নিজস্ব প্রতিবেদক:
পবিত্র কুরবানি ঈদকে ঘিরে অতিরিক্ত ৫০ হাজার যাত্রী পরিবহনে প্রস্ততি চলছে রেলওয়ে পূর্বাঞ্চলের। এবার বাড়তি ৪০টি কোচ যুক্ত করছে কর্তৃপক্ষ। এসব কোচ প্রতিটি আন্তঃনগর ট্রেনে যুক্ত করে অধিক যাত্রী বহন এবং ৬ জোড়া বিশেষ ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদের ৫ দিন আগে থেকে শুরু করে টানা ১০দিন চলবে বিশেষ এ ট্রেনগুলো।
ঈদে যাত্রীদের বাড়তি চাপ সামলাতে চট্টগ্রামের পাহাড়তলী কারখানায় মেরামত করা হচ্ছে ৯০টি পুরনো রেলকোচ। এরমধ্যে ৪০টি কোচ যুক্ত হবে ঈদে অতিরিক্ত যাত্রীবহনে। বাকি ৫০টি কোচ নিয়মিত চলা আন্ত:নগর ট্রেনগুলোতে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি ২০২২-২৩ অর্থবছরে জুলাই-এপ্রিল সময়ে অর্থাৎ গত ১০ মাসে নিটওয়্যার ওভেন, তৈরি পোশাকসহ সাতটি খাত থেকে রপ্তানি আয় হয়েছে ৪ লাখ ১৩ হাজার ৩৯০ কোটি টাকা।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) (১২ জুন) জাতীয় সংসদে এমপি নুরুন্নবী চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ তথ্য জানান।
বাণিজ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, নিটওয়্যার তৈরি পোশাক থেকে ২ লাখ ৬ হাজার ৯১ কোটি ৮২ লাখ টাকা, ওভেন তৈরি পোশাক থেকে ১৭ লাখ ৩০ হাজার ৮৬৩ কোটি ৫৩ লাখ টাকা, হোম টেক্সটাইল থেকে ৯ হাজার ২৪৭ কোটি ১২ লাখ টাকা, ফুটওয়্যার খাত থেকে বাকি অংশ পড়ুন...
সিরাজগঞ্জ সংবাদদাতা:
সিরাজগঞ্জের তাঁতপল্লিতে আগে ভোরের আলো ফুটতেই তাঁতের খটখট শব্দে মুখর হয়ে উঠতো চারদিক। কিন্তু এখন সেই পল্লি অনেকটাই নীরব-নিস্তব্ধ। ঘনঘন লোডশেডিং, শ্রমিক ও রং-সুতার মূল্যবৃদ্ধিতে অনেকেই গুটিয়ে নিচ্ছেন এ পেশা। ফলে তাঁতকুঞ্জঘোষিত সিরাজগঞ্জ হারাতে বসেছে ঐতিহ্যের এ শিল্প। বেকার হয়ে পড়েছেন লক্ষাধিক শ্রমিক।
সম্প্রতিক তাঁতপল্লি ঘুরে দেখা যায়, ঘনঘন লোডশেডিংয়ের কারণে কারখানামালিকরা জেনারেটরের সাহায্যে কারখানা সচল রাখার চেষ্টা করছেন। তবে ডিজেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় সেটিও সম্ভব হচ্ছে না। এতে শাড়ি, লুঙ্গি ও বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সংসদে দাঁড়িয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের কঠোর সমালোচনা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্যরা। সরকারকে সমালোচনা করে জিএম কাদেরের সাম্প্রতিক বক্তব্যের কথা তুলে ধরে তারা প্রশ্ন রাখেন, বিএনপি সরকারের সমালোচনা করতে পারে। কিন্তু সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান কেন সরকারের সমালোচনা করছেন?
গত রোববার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকার দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বর্তমানে দেশের জনগণের মাথাপিছু আয়ের পরিমাণ ২ হাজার ৭৬৫ মার্কিন ডলার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল। গত রোববার জাতীয় সংসদ অধিবেশনে বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার এক প্রশ্নের লিখিত উত্তরে অর্থমন্ত্রী এই তথ্য জানান।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের ওই অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
অর্থমন্ত্রী বলেন, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয়ের পরিমাণ ২ হাজার ৭৬৫ মার্কিন ডলার। ২০০৭-০৮ অর্থবছরে এটি ছিল ৬৮৬ মার্কিন ডলার।
ম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশ থেকে পাচারকৃত অর্থের পরিমাণ প্রায় প্রতি বছরই বাড়ছে, দেশি-বিদেশি প্রতিবেদনে এমন তথ্যই মিলেছে। অভিযোগ আছে, পাচারকৃত অর্থের বড় অংশ দিয়ে বিদেশে প্লট, ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কেনা হচ্ছে। অর্থপাচার কমাতে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা দেশের আবাসন খাতে বিনা শর্তে সহজ বিনিয়োগের সুযোগ চেয়েছিলেন সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা। কিন্তু এ সুযোগ রাখা হয়নি আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে।
আবাসন ব্যবসায়ীরা দাবি করেছেন, বৈশ্বিক মন্দায় অর্থ সংকটে পড়েছে সরকার। অপ্রদর্শিত অর্থ বা ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ এখন উন্নয়নের মডেল হিসেবে বিশ্বে পরিচিত উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় পুর্নব্যক্ত করেছেন। এই যাত্রায় কারো কাছে মাথা নত না করার অঙ্গীকারও করেছেন তিনি। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের মনে রাখতে হবে দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশ, বাঙালি জাতি বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে, আত্মমর্যাদা নিয়ে, আত্মসম্মান নিয়ে চলবে, কারো কাছে মাথা নোয়াব না। এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা।
শিক্ষার্থীদের উদ্দেশে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ১৬ হাজার থেকে ১৬ হাজার ৫০০ মেগাওয়াট। আর এই চাহিদা হয় গ্রীষ্মকালে। বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ২৩ হাজার ৩৩৭ মেগাওয়াট। তারপরও বিদ্যুতের সংকট কেন?
