আসছে বর্ষা, এখনও মেরামত হয়নি হাওরের বাঁধ
, ২৮ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২১ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২১ মার্চ, ২০২৩ খ্রি:, ০৭ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
মেয়াদ শেষেও হয়নি হাওরের বাঁধ সংস্কার ও নতুন বাঁধ নির্মাণ প্রকল্পের অর্ধেক কাজও। বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে ফসল তলিয়ে যাওয়ার শঙ্কায় কৃষকরা। তাদের অভিযোগ, গণশুনানির মাধ্যমে ফসলরক্ষা বাঁধ প্রকল্প গঠনের নীতিমালাও মানছে না পাউবো ও উপজেলা প্রশাসন।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ৫২টি হাওর রয়েছে সুনামগঞ্জের ১২ উপজেলায়। এসব হাওরের প্রায় আড়াই লাখ হেক্টর জমির ফসল রক্ষায় ৭৪৮ কিলোমিটার বাঁধ সংস্কার, মেরামত ও নতুন বাঁধ নির্মাণে ২০৩ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার।
ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা থাকলেও হয়নি প্রকল্পের অর্ধেক কাজও। কৃষকরা বলছেন, দ্রুত বাঁধ নির্মাণ শেষ না হলে এবারের বর্ষায়ও বন্যার পানিতে ডুববে স্বপ্নের ফসল।
স্থানীয়রা জানান, এই বাঁধটা যদি না হয় তাহলে হাওর টিকবে না এবং আমাদের গ্রামও টিকবে না। হাজার হাজার একর জমির এই হাওর ক্ষতিগ্রস্ত হবে।
কৃষকদের অভিযোগ, তাদের সম্পৃক্ত না করে নিজেদের স্বার্থরক্ষায় হাওরের ফসলরক্ষা বাঁধের প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করছেন পাউবোর মাঠকর্মীরা।
তারা বলেন, “পিআইসি যখন গঠন করে তখন আমাদেরকে অবহিত করেনি।”
তবে কাজের অগ্রগতি সন্তোষজনক দাবি করে জেলা প্রশাসক ও পাউবো’র নির্বাহী প্রকৌশলী বলছেন, অনিয়ম-দুর্নীতি হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।
সুনামগঞ্জ পাইবো নির্বাহী প্রকৌশলী-২ সামসুদ্দোহা বলেন, “আশা করছি, কোনো ধরনের ক্ষতির সম্মুখিন হবে না।”
সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, “আমার জানা মতে, বিরোধপূর্ণ কোনো কারণে এখনও কাজ হয়নি এরকম অভিযোগ নেই।”
২০১৭ সালে পাউবোর কর্মকর্তা ও ঠিকাদারদের অনিয়ম-দুর্নীতিতে হাওরের ফসল হারিয়ে নিঃস্ব হন পুরো জেলার কৃষকরা। পরে ঠিকাদারি প্রথার বদলে পিআইসি প্রথা চালু করে সরকার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ রফতানিকারকদের
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৫০ লাখ, দুর্ঘটনা কমাতে চলছে অভিযান
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশজুড়ে ভ্যাপসা গরম, স্বস্তি মিলতে পারে ২০ জুনের পর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক লাফে সোনার দাম ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নাফনদী থেকে ৭ জেলেকে অপহরণ করে নিয়ে গেলো আরাকান আর্মি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে দ্রুত এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুই সন্তানের বেশি হলে ‘মাতৃত্বকালীন ছুটি’ সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক -শিক্ষামন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অকেজো রেললাইন নিলামে বিক্রি করা হয় না কেন, প্রশ্নে যা জানালেন মন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন -তথ্যমন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাম-ক্রেতা সংকটে ফেরত ৩০ হাজার গরু, দুশ্চিন্তায় পাবনার খামারিরা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)