বাংলাদেশ ব্যাংকে অস্থিরতা ও আহসান মনসুরের বিতর্কিত ১৮ মাস
, ১৩ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ আশির, ১৩৯৩ শামসী সন , ০৩ মার্চ, ২০২৬ খ্রি:, ১৮ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
ড. আহসান এইচ মনসুরের ১৮ মাসের গভর্নরকাল শেষ হয়েছে চরম নাটকীয়তা ও অপমানের মধ্য দিয়ে। প্রশাসনিক স্বেচ্ছাচারিতা, আর্থিক বিধি লঙ্ঘন এবং স্বার্থের সংঘাতের গুরুতর অভিযোগে ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা তাকে প্রতিষ্ঠান থেকে নজিরবিহীনভাবে বের করে দেন। তথাকথিত সুশীল ইমেজের আড়ালে তার বিতর্কিত সিদ্ধান্তগুলো কেন্দ্রীয় ব্যাংকের ভাবর্যাদা ধুলোয় মিশিয়ে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গভর্নর সচিবালয়ের বিরুদ্ধে বিএফআইইউ-এর অত্যন্ত স্পর্শকাতর ও গোপন তথ্য পাচারের গুরুতর অভিযোগ উঠেছে। নিয়মনীতি লঙ্ঘন করে ফ্রিজকৃত ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ এবং গভর্নরের পরিবার ও একান্ত সচিবের মাধ্যমে তা একটি নির্দিষ্ট চক্রের কাছে পাচার করার দাবি জানানো হয়েছে। এই তথ্যের বিনিময়ে বন্ধ হিসাব সচল করার নামে বিপুল অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে, যা সরাসরি 'মানি লন্ডারিং প্রতিরোধ আইন'-এর চরম লঙ্ঘন।
গভর্নরের চুক্তি অনুযায়ী দুটি গাড়ি ব্যবহারের অধিকার থাকলেও পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণে চারটি গাড়ি ছিল এবং নির্ধারিত জ্বালানি ও রক্ষণাবেক্ষণ সীমার বাইরে ব্যয় হচ্ছে- এমন অভিযোগও তোলা হয়েছে।
তার সময়কালে সরকারি ব্যয় সংকোচন নীতি ও আট বছরের ব্যবহারিক সময়সীমা উপেক্ষা করে প্রায় ২ কোটি টাকা মূল্যের বিলাসবহুল ‘টয়োটা আলফার্ড’ ক্রয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। সচল গাড়ি থাকা সত্ত্বেও যথাযথ দরপত্র প্রক্রিয়া অনুসরণ না করে এবং রাষ্ট্রায়ত্ত ‘প্রগতি ইন্ডাস্ট্রিজ’-কে পাশ কাটিয়ে এই গাড়ি কেনা হয়েছে, যা সরাসরি নীতিমালার চরম লঙ্ঘন।
গভর্নরের একান্ত সচিব (পিএস) অফিসের গাড়ি সুবিধা ভোগ করা সত্ত্বেও মাসিক ৫০ হাজার টাকা গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা উত্তোলন করছেন। সরকারি বিধি লঙ্ঘন করে এই অতিরিক্ত আর্থিক সুবিধা গ্রহণকে গুরুতর অনিয়ম হিসেবে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গভর্নরের পূর্ববর্তী ব্যবসায়িক সম্পর্কের সূত্রে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে ডিজিটাল ব্যাংক লাইসেন্স দিতে তড়িঘড়ি করার অভিযোগ উঠেছে। ব্যাংক কোম্পানি আইনের মালিকানা সংক্রান্ত বিধি উপেক্ষা করা হলেও কর্মকর্তাদের প্রবল আপত্তিতে বোর্ড সভায় বিষয়টি শেষ পর্যন্ত স্থগিত হয়।
ব্যাংকের মেডিকেল সেন্টারে ওষুধ মজুত থাকা সত্ত্বেও ‘নো-স্টক’ সিøপ নিয়ে বাইরে থেকে ওষুধ কেনার নামে বানোয়াট বিলের মাধ্যমে অর্থ উত্তোলনের অভিযোগও আনা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সিএসআর তহবিল থেকে চুয়াডাঙ্গা, নীলফামারী ও টাঙ্গাইলের নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে অনুদান দিয়ে 'স্বার্থের সংঘাত' ঘটানোর অভিযোগ উঠেছে। এছাড়া, গভর্নরকে 'স্বৈরাচার' বলায় কর্মকর্তাদের শোকজ ও বদলির ঘটনা ব্যাংকপাড়ায় তীব্র ক্ষোভের সৃষ্টি করে। এই প্রশাসনিক বিশৃঙ্খলার মধ্যেই শেষ পর্যন্ত গভর্নর পরিবর্তনের সিদ্ধান্ত আসে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












