গাজার রাস্তায় ভাঙারি হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মার্কিন সরকারি হিসাব অনুযায়ী, একটি এফ-৩৫বি যুদ্ধবিমানের মূল্য প্রায় ১০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা।
জানা যায়, গত জুমুয়াবার (৩১ জুলাই) ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মার্কিন মেরিন কর্পসের ওই এফ-৩৫বি স্টিলথ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সান দিয়েগোর মিরামার মেরিন কর্পস বিমানঘাঁটির কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমের হেলিকপ্টার থেকে ধারণ করা প্রামাণ্যচিত্রে দেখা যায়, বিধ্বস্ত যুদ্ধবিমানের ধ্বংসাবশেঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর তিরুচিরাপ্পল্লি জেলার বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করেছে মুসল্লিরা। গত জুমুয়াবার জেলার থেন্নুরে সান্ধাই ময়দানে অনুষ্ঠিত এ দোয়ায় যোগ দিয়েছেন দুই হাজার মুসল্লি।
বর্ষাকাল সত্ত্বেও তামিলনাড়ুতে এখনও বৃষ্টিপাত হয়নি। সেই সঙ্গে প্রায় দিনই তাপমাত্রার পারদ চড়ছে। ব্যাপক উষ্ণ আবহাওয়া এবং বৃষ্টিপাতের অভাবে তিরুচিরাপ্পল্লির ওপর দিয়ে বয়ে যাওয়া কাবেরী নদীর পানি কমে গেছে, শুকিয়ে গেছে অনেক পুকুর-হ্রদ। ফলে সাধারণ জনগণ, কৃষক এবং গৃহপালিত পশু-পাখি ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছে।
এমন পà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সৌদি আরবে বিএমডব্লিউর কিছু মডেলে বড় ধরনের নির্মাণ ত্রুটি ধরা পড়েছে। এর ফলে দেশটিতে হাজার হাজার গাড়ি প্রত্যাহার করা হচ্ছে। এ সংক্রান্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়।
গত ৩১ জুলাই গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চালকের আসনের ওয়্যারিং হারনেসে একটি ত্রুটির কারণে বাণিজ্য মন্ত্রণালয় ৬ হাজার ৫০০টিরও বেশি বিএমডব্লিউ গাড়ি প্রত্যাহার করেছে। এই ত্রুটির ফলে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে, যা ধোঁয়া নির্গমন বা গাড়িতে আগুন লাগার ঝুঁকি বাড়িয়ে দেয়।
এই প্রত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
হুতিদের হুমকির মুখে লোহিত সাগরে কমছে বাণিজ্যিক জাহাজের আনাগোনা। তবে চরম নিরাপত্তাহীনতার মাঝেই ইতালীয় যুদ্ধজাহাজের কড়া নিরাপত্তায় লোহিত সাগর নিরাপদে পাড়ি দিয়েছে একটি বাণিজ্যিক জাহাজ।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌবাহিনী ‘অ্যাসপিদেস’ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানায়, ইতালির ফ্রিগেট ‘বেরগামিনি’-এর কড়া পাহারায় জাহাজটি ওই ঝুঁকিপূর্ণ পথ পার হতে সক্ষম হয়।
উল্লেখ্য, অ্যাসপিদেস হলো ইইউ-এর একটি প্রতিরক্ষামূলক সামরিক অভিযান। মূলত লোহিত সাগর, ভারত মহাসাগর এবং উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সাম্প্রতিক সময়ে ভেতরে ভেতরে চরম চাপে আছে সন্ত্রাসী ড্রাম্প। একদিকে সন্ত্রাসী ইসরায়েলের যুদ্ধ-উসকানি, অন্যদিকে যুদ্ধ কমানোর গোপন সৌদি বার্তা-এই পরস্পরবিরোধী চাপের মুখে ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে সে।
গত বুধবার সকাল ১০টার পর হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে হঠাৎ হাজির হয় সৌদি প্রতিনিধি দল। অঘোষিত এক সফরে ওয়াশিংটনে আসা সৌদির প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান ড্রাম্প ও জেডি ভ্যান্সের সঙ্গে দেখা করে। সে তার ভাই ও সৌদি যুবরাজের একটি বার্তা পৌঁছে দেয়। এতে বলা হয়, সৌদি আরব ইরান যুদ্ধের অবসান চায়; কারণ যুদ্ধ à বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে কোনো দেশ ওয়াশিংটনকে ‘প্রতিরক্ষামূলক ঢাল’ হিসেবে কাজ করলে তাকে যুদ্ধের পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এক বক্তব্যে তিনি আঞ্চলিক মুসলিম দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সহযোগিতা ও জোট পুনর্বিবেচনার আহ্বান জানান। খবর তাসনিম নিউজের।
