শর্তবিহীন কালো টাকা বিনিয়োগ চায় ব্যবসায়ীরা
দেশ থেকে পাচারকৃত অর্থের পরিমাণ প্রায় প্রতি বছরই বাড়ছে, দেশি-বিদেশি প্রতিবেদনে এমন তথ্যই মিলেছে। অভিযোগ আছে, পাচারকৃত অর্থের বড় অংশ দিয়ে বিদেশে প্লট, ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কেনা হচ্ছে। অর্থপাচার কমাতে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা দেশের আবাসন খাতে বিনা শর্তে সহজ বিনিয়োগের সুযোগ চেয়েছিলেন সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা। কিন্তু এ সুযোগ রাখা হয়নি আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে।
আবাসন ব্যবসায়ীরা দাবি করেছেন, বৈশ্বিক মন্দায় অর্থ সংকটে পড়েছে সরকার। অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বিনা শর্তে আবাসন খাতে বিনিয়োগের সুযোগ দেওয়া হলে অর্থপাচার কমবে। এতে দেশের অর্থ দেশে থাকবে। অর্থনীতিতে অর্থপ্রবাহ বাড়বে।
আবাসন খাতের ব্যবসায়ীরা বাজেট প্রস্তাব প্রণয়নের আগে প্রাক বাজেট আলোচনাকালে অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) লিখিতভাবে এ প্রস্তাব জমা দিয়েছিলেন। বৈঠকেও এ প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরেন। কিন্তু আবাসন ব্যবসায়ীদের এ প্রস্তাব আমলে আনা হয়নি।
আবাসন খাতের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) সভাপতি আলমগীর শামসুল আলামিন (কাজল) বলেছেন, সহজ শর্তে আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়া হলে আবাসন খাতে বিনিয়োগ বাড়বে। অনেকে দেশেই ফ্ল্যাট ও প্লট কিনতে আগ্রহী হবে। অর্থপাচার করে বিদেশে ফ্ল্যাট-প্লট কেনার পরিমাণ কমবে।
প্রসঙ্গত, বিদ্যমান আয়কর আইনে একটি স্থায়ী ধারা (১৯ ধারা) আছে, ‘যে কোনো সময়ে নির্ধারিত করের (উচ্চ কর) পাশাপাশি জরিমানা হিসেবে অতিরিক্ত ১০ শতাংশ কর দিয়ে কালো টাকা (অপ্রদর্শিত অর্থ) প্রদর্শন করা যাবে। এটা অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতে যতদিন এই ধারা বিলুপ্ত না হবে ততদিন থাকবে।’ এ ধারা অনুযায়ী উচ্চ হারে কর দিয়ে ফ্ল্যাট কিনে কালো টাকা সাদা করার সুযোগ আছে। তবে রাজস্ব আইনের বিধান অনুযায়ী বিনিয়োগকারীর অর্থের উৎস নিয়ে এনবিআর কিছু না বললেও দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) সরকারের যে কোনো সংস্থা জবাবদিহিতায় আনতে পারবে। প্রতি বছরের মতো আগামী অর্থবছরেও এ সুযোগ রয়েছে। আইনি জেরার মুখে পড়ার ভয়ে অনেকে কালো টাকা বা অপ্রদর্শিত র্অর্থ সাদা করায় আগ্রহী হয় না।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।