পুলিশের ৬ সদস্যকে কামড়ে আসামি ছিনতাই!
, ১৩ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ আশির, ১৩৯৩ শামসী সন , ০৩ মার্চ, ২০২৬ খ্রি:, ১৮ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
শ্রীপুরে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। আসামিপক্ষের লোকজন ও গ্রামবাসী পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ দুই আসামিকে ছিনিয়ে নেয়। হামলায় টাঙ্গাইল সদর ও শ্রীপুর থানা পুলিশের অন্তত ৬ জন সদস্য আহত হয়েছেন। তবে ঘটনার দুই ঘণ্টা পর সাড়াশি অভিযান চালিয়ে ছিনিয়ে নেয়া আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে হামলার ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, টাঙ্গাইল সদর থানার একটি অপহরণ ও সম্ভ্রমহরণ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার করতে টাঙ্গাইল পুলিশের একটি বিশেষ দল শ্রীপুরে যায়। পরে তারা স্থানীয় শ্রীপুর থানা পুলিশের সহযোগিতা নিয়ে নিজমাওনা গ্রামের আদিল (২২) ও তার বাবা মনির হোসেনকে (৫০) গ্রেপ্তার করে হ্যান্ডকাফ পরিয়ে গাড়িতে তোলার চেষ্টা করে। এসময় আসামির বাড়ির লোকজন ‘ডাকাত ও ভুয়া পুলিশ’ বলে চিৎকার শুরু করে। তাদের চিৎকারে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়ে রাস্তা অবরোধ করে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় ছয়জন পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করা হয়।
আহত পুলিশ সদস্যদের দাবি, আসামির বাড়ির নারীরা পুলিশ সদস্যদের কামড়ে গুরুতর জখম করেন। এই বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে স্থানীয়রা হ্যান্ডকাফসহ দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে শ্রীপুর থানা থেকে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টার শ^াসরুদ্ধর অভিযান শেষে স্থানীয়দের সহযোগিতায় ছিনিয়ে নেয়া দুই আসামি আদিল ও মনির হোসেনকে পুনরায় গ্রেপ্তার করা হয়। এ সময় হামলায় জড়িত থাকার অভিযোগে দুই নারীকেও আটক করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নদীগুলোকে পর্যাপ্ত ড্রেজিং করা গেলে সারা বছরই পর্যাপ্ত পানি থাকবে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ড
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আটকে গেছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, এএসআইয়ের মৃত্যু
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পোস্ট অফিসে গরু রেখে ভাড়া বাসায় কার্যক্রম
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’: কারাগারে নেয়ার সময় পলক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত -প্রধানমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্যামিলি কার্ডের ভাতা: নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল -সড়কমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি বাধ্যতামূলক প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া চলবে ১ অক্টোবর পর্যন্ত
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ পানিতে মৎস্য চাষ গুরুত্বপূর্ণ -স্পিকার
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)