নিজস্ব প্রতিবেদক:
‘কারও সঙ্গে যুদ্ধ নয়, শান্তি চাই’ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই নীতিতে বিশ্বাস করে বাংলাদেশ। তবে কেউ আক্রমণ করলে সমুচিত জবাব দেয়ার প্রস্তুতি থাকবে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কক্সবাজারে বানৌজা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটির উদ্বোধন করে এসব কথা বলেন তিি ন।
নৌবাহিনীতে আধুনিক সরঞ্জাম সংযোজন করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সামরিক শক্তিতে বাংলাদেশের নতুন মাইলফলক হলো এ সাবমেরিন ঘাঁটি।
মুক্তিযুদ্ধে নৌবাহিনীর বিশাল অবদান রয়েছে জানিয়ে শেখ হাসিনা ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রমাদ্বান শরীফ ও ঈদে কেনাকাটা বাড়ে। প্রবাসীরা এ সময় বেশি রেমিট্যান্স পাঠান।
এবার রমাদ্বান শরীফ শুরুর আগেই এর লক্ষণ ফুটে উঠেছে। মার্চ মাসের ১৭ দিনে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১১৬ কোটি ৪১ লাখ ৮০ লাখ ডলার, যা টাকার অংকে (প্রতি ডলার ১০৭ টাকা হিসাবে) ১২ হাজার কোটি টাকা। গত রোববার (১৯ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংক এ প্রতিবেদন প্রকাশ করে।
তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, আগের মাস ফেব্রুয়ারির ১৭ দিনে প্রবাসীরা ১০৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পাঠান। মার্চ মাসের ১৭ দিনে পাঠান ১১৬ কোটি ৪১ লাখ ৮০ হাজার মার্কিন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সড়ক বিধিমালা কার্যকর না হওয়ায় এক্সপ্রেসওয়েসহ সারাদেশে সড়কে মৃত্যুর মিছিল বড় হচ্ছে বলে মন্তব্য করেছেন সেভ দ্য রোড-এর নেতারা।
এক বিবৃতিতে সেভ দ্য রোড-এর নেতারা বলেন, নির্মমভাবে বাংলাদেশে সড়ক- রেল ও নৌপথে দুর্ঘটনা বেড়েই চলছে। কেবল সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে অবহেলা, দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার কারণে ঘটছে এমন ঘটনা। সেই সঙ্গে সাধারণ যাত্রীদের মধ্যে পথ চলাচলের কোনো জ্ঞান না থাকা এবং চালক-সহযোগীদের যথাযথ প্রশিক্ষণ না থাকা, আইনের যথাযথ প্রয়োগ না হওয়া এবং নির্মাণ ও সংস্কারে সীমাহীন দুর বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমাদ্বান শরীফ উপলক্ষে সুপারমার্কেট, চেইনশপ থেকে শুরু করে ছোট দোকানে চলে মূল্য ছাড়ের প্রতিযোগিতা।
বিক্রি বাড়াতে এবং ক্রেতাদের খুশি রাখতে কোম্পানিগুলো খাদ্যপণ্য, গৃহ সামগ্রী পণ্য, ইলেক্ট্রনিক্স পণ্য একটার সঙ্গে আরেকটা ফ্রিসহ পণ্যের ওপর ১০ শতাংশ থেকে ৬০ শতাংশ মূল্য ছাড় দিয়ে রীতিমতো চলছে প্রতিযোগিতা।
কুয়েতের সালমিয়া, ফরওয়ানিয়া, মুরগাবসহ বিভিন্ন স্থানে সুপারসপ, বড় বড় চেইন শপগুলোতে ঘুরে দেখা যায় পুরো রমাদ্বান শরীফ মাসজুড়ে চলে চাল, ডাল, তেল, মাছ, গোশত, ফলমূল কোমল পানিয়সহ নিত্যপ্রয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের বাজারে বাড়ল সোনার দাম। সবচেয়ে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম ভরিতে সাত হাজার ৬৯৮ বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এখন থেকে ভালো মানের প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৯৮ হাজার ৭৯৪ টাকা। রোববার থেকে সোনার এই নতুন দাম কার্যকর হবে।
