ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান জোরদার, ৪৯ খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহার
নিজস্ব সংবাদদাতা:
ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। নি¤œমান পাওয়ায় ইফতার ও সেহরিতে ব্যবহৃত ৪৯টি খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে পণ্যগুলোর প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিল্প সচিব ওবাইদুর রহমান।
শিল্প সচিব বলেন, রমজান মাস উপলক্ষে রোজাদারগণ সচরাচর যেসব খাদ্য ও পানীয় গ্রহণ করে থাকেন, যেমন-ফ্রুট ড্রিঙ্ক, ফ্রুট সিরাপ, মুড়ি, খেজুর, সফট ড্রিংকস পাউডার, পাস্তুরিত দুধ, ভোজ্য তেল, ঘি, নুডলস, সেমাই ইত্যাদি বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। এসব পণ্যের ৭৫০টি নমুনা পরীক্ষা করে ৭০১টি পণ্য মানসম্মত পাওয়া গেলেও ৪৯টি ভেজাল পাওয়া যায়।
নি¤œমানের ভোজ্য তেল বাজারজাত করায় একটি কারখানা সিলগালা করা হয়েছে। নি¤œমানের ভোজ্য তেল বাজারজাত করায় ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানকে ১৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভেজাল খাদ্য বাজারজাত করায় সাত মাসে ১০৩টি কারখানা ও পেট্রোল পাম্প সিলগালা করা হয়েছে।
এক হাজার ৪৭০টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তিন কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব উদ্যোগের ফলে ভেজাল খাদ্য বাজারজাত কমে এসেছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।