‘দেশে মাথাপিছু আয় ২,৭৬৫ মার্কিন ডলার’
, ২৩ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৪ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৩ জুন, ২০২৩ খ্রি:, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
বর্তমানে দেশের জনগণের মাথাপিছু আয়ের পরিমাণ ২ হাজার ৭৬৫ মার্কিন ডলার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল। গত রোববার জাতীয় সংসদ অধিবেশনে বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার এক প্রশ্নের লিখিত উত্তরে অর্থমন্ত্রী এই তথ্য জানান।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের ওই অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
অর্থমন্ত্রী বলেন, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয়ের পরিমাণ ২ হাজার ৭৬৫ মার্কিন ডলার। ২০০৭-০৮ অর্থবছরে এটি ছিল ৬৮৬ মার্কিন ডলার।
মন্ত্রী জানান, আসন্ন অর্থবছরে সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করার মাধ্যমে মাথাপিছু আয় বৃদ্ধি করা। এ লক্ষ্যে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনা নিয়েছে ও বাস্তবায়ন করছে।
প্রতিবছরই বাজেটের আকার বাড়ছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যদিয়ে সরকার আর্থ-সামাজিকসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে, যা প্রকারান্তে জনগণের মাথাপিছু আয় বাড়াচ্ছে। ২০০৫-০৬ অর্থবছরে সরকারের বাজেটের আকার ছিল ৬৪ হাজার কোটি টাকা, যা ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ১২ গুণ বাড়িয়ে দাঁড়িয়েছে ৭ লক্ষ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকায়।
অর্থমন্ত্রী বলেন, মাথাপিছু আয় বাড়ার অন্যতম পূর্বশর্ত হলো উচ্চতর প্রবৃদ্ধি নিশ্চিত করা। এই লক্ষ্যে সরকার বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে ক্রমপুঞ্জিভূত মূলধন বাড়ানোর বিভিন্ন পরিকল্পনা এরই মধ্যে বাস্তবায়ন করেছে এবং আরও নতুন নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এছাড়াও সরকারের বিভিন্ন পরিকল্পনা দলিলে সরকারি বিনিয়োগের ক্ষেত্রে প্রবৃদ্ধি সহায়ক খাতগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং এই ধারা অব্যাহত থাকবে। বিশেষ করে, ভৌত ও সামাজিক অবকাঠামো খাতগুলো যেমন: বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন, যোগাযোগ, বন্দর উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও আইসিটি খাতে অধিকতর গুরুত্ব প্রদান করা হচ্ছে। এ সময় বিগত ১৪ বছরে সরকারি ও বেসরকারি বিনিয়োগ ধারাবাহিকভাবে বেড়েছে বলেও দাবি করেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাওড়ে ফসল রক্ষা বাঁধই এখন ফসলের গলার কাঁটা
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এসএসসি পরীক্ষার বাকি একদিন, এখনো চলছে ফরম পূরণ!
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এলএনজিতে দ্বৈত কর, পেট্রোবাংলার বকেয়া নিয়ে প্রশ্ন
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যুৎ-সংকটে জেনারেটর-নির্ভর মোবাইল নেটওয়ার্ক
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেলের পর এলপিজিতেও ধাক্কা, মাসে দুই দফা দাম বাড়লো
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লঞ্চভাড়া ৩৬-৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ফুয়েল পাস বিডি’ আ্যাপ নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সুখবর
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ভুয়া পুলিশ’ পরিচয়ে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভিন্ন ভিন্ন পেশার আড়ালে মাদক কারবার
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১২ জনের
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে -পানিসম্পদমন্ত্রী
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)