আবদুল্লাহি বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে মধ্যপ্রাচ্যে ‘বিস্তৃত যুদ্ধের’ দিকে এগোচ্ছে। তার ভাষায়, এর লক্ষ্য পুরো অঞ্চলে সম্প্রসারণ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে। রাজ্যের পাঁচ জেলায় এখনও বন্যার প্রভাব অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রায় দুই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) (১ আগস্ট) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।
রাজ্যে বন্যায় শিবসাগর, গোলাঘাট, জোরহাট, নগাঁও এবং চরাইদেও জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
রাজ্যের প্রায় ১৩ হাজার মানুষ ৫৪টি ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছে।
মুর্খমন্ত্রী হিমন্ত বলেছে, ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের ক্ষতিপূরণের দাবি দ্রুত নিষ্পত্তির জন্য বেসরকারি ও সরকারি বীমা à বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
৪.৭ মাত্রার ভূমিকম্পে আক্ষরিক অর্থেই তছনছ অবস্থায় পৌঁছেছে ইতালির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কাম্পানিয়ার রাজধানী নেপলস। গত জুমুয়াবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে হয়েছে এ ভূমিকম্প।
এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের পর নেপলসের অধিকাংশ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে, ট্রেন এবং মেট্রো লাইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বেশ কয়েকটি ভবন আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে।
এই ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রধান কারণ- নেপলসের পশ্চিমে ক্যাম্পি ফ্লেগ্রি এলাকায় ভূপৃষ্ঠের মাত্র ৩ কিলোমিটার গভীরে ছিলো ভূমিà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের দুই কয়লা খনিতে বিস্ফোরণের জেরে ৩৪ জন খনি শ্রমিক নিহত হয়েছেন এবং এখনও নিখোঁজ আছেন কমপক্ষে ৮ জন শ্রমিক। গত বৃহস্পতিবার বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
বেলুচিস্তানের রাজধানী কোয়েটার অদূরে সোরাঞ্জ নামের এক দুর্গম এলাকায় অবস্থিত সেই খনিটির মালিক কুরবান জোগেজাই জানান, খনির ভিতরে থাকা মিথেন গ্যাসের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় মোট ৪২ জন শ্রমিক কাজ করছিলো।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে জোগেজাই আরও জানিয়েছেন, এই শ্রমিকদের সবাই পাকিস্তানের উত্তরপà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সৌদি আরবে নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার। এ লক্ষ্যে দেশটি নতুন করে বিশাল কর্মযজ্ঞ শুরু করেছে। ইতোমধ্যে জেদ্দা টাওয়ারটির ৪৩০ মিটার পর্যন্ত নির্মাণকাজ শেষ করেছে দেশটি। নির্মাণ শেষ হলে এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের রেকর্ড গড়বে।
গত ২৯ জুলাই গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রকল্পটির বিনিয়োগকারী প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল জানান, টাওয়ারটির উচ্চতা এক হাজার মিটারের বেশি করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে প্রকল্পের ৪০ শতাংশেরও বেশি নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
প্রতিবেদনে বল বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের মাটিতে বসে কোনো ধরনের রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না।
ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটিকে এ কথা জানানো হয়েছে।
ভারতে অবস্থানরত শেখ হাসিনা ভার্চুয়ালি দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করছেন, নানা বিবৃতিও দিচ্ছেন। বিভিন্ন সংবাদমাধ্যমকে তিনি সাক্ষাৎকারও দিচ্ছেন। তবে ভারত সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ তারা দিচ্ছে না।
গত বৃহস্পতিবার সংসদীয় কমিটি তাদের প্র বাকি অংশ পড়ুন...












