নিজস্ব সংবাদদাতা:
সরকার স্মার্ট কৃষক কার্ড চালুর উদ্যোগ নিয়েছে। কৃষকদের ডিজিটালভাবে নিবন্ধন ও সহায়তা দেওয়ার জন্য টিসিবির ফ্যামিলি কার্ডের মডেলে এ কার্ড তৈরি।
গত ২৩ ফেব্রুয়ারি তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, এ উদ্যোগটি প্রথমে নির্বাচিত অঞ্চলে পাইলট প্রকল্প হিসেবে চালু করা হবে। পরে সারাদেশে সম্প্রসারণ করা হবে।
কার্ডটির লক্ষ্য হলো, কৃষকদের একটি সম্পূর্ণ ডিজিটাল ডেটাবেস তৈরি করা, যেখানে তাদের জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং মোবাইল ফোন সংযুক্ত থাকবে। এ কার্ডের মাধ্যমে কৃষকদের সরাসরি সুবিধা নিশ্চিত ও মধ্যস্ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সোনার দাম আরেক দফা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪২৪ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি বেড়ে ২ লাখ ৭৪ হাজার টাকা ছাড়িয়েছে। গতকাল যা ছিল ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে।
বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ড. আহসান এইচ মনসুরের ১৮ মাসের গভর্নরকাল শেষ হয়েছে চরম নাটকীয়তা ও অপমানের মধ্য দিয়ে। প্রশাসনিক স্বেচ্ছাচারিতা, আর্থিক বিধি লঙ্ঘন এবং স্বার্থের সংঘাতের গুরুতর অভিযোগে ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা তাকে প্রতিষ্ঠান থেকে নজিরবিহীনভাবে বের করে দেন। তথাকথিত সুশীল ইমেজের আড়ালে তার বিতর্কিত সিদ্ধান্তগুলো কেন্দ্রীয় ব্যাংকের ভাবর্যাদা ধুলোয় মিশিয়ে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গভর্নর সচিবালয়ের বিরুদ্ধে বিএফআইইউ-এর অত্যন্ত স্পর্শকাতর ও গোপন তথ্য পাচারের গুরুতর অভিযোগ উঠেছে। নিয়মনীতি লঙ্ঘন করে ফ্রিজকৃত বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলামকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
আতিকুর রহমান রুমন বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। প্রধানমন্ত্রী সড়ক পরিবহনের অবস্থা মন্ত্রীর কাছে থেকে জেনেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
রাজধানীর গণপরিবহনব্যবস্থায় দ্রুত দৃশ্যমান পরিবর্তন আনতে ১৮০ দিনের একটি কর্মসূচ বাকি অংশ পড়ুন...
গাজীপুর সংবাদদাতা:
শ্রীপুরে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। আসামিপক্ষের লোকজন ও গ্রামবাসী পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ দুই আসামিকে ছিনিয়ে নেয়। হামলায় টাঙ্গাইল সদর ও শ্রীপুর থানা পুলিশের অন্তত ৬ জন সদস্য আহত হয়েছেন। তবে ঘটনার দুই ঘণ্টা পর সাড়াশি অভিযান চালিয়ে ছিনিয়ে নেয়া আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে হামলার ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, টাঙ্গাইল সদর থানার একটি অপহরণ ও সম্ভ্রমহর বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সৌদি এক কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা এখন কেবল ইসরায়েলকে রক্ষা করতেই ব্যস্ত।
তারা উপসাগরীয় আরব দেশগুলোর নিরাপত্তার বিষয়ে কোনো ভ্রƒক্ষেপই করছে না, অথচ এই দেশগুলোতেই আমেরিকার বহু সামরিক ঘাঁটি অবস্থিত।
এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছে, আরব প্রতিবেশিদের সাথে ইরানের সম্পর্ক স্বাভাবিক রাখার ক্ষেত্রে সকল প্রচেষ্টা নস্যাতের জন্য কাজ করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সরকার সম্প্রতি নয়জন জ্যেষ্ঠ সচিব ও সচিবের চুক্তি বাতিল করেছে। এর আগে আরো তিন সচিবকে নিজ নিজ পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
তবে এসব দপ্তরে এখনো নতুন করে কাউকে নিয়োগ দেয়া হয়নি। ফলে কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর কার্যত দপ্তরপ্রধান ছাড়াই চলছে। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগেও কয়েক মাস ধরে নেই দপ্তরপ্রধান। সে কারণে প্রশাসনিক পুনর্বিন্যাস ও রদবদল কার্যক্রম পরিচালনায় তৈরি হয়েছে জটিলতা।
এ পরিস্থিতিতে প্রশাসন পুনর্গঠনের কাজ এগিয়ে নিতে বাড়তি চাপ সামলাত বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
দ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্রে অভিযান চালিয়ে ১৫ জন মানব পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা নারী ও শিশুসহ মোট ১৫৩ জনকে উদ্ধার করা হয়েছে।
গতকাল রোববার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা গেছে, সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বিপুল সংখ্যক নারী, পুরুষ ও শিশু নারিকেল দ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল রোববার ভোররাত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক: চলতি (মার্চ) মাসে দেশে তাপপ্রবাহ ও ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মার্চ মাসের শেষদিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে দু-একটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় তাপমাত্রা সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। সংস্থাটির মার্চব্যাপী পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, মার্চ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে এবং তা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে। এছাড়া এ মাসে দেশে ২ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। নি¤œমান পাওয়ায় ইফতার ও সেহরিতে ব্যবহৃত ৪৯টি খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে পণ্যগুলোর প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিল্প সচিব ওবাইদুর রহমান।
শিল্প সচিব বলেন, রমজান মাস উপলক্ষে রোজাদারগণ সচরাচর যেসব খাদ্য ও পানীয় গ্রহণ করে থাকেন, যেমন-ফ্রুট ড্রিঙ্ক, ফ্রুট সিরাপ, মুড়ি, খেজুর, সফট ড্রিংকস বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
উপসাগরীয় এলাকায় উদ্ভূত পরিস্থিতির মধ্যে ঢাকায় নিযুক্ত সৌদি আরব, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক নিয়ে কূটনৈতিক সূত্রগুলোর ধারণা, স্বাভাবিকভাবে সৌদি আরব, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিদের সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা। বৈঠকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিশেষ করে, ওই দ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পুরান ঢাকার নারিন্দার মৈশুন্ডিতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে একটি বাসায় শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণের পর আগুন লেগে মা, বাবা ও ছেলে দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন মুক্তার বেপারী, তার স্ত্রী ও ছেলে সেলিম বেপারী। তাদের বাড়ি মৈশুন্ডিতে।
ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফারুক বিষয়টি জানান।
বাকি অংশ পড়ুন...












