মূল্যস্ফীতির সঙ্গে পাল্লা দিতে পারছে না মজুরি, কমছে প্রকৃত আয়
, ২৫ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৪ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০১ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যে হারে বাড়ছে, তাদের আয় সে হারে বাড়ছে না। আয়ের তুলনায় মূল্যস্ফীতি বেশি থাকায় মানুষের প্রকৃত আয় কমে গেছে।
সরকারি হিসাব মতেই, টানা চার বছর ধরে দেশের মানুষের প্রকৃত আয় নেতিবাচক।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে দেশে মজুরি কিছুটা বাড়তে শুরু করলেও তা মূল্যস্ফীতিকে ছুঁতে পারেনি। গত মার্চ পর্যন্ত টানা ৫০ মাস ধরে মজুরি বৃদ্ধির হারের চেয়ে মূল্যস্ফীতি বেশি ছিল।
বিবিএসের মজুরি হার সূচকের তথ্য অনুযায়ী, গত মার্চে দেশে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০৯ শতাংশ। অন্যদিকে ওই মাসে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৭১ শতাংশ। অর্থাৎ, মূল্যস্ফীতির চেয়ে মজুরি বৃদ্ধির হার শূন্য দশমিক ৬২ পারসেন্টেজ পয়েন্ট পিছিয়ে ছিল। এর আগের মাসে এই ব্যবধান ছিল ১ দশমিক ০৫ পারসেন্টেজ পয়েন্ট।
জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান মনে করেন, নি¤œ আয়ের পরিবারগুলো মাছ, গোশত, ডিম, দুধ ও ফলের মতো প্রোটিনসমৃদ্ধ খাবার বাদ দিয়ে এখন কেবল পরের দিন কাজ করার জন্য ন্যূনতম ক্যালরিটুকু গ্রহণ করছে। পুষ্টির সঙ্গে এমন আপস দীর্ঘমেয়াদে ভয়ংকর পরিণতি ডেকে আনবে বলে সতর্ক করেছেন তিনি।
এই অর্থনীতিবিদের মতে, চাকরির অভাব পরিস্থিতি আরও ঘোলাটে করছে।
অধ্যাপক লুৎফর বলেন, ‘একই সময়ে নতুন অনেক মানুষ শ্রমবাজারে প্রবেশ করছে। এর ফলে মজুরি কমে যাচ্ছে।’
সরকারের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সর্বশেষ মাসিক প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, জ্বালানি ও বিদ্যুৎ বিল বৃদ্ধির কারণে মানুষের প্রকৃত আয়ের ওপর চাপ আরও বাড়বে। বিদ্যুৎ, গ্যাস ও যাতায়াত ব্যয় বাড়লে নি¤œ আয়ের মানুষ সবচেয়ে বেশি চাপে পড়বে।
প্রতিবেদনে বলা হয়, আয় ও ব্যয়ের ব্যবধানে বোঝা যায় মানুষের প্রকৃত আয়ের ওপর চাপ তীব্র হচ্ছে। পরিবারগুলোকে বাড়তি খরচ সামলাতে হচ্ছে, কিন্তু সে আয় বা মজুরি বাড়ছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সন্দেহ ও বাস্তবতার ফারাক, হামের প্রকৃত রোগচিত্রে অস্পষ্টতা
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কোথাও তাপপ্রবাহ, কোথাও বৃষ্টির আভাস
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর বাসভবনে থাকবে বাংকার, টানেল
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্পত্তি নিয়ে বিরোধ, সালিশ বৈঠকে মাকে পিটিয়ে রক্তাক্ত করল সন্তানরা
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘুমন্ত ছেলেকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে কনস্টেবলের মৃত্যু
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টিকা ক্রয়ে দুর্নীতির অভিযোগে ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছেঁড়া নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রিতে মাউশির জরুরি নির্দেশনা
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাজেটে করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা রাখার প্রস্তাব ঢাকা চেম্বারের
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিচারের নামে মক্কেলের টাকা মেরে দেয়া আইনজীবী চাই না -আইনমন্ত্রী
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী বাজেটে বাড়তি করের খড়গ আসবে না -বাণিজ্যমন্ত্রী
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দেশকে বিক্রি করে বিএনপি কখনোই কোনও চুক্তি করবে না’
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)