প্রশাসন সাজাতে বেগ পেতে হচ্ছে বিএনপি সরকারকে
, ১৩ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ আশির, ১৩৯৩ শামসী সন , ০৩ মার্চ, ২০২৬ খ্রি:, ১৮ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
সরকার সম্প্রতি নয়জন জ্যেষ্ঠ সচিব ও সচিবের চুক্তি বাতিল করেছে। এর আগে আরো তিন সচিবকে নিজ নিজ পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
তবে এসব দপ্তরে এখনো নতুন করে কাউকে নিয়োগ দেয়া হয়নি। ফলে কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর কার্যত দপ্তরপ্রধান ছাড়াই চলছে। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগেও কয়েক মাস ধরে নেই দপ্তরপ্রধান। সে কারণে প্রশাসনিক পুনর্বিন্যাস ও রদবদল কার্যক্রম পরিচালনায় তৈরি হয়েছে জটিলতা।
এ পরিস্থিতিতে প্রশাসন পুনর্গঠনের কাজ এগিয়ে নিতে বাড়তি চাপ সামলাতে হচ্ছে বিএনপি সরকারকে। একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কার্যক্রমে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়ায়ও দেখা দিয়েছে ধীরগতি।
সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, প্রশাসন পুনর্বিন্যাস কার্যক্রমের অংশ হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল এবং বিভিন্ন দপ্তরে কর্মকর্তাদের রদবদল শুরু হয়েছে। তবে একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের জন্য উপযুক্ত কর্মকর্তা বাছাই নিয়ে তৈরি হয়েছে জটিলতা। বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সচিব পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে কর্মকর্তাদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হলেও বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) সন্তোষজনক না হওয়ায় সরকারের শীর্ষ পর্যায় থেকে ইতিবাচক সাড়া মিলছে না। আবার যেসব কর্মকর্তার এসিআর ইতিবাচক, তাদের মধ্যেও পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকায় চূড়ান্ত বিবেচনায় আটকে যাচ্ছেন। ফলে সচিব নিয়োগ প্রক্রিয়া প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না।
সরকারের এক সচিব নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জনপ্রশাসন যেভাবে নিয়ন্ত্রিত ছিল সেখানে সবাই ওই সরকারের অনুগত হতে বাধ্য হয়েছে। ফলে বর্তমান কর্মকর্তাদের বড় অংশই ওই সরকারকে সার্ভ করেছে। অন্তর্বর্তী সরকার এসে প্রশাসনকে সে জায়গা থেকে বের করতে পারেনি। তারাও নিজেদের পছন্দের কর্মকর্তাদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। এখন নতুন সরকারের জন্য অন্যতম প্রধান চ্যালেঞ্জ কোনো মন্ত্রণালয় বা দপ্তরের জন্য সঠিক ব্যক্তিকে খুঁজে বের করে দায়িত্ব দেয়া। এরই মধ্যে বিএনপি তাদের নির্বাচনী ইশতাহারে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। সে অনুযায়ী কর্মকর্তা বাছাই করলে ভালো ফলাফল আসবে। না হলে সব আগের মতোই চলবে।
বিএনপি সরকারের সামনে যোগ্য ও সঠিক কর্মকর্তা নির্বাচন করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সাবেক সচিব শামীম আল মামুনও। তিনি বলেন, বর্তমান সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যোগ্য ও সঠিক কর্মকর্তা নির্বাচন। কারণ আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে আমলাতন্ত্রকে দলীয় ও ব্যক্তিস্বার্থে ব্যবহার করে আদর্শ আমলাতন্ত্রের চরিত্র তথা নিরপেক্ষতার বৈশিষ্ট্য প্রায় বিলুপ্ত করে দেয়া হয়। ওই সময় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনকারী সৎ ও দক্ষ কর্মকর্তারা কোনো পদোন্নতি না পেয়েই অবসরে গিয়েছেন। বঞ্চনা নিরসনে অন্তর্বর্তী সরকার যে কমিটি গঠন করেছিল তারাও বঞ্চিতদের প্রতি যথাযথ সুবিচার করতে পারেনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