বিশ্লেষকরা বলছেন, আমদানি নির্ভর জ্বালানির উপর ভিত্তি করে পাওয়ার প্লান্ট তৈরিই এই সংকটের মূল কারণ। ইউক্রেন যুদ্ধের কারণে ডলার সংকটে পড়ায় জ্বালানি আমদানি করা যাচ্ছে না। আর বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেয়ার জন্যই এই আমদানি নির্ভর পরিকল্পনা করা হয়েছে হয়ে বলে দাবি করেছেন এক বিশ্লেষক।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, গত দুই দিন বৃষ্টি হও বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে সয়াবিন তেলের দাম কমানোর ঘোষণা এলো। সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এ তথ্য জানিয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অনুষ্ঠিত এক বৈঠকে জানানো হয়, সরকার ভোজ্যতেলের দাম কমিয়েছে, যা আগামী কয়েক দিনের মধ্যে তা কার্যকর হবে। প্যাকেটজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১০ টাকা কমে ১৮৯ টাকা এবং পাম তেলের দাম লিটারে ২ টাকা কমে ১৩৩ টাকা করা হয়েছে। পবিত্র ঈদুল আযহার আগে সয়াবিন ও পাম তেলের দাম আরও কমতে পারে । এ ছাড়া আন্তর্জাত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অর্থনৈতিক স্বাধীনতা সূচকে এবার ১৪ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। ১৭৬টি দেশের মধ্যে ১২৩ তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন প্রকাশিত অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২৩-এ এসব তথ্য উঠে আসে।
দেশটির অর্থনৈতিক স্বাধীনতার ভিত্তি ভঙ্গুর রয়ে এবং দুর্নীতি ও বিচার বিভাগের অদক্ষতা আইনের শাসনকে ক্ষুন্ন করে। কাঠামোগত সমস্যা এবং দুর্বল শাসন উন্নয়নকে বাধাগ্রস্ত করে। অদক্ষ নিয়ন্ত্রক শাসন প্রায়শই ব্যাপকভাবে রাজনীতিকরণ করা হয়।
এছাড়া উন্মুক্ত বাজারকে উদারীকরণ বা টিকিয়ে র বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রত্যেক বছর কেবল মাদকের কারণে বাংলাদেশ থেকে প্রায় ৫ হাজার ১৪৭ কোটি টাকা (৪৮১ মিলিয়ন মার্কিন ডলার) পাচার হয়ে যায়। অবৈধ মাদক ব্যবসার মাধ্যমে অর্থ পাচারের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে পঞ্চম এবং এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে। আঙ্কটাড (ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট) গত বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
আঙ্কটাডের ওয়েবসাইটে বাংলাদেশ থেকে অবৈধ অর্থপ্রবাহ সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে বার্ষিক গড়ে ৪৮১ মিলিয়ন মার্কিন ডল বাকি অংশ পড়ুন...
মাদারীপুর সংবাদদাতা:
মাদারীপুর হর্টিকালচারে একটি আম গাছে একসঙ্গে আট প্রজাতির আম ধরেছে। এই প্রথম এক গাছেই আট প্রজাতির আম ধরায় বিস্মিত সাধারণ মানুষ। কৌতুহলবশত কলম পদ্ধতিতে এ আম গাছের উদ্ভাবন করেছেন উদ্যানতত্ত্ববিদেরা এবং সফলও হয়েছেন।
এখান থেকে আরও গাছ তৈরির মাধ্যমে চাহিদা অনুযায়ী কৃষকের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে হর্টিকালচার কর্তৃপক্ষের।
হর্টিকালচার সূত্রে জানা গেছে, প্রায় ৪ বছর আগে একটি আম গাছের দশটি শাখার সঙ্গে ১০ প্রজাতির আম গাছের ডাল বসানো হয়। এর মধ্যে ৮ প্রজাতির গাছ বেঁচে যায় এবং গাছটি দ্রুত বড় হতে থাকে। এর আ বাকি অংশ পড়ুন...












