ময়মনসিংহ সংবাদদাতা:
মুক্তাগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
গত শনিবার ইফতারের আগ থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং প্রায় ১০/১২টি দোকান ভাঙচুর করা হয়।
জানা যায়, সংঘর্ষের খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় উভয় পক্ষের ইটপাটকেলের আঘাতে ৫ পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হন। পরে রাত সাড়ে ৮টার দিকে মুক্তাগাছা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঈদের পর থেকে স্থানীয় সরকার নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচন কমিশনের কোনো অবসর নাই। সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও অনেক স্থানীয় নির্বাচন আছে, তা আয়োজন করতে হয়।
সারা বছর ধরে নির্বাচন হবে। ঈদে বাকি অংশ পড়ুন...
দিনাজপুর সংবাদদাতা:
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আগামী দুই বছরের মধ্যে দুই থেকে আড়াই কোটি পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে। প্রথমদিকে হতদরিদ্র, তারপর দরিদ্র এবং পরে নি¤œবিত্ত। পরে মধ্যবিত্ত এবং উচ্চবিত্তরাও কার্ড পাবে। কার্ড পাওয়াটা সবার অধিকার।
গত শনিবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, বিগত সময়ে মানুষকে দেখানোর জন্য অযথা খরচ করা হয়েছে। এগুলো বন্ধ করতে হবে। আমাদেরকে মাথায় রাখতে হবে, দেশের একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে আমরা সরকার পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হয়েছি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস-এর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
সুগার মিলের শ্রমিক কর্মচারীদের বিভিন্ন দাবির প্রসঙ্গে প্রতিমন্ত্রী ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, নতুন প্রজন্ম প্রশাসনের প্রতিটি কাজ পর্যবেক্ষণ করছে, তাই ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত জেলার সব সরকারি-কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষের সেবা নিশ্চিত করতে কাজের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে হবে। গণঅভ্যুত্থানের আগে যে মানসিকতায় কাজ করা হয়েছে, সেই ধরনের কাজ আর করা যাবে না। দেশ এখন অনেক অগ্রসর হয়েছে। আমরা যদি ভুল কর বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের এই এলাকার সাধারণ মানুষ যেন উন্নত স্বাস্থ্যসেবা পায়, সে বিষয়ে আমরা সবসময় সজাগ থাকব। আমরা চেষ্টা করব হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে। এসময় সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ককে স্বাস্থ্যসেবার মান আরো উন্নত এবং দায়িত্বশীলদের কাজ করার নির্দেশ দেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশ সদস্যদের নিহত হওয়ার ঘটনা তদন্তের কোনও সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের সুরক্ষা দিতে অধ্যাদেশ জারি করা হয়েছে। জুলাই সনদেও এ বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত রয়েছে। সরকার সেই নীতিতেই রয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সর বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের শিক্ষা খাতে অনিয়ম, জালিয়াতি ও দখলদারত্বের এক নজিরবিহীন চিত্র উঠে এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) সর্বশেষ তদন্ত প্রতিবেদনে। ৯৭৩টি স্কুল, কলেজ ও মাদ্রাসার ওপর পরিচালিত এই বিশেষ তদন্তে দেখা গেছে, তৃণমূল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভুয়া নিয়োগ এবং জাল সনদের রীতিমতো মহোৎসব চলছে। ডিআইএ-র এই ‘আমলনামায়’ উঠে আসা ভয়ংকর দুর্নীতির কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অভিযুক্তদের এখন বিপুল অংকের আর্থিক দ- ও জরিমানার মুখোমুখি হতে হচ্ছে।
প্রতিবেদনে জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রতি বছর বিসিএস পরীক্ষার আয়োজন করে, যেখানে প্রিলিমিনারি লিখিত ও মৌখিক ধাপের মাধ্যমে ক্যাডার নিয়োগ দেওয়া হয়। এই পরীক্ষা পুরোপুরি সম্পন্ন করতে বছর পার হয়ে যায়। এমন প্রেক্ষাপটে প্রতি বছরের বিসিএস পরীক্ষা বছরের মধ্যেই শেষ করার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশে^র মোনেমের নেতৃত্বে ১৫ জনের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন পেশ করতে গেলে তিনি এই তাগিদ দেন।
রাষ্ট্রপতি এক বছরের মধ্য বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের পাঁচ জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার করে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
তারা হলেন- গাজীপুরের ডিসি মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের ডিসি কাজী সায়েমুজ্জামান, কুষ্টিয়ার ডিসি ইকবাল হোসেন, নেত্রকোনার ডিসি সাইফুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জের ডিসি শাহাদাত হোসের মাসুদ।
তবে নতুন করে এসব জেলায় এখনও ডিসি নিয়োগ দেওয়া হয়নি।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ইসলামী শরিয়তের বিধান উপেক্ষা করে কেউ কেউ সৌদির সাথে মিল রেখে রোজা-ঈদ পালনের কথা বলে থাকে। ফলে মুসলমানদের মাঝে অনৈক্য ও বিভ্রান্তি তৈরি হচ্ছে। এই অপরিহার্য বিষয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বিধায় বাংলাদেশ হেলাল কমিটি কুরআন, হাদিস, ইজমা ও কিয়াসের আলোকে বাংলাদেশের প্রেক্ষিতে 'চান্দ্রমাসের সঠিক তারিখ নির্ণয়ে জনসচেতনতা বৃদ্ধি ও বিভ্রান্তি নিরসন" বিষয়ক সংবাদ সম্মেলনের উদ্যোগ নেয়।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) জাতীয় প্রেসক্লাবে মিলনায়তনে বাংলাদেশ হেলাল কমিটির উদ্যোগে চান্দ্রমাসের সঠিক তারিখ নির্ণয়ে জনসচে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ইরানসহ মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধাবস্থায় সেখানে অবস্থানরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের নিরাপত্তা ও সার্বিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে নিজ কার্যালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে এক জরুরি বৈঠকে তিনি প্রবাসীদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠক সূত্রে জানা গেছে, মধ্যপ্ বাকি অংশ পড়ুন...












