‘সব সুযোগ-সুবিধা নিয়ে কেন সরকারের সমালোচনা?’
, ২৩ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৪ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৩ জুন, ২০২৩ খ্রি:, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
সংসদে দাঁড়িয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের কঠোর সমালোচনা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্যরা। সরকারকে সমালোচনা করে জিএম কাদেরের সাম্প্রতিক বক্তব্যের কথা তুলে ধরে তারা প্রশ্ন রাখেন, বিএনপি সরকারের সমালোচনা করতে পারে। কিন্তু সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান কেন সরকারের সমালোচনা করছেন?
গত রোববার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকার দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, ‘আমি অবাক হয়ে গেলাম। বিরোধীদলীয় উপনেতা বললেন, দেশ নাকি নীরবেই শ্রীলঙ্কা হয়ে গেছে। আমির খসরু (বিএনপি নেতা) সে কথা বললে সহ্য হয়। এ কথা ফখরুল বললে সহ্য হয়। জিএম কাদের সাহেব বললেন, দেশ নাকি নীরবেই শ্রীলঙ্কা হয়ে গেছে, টের পাচ্ছে না কেউ। অর্থাৎ আমাদের অগ্রগতি নজরে পড়ে না। গণতন্ত্র নিয়ে ছবক দিচ্ছে।’
আমেরিকার সম্প্রতি ভিসা নীতির সমালোচনা করে মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা বন্দুক হাতে সরাসরি মুক্তিযুদ্ধে নেমেছিলাম, দেশটাকে স্বাধীন করেছি। তিন লাখ মা-বোনের সম্ভ্রম ও ত্রিশ লাখ শহিদের রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা এনেছি। তখন কিন্তু আমেরিকা তার বিরোধিতা করেছে। তা না হলে অনেক আগেই দেশ স্বাধীন হয়ে যেত, এত রক্ত ক্ষয় হতো না। তারা সপ্তম নৌ-বহর পাঠিয়েছিল। তাদের দেশের জনগণ স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিলেও আমেরিকা সরকার কিন্তু স্বীকৃতি দেয়নি।’
আওয়ামী লীগের সংসদ সদস্য শফিকুর রহমান বলেন, ‘আমরা এখানে যারা আছি সবাইকে বুকে হাত দিয়ে বলতে হবে, আসলেই আমরা মূলধারার সঠিক রাজনীতি চাই কি না। নাকি এখানে এসে সুবিধা নিয়ে অন্যদিকে কথা বলি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাওড়ে ফসল রক্ষা বাঁধই এখন ফসলের গলার কাঁটা
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এসএসসি পরীক্ষার বাকি একদিন, এখনো চলছে ফরম পূরণ!
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এলএনজিতে দ্বৈত কর, পেট্রোবাংলার বকেয়া নিয়ে প্রশ্ন
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যুৎ-সংকটে জেনারেটর-নির্ভর মোবাইল নেটওয়ার্ক
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেলের পর এলপিজিতেও ধাক্কা, মাসে দুই দফা দাম বাড়লো
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লঞ্চভাড়া ৩৬-৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ফুয়েল পাস বিডি’ আ্যাপ নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সুখবর
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ভুয়া পুলিশ’ পরিচয়ে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভিন্ন ভিন্ন পেশার আড়ালে মাদক কারবার
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১২ জনের
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে -পানিসম্পদমন্ত্রী
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)