ড. ইউনুস অর্থ পাচার ও আর্থিক দুর্নীতির অভিনব পদ্ধতির উদ্ভাবক -ড. সেলিম
, ২৭ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২০ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২০ মার্চ, ২০২৩ খ্রি:, ০৬ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, ড. ইউনুসের অর্থ পাচার ও দুর্নীতির তথ্য জনসমক্ষে প্রকাশিত হচ্ছে, এ রকম তথ্য পাওয়ার পর যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগের মাধ্যমে মোটা অঙ্কের টাকা দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের ৪০ জন ব্যক্তির নামে ৭৮ লাখ টাকার বিজ্ঞাপনের মাধ্যমে তার স্বপক্ষে একটি হাস্যকর চারিত্রিক সনদ তিনি ছাপিয়েছেন। সুনির্দিষ্ট দালিলিক প্রমাণসহ তার অভিনব দুর্নীতি, অর্থ পাচার ও লুটপাটের যে তথ্য সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তাতে এটি প্রতীয়মান পৃথিবীর খুব কম দেশে এই ধরনের লুটপাট হয়েছে।
কেউ কেউ তাকে বাংলাদেশে ক্ষুদ্রঋণের উদ্ভাবক দাবি করলেও ড. ইউনুস মূলত অর্থ পাচার ও আর্থিক দুর্নীতির অভিনব পদ্ধতির উদ্ভাবক।
চাঁদপুরের কচুয়া উপজেলার ৬ নম্বর উত্তর কচুয়া ইউনিয়নের সিং আড্ডা গ্রামে এবং এক নম্বর সাচার ইউনিয়নের বায়েক গ্রামে ‘দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তন, শেখ হাসিনার অবদান’ শীর্ষক বাংলাদেশ আওয়ামী লীগের উঠান বৈঠকে প্রধান আলোচক হিসেবে ড. সেলিম মাহমুদ এসব কথা বলেন।
আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেন, গ্রামীণ টেলিকম সম্পূর্ণ অলাভজনক ও দাতব্য উদ্দেশ্যে সরকারের কাছ থেকে অনুমোদনপ্রাপ্ত একটি কোম্পানি। দেশের গ্রামীণ জনগোষ্ঠীর কল্যাণের লক্ষ্যেই এই প্রতিষ্ঠানকে সরকার অনুমোদন দিয়েছে। এই কোম্পানির কোনো ব্যক্তি মালিকানা নেই। আইন অনুযায়ী টেলিযোগাযোগ খাতে গ্রামীণ জনগোষ্ঠীর কল্যাণের উদ্দেশ্য ছাড়া এই কোম্পানির কোন অর্থ অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুকূলে হস্তান্তর করা যায় না। অথচ গ্রামীণ টেলিকম থেকে হাজার হাজার কোটি টাকা আরেকটি প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের অনুকূলে বেআইনিভাবে হস্তান্তর হয়েছে। এই টাকা গ্রামীণ কল্যাণ থেকে অন্য জায়গায় নেয়া হয়েছে। এভাবে কয়েকটি হাত ঘুরে এই বিপুল অর্থ সামাজিক ব্যবসার নামে বিদেশে পাচার হয়েছে।
তিনি বলেন, দেশের বিচারক-মন্ত্রী-সচিবদের ঘুষ দিতে ড. ইউনুস যেভাবে একটি দালাল চক্রের সাথে ঘৃণ্যতম চুক্তি করলেন, সেটি এদেশের প্রতিটি বিবেকবান মানুষকে হতবাক করেছে। ঘুষ দেওয়ার লক্ষ্যে কোনো কোম্পানির বোর্ড সভায় সিদ্ধান্তের মাধ্যমে দালাল চক্রের সাথে এরকম ন্যক্কারজনক চুক্তির ঘটনা অবিশ্বাস্য। এটি শুধু বেআইনিই নয়, এটি একটি অপরাধমূলক কাজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কারাগারগুলোতে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চায় হাইকোর্ট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দিল্লিতে হেনস্তার প্রতিবাদ, ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে আমরা এক জাতি এবং এক হৃদয় -ইরানের প্রেসিডেন্ট
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এসএসসিতে ১৮৫ প্রতিষ্ঠানের কেউ উত্তীর্ণ হতে পারেনি -শিক্ষামন্ত্রী
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটের পর শেয়ারবাজার সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১৩০০ কোটি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনআইডি সংশোধনে জাল ঠেকাতে অনলাইন যাচাই চায় ইসি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র বাধা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ হাসপাতালকে আদ্-দ্বীনের রোগীদের চিকিৎসা দেয়ার নির্দেশ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকার বিশেষ ঋণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোস্ট গার্ডের অভিযান, ১০ গ্রেনেডসহ ২৮ রাউন্ড গোলা উদ্ধার
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘গুপ্ত নেতাকর্মীদের দ্বারা সম্ভ্রমহরণ-নির্যাতনে’র প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












