগ্য (বেসামরিক ও সামরিক) এই বিমানঘাঁটি লাদাখের লেহ্ থেকে প্রায় ৩৮৯ কিলোমিটার উত্তর-পূর্বে এবং উত্তর লাদাখের ভারতীয় বিমানবাহিনীর দৌলত বেগ ওল্ডি ঘাঁটি থেকে মাত্র ২৪৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্যিক স্যাটেলাইট চিত্রে কোনো চীনা বিমানঘাঁটিতে একসঙ্গে এত বেশি জে-২০ যুদ্ধবিমান আগে দেখা যায়নি।
আরেকটি ছবিতে তিব্বতের লাসা প্রশাসনিক অঞ্চলের ডামশুং বিমানঘাঁটির ফ্লাইটলাইনে চারটি জে-২০ যুদ্ধবিমান দেখা যায়। এই ঘাঁটি অরুণাচল প্রদেশের তাওয়াং থেকে প্রায় ৩৪৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
ভারতের সাবেক যুদ্ধবিমানচালক সমীর বলে, ‘ভারতীয় বিমানবাহিনীর জন্য উত্তর সীমান্তে কম রাডারে ধরা পড়ে এমন (লো-অবজারভেবল) হুমকি এখন নতুন বাস্তবতা। ফলে স্টেলথবিরোধী সেন্সর, সমন্বিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং দূরপাল্লার আঘাত হানার সক্ষমতা দ্রুত বাড়ানো জরুরি হয়ে পড়েছে।’
জে-২০ যুদ্ধবিমানের সবচেয়ে বড় শক্তি এর স্টেলথ প্রযুক্তি। উন্নত নকশার কারণে রাডারে এর উপস্থিতি খুবই কম ধরা পড়ে। ফলে এটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আকাশসীমায় বেশি সুবিধা পায়। বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর ব্যবহৃত রাফালসহ বিদ্যমান যুদ্ধবিমানগুলো স্টেলথ প্রযুক্তির নয়। এটি স্কোয়াড্রনে যুক্ত হতে অন্তত আরও এক দশক সময় লাগবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