গত শনিবার (১৮ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) মূল্যবৃদ্ধি পেয়েছে, যার পরিপ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রমজান উপলক্ষে এই মুহুর্তে দেশের ৬টি শিল্প গ্রুপের কাছে তিন লাখ ২ হাজার ১৬৩ মেট্রিক টন ভোজ্যতেল মজুত রয়েছে। আর পাঁচটি শিল্প গ্রুপের কাছে চিনি মজুত আছে ২ লাখ ২৫ হাজার ৫৬৩ মেট্রিক টন। এছাড়া ২ লাখ ৭৫ হাজার ৮৪৫ টন ভোজ্যতেল এবং ৫ লাখ ৯৯ হাজার ৫০ টন চিনি পাইপলাইনে রয়েছে। যা রমজানের প্রথম সপ্তাহেই দেশের অভ্যন্তরে এসে পৌঁছাবে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স’র সভায় উপস্থাপিত প্রতিবেদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন (২০২২ সালের ১৩ সেপ্টেম্বর প্রকাশিত) বলছে, ঢাকার গণপরিবহনে প্রতিদিন ১৮২ কোটি ৪২ লাখ টাকা অতিরিক্ত ভাড়া নৈরাজ্য হচ্ছে। গত বছরে দুইবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর অস্বাভাবিক হারে বাড়ানো হয় ভাড়া। অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় যাত্রীদের সঙ্গে ২৫টি লাঞ্ছনার ঘটনা ঘটে। হত্যার শিকার হয় ১৪ যাত্রী আর গুরুতর আহত হন ১০ যাত্রী। যেসব ঘটনা যাত্রী সাধারণের মধ্যে ভীতি সঞ্চার তৈরি করেছে।
ওই প্রতিবেদন প্রকাশের পর কিছুটা নড়েচড়ে বসে রাজধানীতে চলাচল করা বাস মালিকদের সংগঠন ঢাকা সড়ক পরি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকার আবারও ষড়যন্ত্রের নির্বাচন করার পাঁয়তারা করছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা যে ষড়যন্ত্রের ফাঁদ তৈরি করছে আমরা সেই ফাঁদে আর পা দেব না। এবার দেশে আর কোনো ষড়যন্ত্রের নির্বাচন হবে না। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার আর হবে না।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এক সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
মির্জা ফখরুল বলেন, এমন অসভ্য বর্বর শাসক আমরা কখনো দেখিনি। এরা প্রতারক ও ভ- বাকি অংশ পড়ুন...
খুলনা সংবাদদাতা:
অর্থনীতির অপার সম্ভাবনাময় খুলনায় সব কিছু থাকলেও নেই বিমানবন্দর। যে কারণে অনেকটা পিছিয়ে পড়ছে এ অঞ্চলের অর্থনৈতিক অগ্রযাত্রা।
বাগেরহাট শহর, মোংলা বন্দর ও বিভাগীয় শহর খুলনার সঙ্গে প্রায় ২৫ মিনিটের দূরত্বে নির্মিত হওয়ার কথা ছিল খান জাহান আলী বিমানবন্দর। সরকারি বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বিমানবন্দরটি নির্মাণের কথা বলা হলেও কার্যকর বিনিয়োগকারী না পাওয়ায় সম্প্রতি প্রকল্পটি প্রত্যাহারের নির্দেশনা দেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ হয়েছেন খুলনার নাগরিক নেতা, মোংলা বন্দর ব্যবহারকারী, ব্যবসায়ী নেতারাসহ স বাকি অংশ পড়ুন...
বরিশাল সংবাদদাতা:
বাংলাদেশের ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ১৪ দলের ঐক্যকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। ভুল করলে আওয়ামী লীগকে মাশুল দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ খান মেনন তার বক্তব্যে আসন্ন জাতীয় নির্বাচনে ওয়াকার্স পার্টি নিজস্ব দলীয় প্রতীক হাতুড়ি নিয়েই নির্বাচনে অংশ নেবে বলেও জানান। বিএনপি জামাতের ফাঁদে পা না দিতে আওয়ামী লীগকে সতর্কও করেন তিনি।
রাশেদ খান মেনন বলেন, দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে দেশে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে। ব্যাংক ফাঁকা করে ফেলেছে। আ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, ড. ইউনুসের অর্থ পাচার ও দুর্নীতির তথ্য জনসমক্ষে প্রকাশিত হচ্ছে, এ রকম তথ্য পাওয়ার পর যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগের মাধ্যমে মোটা অঙ্কের টাকা দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের ৪০ জন ব্যক্তির নামে ৭৮ লাখ টাকার বিজ্ঞাপনের মাধ্যমে তার স্বপক্ষে একটি হাস্যকর চারিত্রিক সনদ তিনি ছাপিয়েছেন। সুনির্দিষ্ট দালিলিক প্রমাণসহ তার অভিনব দুর্নীতি, অর্থ পাচার ও লুটপাটের যে তথ্য সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তাতে এটি প্রতীয়মান পৃথিবীর খুব কম দেশে এই ধর বাকি অংশ পড়ুন...












