আল ইহসান ডেস্ক:
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে বিভিন্ন দেশের সরকারপ্রধান যখন বক্তব্য দিচ্ছিলো, তখন নিজের মোবাইলে ব্যস্ত থাকতে দেখা গেছে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে। বিশেষ করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বক্তব্য চলার সময় তাকে ইনস্টাগ্রামে রিলস দেখতে দেখা যায়।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন থেকে ধারণ করা একটি প্রামাণ্যচিত্রে দেখা যায়, আল-শারা নিজের আসনে বসে মোবাইল ফোন ব্যবহার করছেন। একপর্যায়ে তাকে ইনস্টাগ্রাম স্ক্রল করে রিলস দেখা ও সেগুলো অন্যদের কাছে পাঠাতেও দেখা যায়। এ à বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গত মঙ্গলবার রাত থেকে দখলদার ইসরায়েলের বিমান হামলা, গোলাবর্ষণ, গুলি এবং বিধ্বংসী বিস্ফোরণের ফলে গাজা উপত্যকার বিভিন্ন এলাকা বিধ্বস্ত হয়েছে, যা সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও ভয়ের সৃষ্টি করেছে।
ইরনা-কে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনী গোলাবর্ষণ, গুলি ও ধ্বংসাত্মক অভিযান এবং যুদ্ধবিমান ও গোয়েন্দা বিমানের ব্যাপক উড্ডয়নের মাধ্যমে গাজা উপত্যকায় বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে।
পূর্ব গাজায়, “আল-তাফাহ” মহল্লার একটি বাড়িতে দখলদার সেনাবাহিনীর বিমান হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের জনগণ চরম সন্ত্রাসী কর্মকা-ের শিকার বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ হামলা এবং সন্ত্রাসী ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষা ও যেকোনো হামলার কড়া জবাব দিতে ইরান কারও কাছে অনুমতি নেবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দেন তিনি।
বিশ্বমঞ্চে পেজেশকিয়ান বলেন, “আমি এমন এক ইরানের প্রতিনিধিত্ব করছি যার সর্বোচ্চ নেতাকে কোনো আইনি কাঠামো বা কারণ ছাড়াই হত্যা করা হয়েছে। আমি এমন এক ইরান থেকে এসেছি যেখানে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মার্কিন ডলারের বিপরীতে ইউরোর দর কমেছে। ফলে ইউরোপের কথিত অর্থনৈতিক শক্তি জার্মানি মন্দার কবলে পড়েছে।
জার্মানির সরকারি পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চে জার্মানির অর্থনীতি শূন্য দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছে। তার আগে গত বছরের শেষ প্রান্তিকে, অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর সময়ে দেশটির অর্থনীতি শূন্য দশমিক ৫ শতাংশ সংকুচিত হয়েছিলো।
কোনো দেশের অর্থনীতি পরপর দুই ত্রৈমাসিকে হ্রাস পেলে বলা যায় সে দেশ মন্দার কবলে পেড়েছে। সেই সূত্র মেনেই জার্মানি মন্দার কবলে পড়েছে।
ডেনমার্কের ডনেঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার আগে দক্ষিণ সিরিয়ায় দখল করা এলাকা থেকে সন্ত্রাসী ইসরায়েলকে সরে যেতে হবে বলে জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। একই সঙ্গে গোলান মালভূমির মালিকানা নিয়ে কোনো আলোচনার সুযোগ নেই বলেও স্পষ্ট করেছেন তিনি। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে আটলান্টিক কাউন্সিল আয়োজিত এক আলোচনায় এসব কথা বলেন সিরীয় প্রেসিডেন্ট।
আল-শারা বলেন, গত প্রায় এক বছর ধরে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা চলছে। তার দাবি, নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনায় দুই দেশ একপর্যা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী, আইআরজিসির মুখপাত্র এই অভিজাত সেনাদলের নৌবাহিনীর যোদ্ধাদের হাতে একটি মার্কিন ডুবোজাহাজ আটক হওয়ার কথা উল্লেখ করে বলেছেন, ওই ডুবোজাহাজে উন্নত প্রযুক্তি রয়েছে। এটি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ-শাখার যোদ্ধাদের হাতে ধরা পড়েছে এবং এর রিভার্স ইঞ্জিনিয়ারিং তথা বিপরীত-প্রকৌশল শুরু করা হবে।
এক সাক্ষাৎকারে আইআরজিসি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি ৪০ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধ (রোযা) চলাকালে মার্কিন সামরিক সরঞ্জামের মোকাবিলায় ইরানি সশস্ত্র বাহিনীর কার্যক্রমের কথা উল্লেখ করে বà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, এক বছর আগে শারম আল-শেখে স্বাক্ষরিত চুক্তির প্রতি তুরস্ক এখনো প্রতিশ্রুতিবদ্ধ। চুক্তিটির বাস্তবায়নও তুরস্ক নজরে রাখবে। তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচেষ্টা ঠেকানোর চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হবে। এরদোয়ান বলেন, ‘এখন সবার বিষয়টি বুঝতে ও মেনে নিতে হবে যে ফিলিস্তিন রাষ্ট্রকে শ্বাসরোধ করে দমিয়ে রাখার সব চেষ্টা ব্যর্থ হবে।’
১৯৬৭ সালের সীমানা অনুযায়ী, পূর্ব আল আকসাকে রাজধানী করে একটি স্বাধীন ও ভৌগোলিকভাবে অখ- ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
জাপানে শক্তিশালী টাইফুন দুজুয়ানের তা-বে ব্যাপক দুর্ভোগ দেখা দিয়েছে। প্রবল বাতাসে ৫০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। এ ছাড়া শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে এবং রেল চলাচলও বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির ব্যাপক অবনতি দেখে প্রাণহানি ঠেকাতে ২০ লাখ অধিবাসীকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে’র বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, টাইফুনের কারণে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অনেকে। নিখোঁজদের সবাই কানাগাওয়া প্রিফেকচারের বলে à বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গত দেড় বছরে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে দখলদার ইসরায়েলের ২৭৯ সন্ত্রাসী সেনা। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতার মধ্যে তাদের সেনাদের আত্মহননের চেষ্টার সংখ্যা বেড়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম কান এক প্রতিবেদনে জানিয়েছে, সন্ত্রাসী ইসরায়েলের সংসদের গবেষণা ও তথ্য কেন্দ্রের প্রতিবেদনে দেখা গেছে, ‘ইসরায়েলি সেনাদের মধ্যে আশঙ্কাজনকহারে আত্মহত্যার প্রবণতা বেড়েছে।’
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাইয়ের মধ্যে ২৭৯ জন আত্মহত্যার চেষ্টা চালায়। যারমধ্যে ৩৬ জনের মৃত্যু হয় বাকি অংশ পড়ুন...












