নিজস্ব প্রতিবেদক:
২০২১ সালে তিনদিন ধরে গভীর সমুদ্রে ভাসছিলেন ১৭ জেলে। ট্রলারের ইঞ্জিন ঠিক করতে চেষ্টার কমতি ছিল না। কিছুতেই কাজ হয়নি। শেষ হয়ে গিয়েছিল খাবার। ছিল না মোবাইলের নেটওয়ার্ক। নিয়ন্ত্রণহীনভাবে সাগরে ভাসতে ভাসতেও হাল ছেড়ে দেননি জেলেরা। পাল তুলে হাল ধরে মোবাইল নেটওয়ার্কের মধ্যে আসার চেষ্টা করেন। এরপর সাগরে ভাসতে ভাসতে মাস্টার আব্দুর রহমান হঠাৎ দেখতে পান মোবাইলে নেটওয়ার্ক এসেছে। তিনি সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। কিন্তু ঠিকমতো বলতে পারছিলেন না সমুদ্রের কোন জায়গায় আছেন তারা।
পরে ৯৯৯ থেকে জরুরি উদ্ধার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনের বছরে দুদক চোখ-কান খোলা রাখবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
দুদক চেয়ারম্যান বলেন, নির্বাচনের বছরে সব প্রার্থীর হলফনামায় যে সম্পদ বিবরণী থাকে তা খতিয়ে দেখবে দুদক। এ বছর চোখ-কান খোলা রাখবে। সমস্ত প্রভাবমুক্ত থেকে কাজ করবে। আগামী বছরে দুদকের কাজে আরো গতিশীলতা আনার জন্য কাজ করা হচ্ছে।
ফাঁদ মামলা কেন কমেছে এমন এক প্রশ্নের জবাবে বাকি অংশ পড়ুন...
মাদারীপুর সংবাদদাতা:
মাদারীপুরে ২০১২ সালে আলোচিত রাজীব হত্যা মামলায় ২৩ জনকে মৃত্যুদ- দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই মামলার ৬ জন আসামিকে যাবজ্জীবন কারাদ- ও ৪ জনকে খালাস দেওয়া হয়েছে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) বেগম লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের সরকারি কৌঁসূলি (পিপি) সিদ্দিকুর রহমান সিং।
মৃত্যুদ- ও যাবজ্জীবন সাজা পাওয়া ২৯ আসামির বাড়ি মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলার চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
ম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে পানি শোধনাগার প্রকল্পে এক হাজার কোটি টাকার কাজ পেয়েছে ভারতীয় ওয়াটার টেকনোলজি কোম্পানি ভিএ টেক ওয়াবাগ (ওয়াবাগ)। গত শনিবার (১৮ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
এতে বলা হয়েছে, রাজধানী ঢাকার পাগলা এলাকায় অবস্থিত পাগলা স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি)-এর পুনর্গঠন, সম্প্রসারণ এবং পরিচালনার জন্য ডিজাইন, বিল্ড অ্যান্ড অপারেট (ডিবিও)-এর জন্য ৮০০ কোটি রুপির অর্ডার পেয়েছে ভিএ টেক ওয়াবাগ (ওয়াবাগ)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ হাজার কোটি টাকারও বেশি।
ট্রিটমেন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অভ্যন্তরীণ বিভিন্ন প্রকল্পে বিদেশি গাড়ির পরিবর্তে দেশি প্রগতী ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের উন্নয়নে বিদেশি গাড়ির পরিবর্তে দেশি গাড়ি ব্যবহার করতে হবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) চলতি অর্থবছরের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) দশম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে প্রধানমন্ত্রীর অনুশাসন ও নির্দেশনা তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নিরাপদ খাদ্য বাস্তবায়নে সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে সরকারের বিভিন্ন অধিদপ্তরের অসহযোগিতা ও সমন্বয়হীনতা। ১২টি অধিদপ্তর থেকে আমাদের মনিটরিং করে যায়।
বছরের পর বছর বলে আসছি আমরা ১টি অধিদপ্তরের অধীনে কাজ করতে চাই। কিন্তু এর কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। যত দিন যাচ্ছে প্রত্যেকটা অধিদপ্তরের বিক্ষিপ্তভাবে হস্তক্ষেপ ও ক্ষোভ ঝাড়ছে রেস্তোরাঁ মালিকদের ওপর। তাই আসন্ন মাহে রমাদ্বান শরীফে ইফতারি ও সেহরি নির্বিঘেœ পরিচালনা করার সুযোগের আহ্বান জানাচ্ছি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের নয়টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হয়। এরমধ্যে নতুন প্রকল্প চারটি। বাকি পাঁচটি প্রকল্পই সংশোধিত। এই ৯ প্রকল্পে নতুন করে ১ হাজার ৭৩১ কোটি টাকা ব্যয় অনুমোদন করা হয়েছে। ফলে ৯ প্রকল্পে মোট ব্যয় দাঁড়াচ্ছে ৪ হাজার ৬০১ কোটি টাকা। এরমধ্যে ছয়টি প্রকল্পে ৩ হাজার ৪৩৮ কোটি টাকা ঋণ ও অনুদান হিসেবে দিচ্ছে আইডি)ি, জাইকা, ইএনডিপি, ইউরোপিয়ান ইউনিয়ন ও বিশ্বব্যাংক।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) চলতি অর্থবছরের জাতীয় অর্থনৈতিক পরিষদ বাকি অংশ পড়ুন...
