আরব দেশে মূল্যছাড়ের প্রতিযোগিতা
, ২৭ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২০ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২০ মার্চ, ২০২৩ খ্রি:, ০৬ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমাদ্বান শরীফ উপলক্ষে সুপারমার্কেট, চেইনশপ থেকে শুরু করে ছোট দোকানে চলে মূল্য ছাড়ের প্রতিযোগিতা।
বিক্রি বাড়াতে এবং ক্রেতাদের খুশি রাখতে কোম্পানিগুলো খাদ্যপণ্য, গৃহ সামগ্রী পণ্য, ইলেক্ট্রনিক্স পণ্য একটার সঙ্গে আরেকটা ফ্রিসহ পণ্যের ওপর ১০ শতাংশ থেকে ৬০ শতাংশ মূল্য ছাড় দিয়ে রীতিমতো চলছে প্রতিযোগিতা।
কুয়েতের সালমিয়া, ফরওয়ানিয়া, মুরগাবসহ বিভিন্ন স্থানে সুপারসপ, বড় বড় চেইন শপগুলোতে ঘুরে দেখা যায় পুরো রমাদ্বান শরীফ মাসজুড়ে চলে চাল, ডাল, তেল, মাছ, গোশত, ফলমূল কোমল পানিয়সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ছাড়।
বিভিন্ন মার্কেট ঘুরে ঘুরে পছন্দের পণ্য কম দামে কিনতে পেরে ক্রেতারাও খুশি। অন্যান্য সময়ের তুলনায় রমাদ্বান শরীফ মাসে মার্কেটগুলোতে বেচাবিক্রির হিড়িক পড়ে যায়। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতাদের ভিড় থাকে চোখে পড়ার মতো।
এদিকে, বাংলাদেশে রমাদ্বান শরীফ আসলে নিত্য-প্রয়োজনীয় পণ্যের মূল্য বেড়ে যায়। সেখানে সৌদি, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের ব্যবসায়ীরা মূল্য ছাড়ের প্রতিযোগিতায় নামেন।
প্রবাসীরা মনে করেন, বাংলাদেশের ব্যবসায়ীরা পারে বিদেশের মতো মূল্য ছাড় দিয়ে পণ্য বিক্রি করতে পারে। কিছু অসৎ ব্যবসায়ী বিভিন্ন পর্যায়ে সিন্ডিকেটের ফলে পণ্যে মূল্য বেড়ে যায়। সরকার যদি নিয়মিত ভোক্তা অধিকার ও ম্যাজিস্টেট অভিযান পরিচালনা করে দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসে তাহলে রমাদ্বান শরীফ আসলে নিত্যপ্রয়োজনীয় পণ্যে লাগামহীন মূল্যবৃদ্ধির লাগাম টেনে ধরতে পারবে এবং রমাদ্বান শরীফে সহনীয় পর্যায় থাকবে নিত্যপণ্যের দাম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কারাগারগুলোতে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চায় হাইকোর্ট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দিল্লিতে হেনস্তার প্রতিবাদ, ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে আমরা এক জাতি এবং এক হৃদয় -ইরানের প্রেসিডেন্ট
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এসএসসিতে ১৮৫ প্রতিষ্ঠানের কেউ উত্তীর্ণ হতে পারেনি -শিক্ষামন্ত্রী
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটের পর শেয়ারবাজার সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১৩০০ কোটি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনআইডি সংশোধনে জাল ঠেকাতে অনলাইন যাচাই চায় ইসি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র বাধা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ হাসপাতালকে আদ্-দ্বীনের রোগীদের চিকিৎসা দেয়ার নির্দেশ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকার বিশেষ ঋণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোস্ট গার্ডের অভিযান, ১০ গ্রেনেডসহ ২৮ রাউন্ড গোলা উদ্ধার
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘গুপ্ত নেতাকর্মীদের দ্বারা সম্ভ্রমহরণ-নির্যাতনে’র প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)