নিজস্ব সংবাদদাতা:
স্বাস্থ্যখাতে চীনের চলমান সহযোগিতার প্রশংসা করে তা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কীট ও সরঞ্জাম সরবরাহ এবং বাংলাদেশ মেডিকেল বিশ^বিদ্যালয়ের চিকিৎসক ও গবেষকদের জন্য আবাসনের ব্যবস্থা করতে সহযোগিতা চান।
তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশে এক হাজার বেডের হাসপাতাল নির্মাণে চীন তার সহযোগিতার প্রতিশ্রুতি রক্ষা করবে।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত গত সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে করতে এলে স্ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পবিত্র ঈদুল ফিতরের ছুটি বাড়তে পারে। এরইমধ্যে ছুটি বাড়ানোর প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে ঈদুল ফিতরের ছুটির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
বাৎসরিক ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ঈদুল ফিতরে ৫ দিন ছুটি নির্ধারিত আছে। মূলত ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘœ করতে ছুটি বাড়ানোর চিন্তা-ভাবনা করছে সরকার।
চলতি বছরের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ ঈদুল ফিতরের আগে দুই ও পরে দুদিনসহ মোট বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে এলে তিনি এ সহযোগিতা কামনা করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাপান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক সেফটি নিয়ে কাজ করেছে। ভবিষ্যতে পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপান সহযোগিতা করতে পারে। এ ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কয়েকটি উপযুক্ত প্রস্তাব দেওয়া হবে।
বৈঠকে দু’দেশের মধ্যে আইনশৃঙ্খল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
কথিত সুশীল সমাজের প্রতিনিধি আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার পর থেকে সুন্দর সুন্দর কথা বলেছেন। কিন্তু কাজ করেছে ঠিক উল্টো। অর্থ পাচার নিয়ে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছিলো, কিন্তু স্বীকৃত অর্থ পাচারকারীদের সঙ্গে গোপন সমঝোতা করেছে।
বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, তৎকালীন গভর্নর আহসান এইচ মনসুর এদের সঙ্গে গোপন এবং অনৈতিক লেনদেনের মাধ্যমে অর্থ পাচারের ইস্যু ধামাচাপা দেয়। প্রতিটি ঘটনায় সে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। বাং বাকি অংশ পড়ুন...
ফরিদপুর সংবাদদাতা:
ভাঙ্গা পৌরসভায় সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন চায়ের দোকানদার জুবায়ের মিয়া। তার আন্তরিকতা ও নৈতিকতার কারণে হারিয়ে যাওয়া এক লাখ ৫৭ হাজার টাকা ফিরে পেয়েছেন এক বৃদ্ধ। টাকা হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন তিনি।
জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে ভাঙ্গা পৌরসভার একটি চায়ের দোকানে ভুলে টাকার ব্যাগ ফেলে যান আলগী ইউনিয়নের শাহ মুল্লুকদী গ্রামের বাসিন্দা মিরাজ শেখ (৬৬)। তিনি হৃদরোগে ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শ নিতে ভাঙ্গায় এসে ডাক্তারকে না পেয়ে ফেরার পথে জুবায়ের মিয়ার দোকানে চা পান করেন। এর বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রফতানি খাতে টানাপোড়েনের প্রেক্ষাপটে শ্রমিক-কর্মচারীদের বেতন পরিশোধে বিশেষ ঋণ সুবিধা চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।
এতে বলা হয়, সচল রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা যথাসময়ে পরিশোধ নিশ্চিতে ব্যাংকগুলোকে চলতি মূলধন ঋণসীমার বাইরে বিশেষ মেয়াদি ঋণ সুবিধা দিতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে জারি করা এ নির্দেশনায় উল্লেখ ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সচিবালয়ে এসে পদত্যাগপত্র জমা দিয়ে গেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও দুই কমিশনার। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দুপুরের পর তারা পদত্যাগপত্র জমা দেন।
দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ছাড়াও প্রতিনিধিদলে ছিলেন কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।
নির্বাচিত নতুন সরকারের প্রত্যাশা পূরণ ও কাজ করার সুযোগ করে দিতে পদত্যাগ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
খুচরা বাজারে মোটা চালের দাম বৃদ্ধি পেয়েছে- এমন খবর শুনে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, মোটা চাল যেটা প্রান্তিক মানুষের খাদ্য সেই চাল খুচরা বাজারে বৃদ্ধির সংবাদ প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে দ্রুত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেন। দেখ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ইরানের পক্ষ থেকে আমেরিকার জন্য হুমকি সৃষ্টি করা হয়েছিল এমন কথার কোনো ভিত্তি নেই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই সত্যটা স্বীকার করেছে। আমরা সবাই জানি যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলের স্বার্থে যুদ্ধ শুরু করেছে।
ইরানের পক্ষ থেকে আমেরিকার জন্য হুমকি ছিল না বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করার পর ইরানি পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন।
আরাকচি আরও লিখেছেন, ইরান হুমকি তৈরি করে নি। এ কারণে আমেরিকা ও ইরানে যে রক্তপাত ঘটানো হচ্ছে তার দায় নিতে সেসব ব্যক্তিক বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মাসের পর মাস ধরে একটি সুযোগের অপেক্ষায় ছিল বিশ্ব সন্ত্রাসী দখলদার যুক্তরাষ্ট্র ও ইসরাইল, যখন ইরানের সব শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা একত্রে বৈঠকে বসবেন। গোয়েন্দা সূত্রেই তারা জানতে পারে, শনিবার সকালে খামেনি রাজধানী তেহরানের মধ্যাঞ্চলের একটি কম্পাউন্ডে উপস্থিত থাকবেন। ওই একই সময়ে সেখানে আরও কয়েকজন জ্যেষ্ঠ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তার অবস্থান সম্পর্কেও তারা নিশ্চিত তথ্য পায়।
বহু মাস ধরে বিশ্ব সন্ত্রাসী যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল খামেনির দিনের রুটিন এবং চলাচলের ওপর নজর রাখছিল। যদিও তারা ঠিক কী পদ্ধতিতে সে কাজট বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়নকে অংশগ্রহণমূলক, গণমুখী ও করদাতাবান্ধব করতে বিভিন্ন চেম্বার, ব্যবসায়ী সংগঠন ও পেশাজীবী প্রতিষ্ঠানের কাছ থেকে প্রস্তাব আহ্বান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এনবিআরের প্রধান বাজেট সমন্বয়কারীর দফতর থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সরকারের রাজস্ব আহরণভিত্তিক বাজেট প্রণয়নে এনবিআর নিয়মিতভাবে করদাতা, শিল্প ও বণিক সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান এবং বুদ্ধিজীবীদের মতামত নিয়ে থা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি রেমিটেন্স। বর্তমানে প্রায় ৭০ লক্ষ প্রবাসী শ্রমিকের হাড়ভাঙা খাটুনির টাকায় সচল রয়েছে দেশের অর্থনৈতিক চাকা। তবে সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ক্রমবর্ধমান সামরিক সংঘাত এই স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে দেশের অর্থনীতি বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হতে পারে।
সংঘাতের জেরে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে বাকি অংশ পড়ুন...