টাঙ্গাইল সংবাদদাতা:
টাঙ্গাইলের কালিহাতীতে নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আশ্রয়ণ প্রকল্পের তিনটি ঘরে ফাটল দেখা দিয়েছে। ঘরগুলো হস্তান্তরের আগেই ফাটল দেখা দেওয়ায় নিম্নমানের কাজের অভিয়োগ তুলেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।
সরেজমিন গিয়ে দেখা যায়, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়ন পরিষদের সামনে সরকারি জমিতে নির্মাণ করা হচ্ছে ১২টি আশ্রয়ণ প্রকল্পের ঘর। এখনও নির্মাণ শ্রমিকরা কাজ করছেন ঘরগুলাতে। এর মধ্যেই নির্মাণাধীন তিনটি ঘর দেবে গিয়ে দেয়ালে ফাটল ধরেছে।
স্থানীয়রা জানান, পুরাতন একটি হাসপাতাল নিলামে বিক্রির পর সেই বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র রমাদ্বান শরীফ মাস সহনশীলতার মাস। অথচ এবার দ্রব্যমূল্যের রেকর্ড নিয়ে শুরু হচ্ছে রমজান মাস। তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম আকাশছোঁয়া। ব্রয়লারসহ সব ধরনের গোশতের দাম অধিকাংশ মানুষের নাগালের বাইরে। পণ্যের দাম নিয়ে অস্বস্তিতে সাধারণ মানুষ। তারা বলছেন, এবার হতে চলেছে দেশের সর্বকালের খরুচে রমজান।
আন্তর্জাতিক বাজার পর্যালোচনা করে দেখা যায়, বিশ্বব্যাপী রমজানে পণ্যের দাম কমে। ব্যতিক্রম বাংলাদেশ। সাধারণত রমজান এলেই এদেশে বাড়তে থাকে নিত্যপণ্যের দাম। কয়েক বছর ধরে চালু হয়েছে নতুন প্রবণতা বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬ থানা এলাকায় ২০২১ সালের চেয়ে ২০২২ সালে মোটরসাইকেল চুরির সংখ্যা বেড়েছে। ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ১৬ থানা থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে তৈরি করা প্রতিবেদন সূত্রে জানা যায়, ২০২২ সালে মোটরসাইকেল চুরি হয়েছে ১২১টি। ২০২১ সালে চুরি হয়েছিল ৭২টি।
আইন-শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, চোর চক্র কয়েকটি ধাপে বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে। প্রথমে তাদের কয়েকজন সদস্য বিভিন্ন এলাকায় রেকি করে বেড়ায়। এ সময় তারা সহজে চুরি করা যায় এমন সব বাড়িকে টার্গেট ক বাকি অংশ পড়ুন...
টাঙ্গাইল সংবাদদাতা:
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে টাঙ্গাইলের ভুঞাপুরে আব্দুল মালেক নামে এক ব্যক্তি ১০ লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজিয়েছিলো বলে অভিযোগ উঠেছে।
ঘটনার দিন রোববার (১৯ মার্চ) রাতেই পুলিশ অভিযান চালিয়ে তার মেয়ের বাড়ি ভুঞাপুরের গনেশমোড় থেকে সেই ১০ লাখ টাকা উদ্ধার করে।
জানা যায়, দীর্ঘদিন ধরে ঘাটাইল উপজেলার মনোহারা গ্রামের আব্দুল মালেকের সঙ্গে আথাইল শিমুল গ্রামের শাহ আলমের জমি নিয়ে বিরোধ চলছে। আর এজন্য শাহ আলমকে ফাঁসাতে আব্দুল মালেক ছিনতাইয়ের নাটকের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী রোববার (১৯ বাকি অংশ পড়ুন...












