যুদ্ধের প্রভাবে ডিজেল সংকট: সেচ নিয়ে বিপাকে কৃষক
, ২৫ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৪ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০১ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
বাংলাদেশের পরিশোধিত জ্বালানির প্রায় ৮০ শতাংশই আমদানিনির্ভর, যার বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। যুদ্ধের কারণে দামের অস্থিরতা ও সরবরাহ ব্যাহত হওয়ায় জ্বালানির জোগান সংকুচিত হয়েছে। সরকার জ্বালানি সাশ্রয় ও নতুন উৎস খোঁজার উদ্যোগ নিলেও কৃষকেরা বলছেন, তারা কঠিন পরিস্থিতিতে মুখোমুখি হয়েছেন।
মার্চের শেষে এই সময়টি প্রধান গ্রীষ্মকালীন ধান আবাদ (বোরো) শুরুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ডিজেলের ঘাটতি, রেশনিং এবং পাম্পগুলোতে দীর্ঘ লাইনের কারণে সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে ধানের ফলন ও উৎপাদন কম হওয়া এবং কৃষকদের লোকসানের আশঙ্কা বাড়ছে।
জ্বালানি পাম্পগুলোতে প্রায়ই ‘তেল নেই’ লেখা ব্যানার ঝুলতে দেখা যায়।
একজন কৃষক বলেন, ‘সারাদিন পাম্পে লাইনে দাঁড়িয়ে থাকি, তারপর অন্ধকারে মাঠে এসে সেচ দেওয়া, লাঙল চালানো আর সার দেওয়ার কাজ করি। গত কয়েক সপ্তাহে দিনে কেউ কাজ করতে পারেনি। সবাই লাইনে আটকে থাকে। ঘণ্টার পর ঘণ্টা, এমনকি সারা দিন অপেক্ষা করেও অনেক সময় খালি হাতে ফিরতে হয়।’
জ্বালানি পাওয়া গেলেও তা দেওয়া হচ্ছে অত্যন্ত সীমিত আকারে। তিনি জানান, জনপ্রতি ৫ লিটারের বেশি তেল দেওয়া হচ্ছে না। তিনি বলেন, ‘আমরা দুই-তিনজন মিলে গেলে হয়তো কোনোদিন ভাগ্যগুণে ১০-১৫ লিটার পাই। যা দিয়ে মাত্র দুই-তিন দিন সেচ দেওয়া যায়।’
তাঁর চারপাশের খেতগুলো ফেটে চৌচির হয়ে আছে, ধানের চারা হলদেটে হয়ে যাচ্ছে। সেচ পাম্পগুলো শেষ বিন্দু ডিজেল দিয়ে ধুঁকে ধুঁকে চলছে। তিনি আক্ষেপ করে বলেন, ‘জমির দিকে তাকিয়ে দেখেন, সব শুকিয়ে যাচ্ছে। আমরা ঠিকমতো পানি দিতে পারছি না।’
বাংলাদেশের গ্রামগঞ্জে সেচ কাজের জন্য ডিজেল-চালিত পাম্প এখনো অপরিহার্য। চাষের শুরুতে সরবরাহে এমন টান পড়ায় কৃষকদের আশঙ্কা, এই বিঘœ উচ্চমূল্যের খাদ্যবাজারকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রশ্ন ফাঁসের সাজা কমে ৫ বছর, সংসদে বিল পাস
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৪ ঘণ্টায় দ্বিতীয় হামলা, হরমুজে তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত বস্তুর আঘাত
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যাচাই-বাছাই করে রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হচ্ছে: আইনমন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনির্দিষ্টকালের জন্য সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলীতে তীব্র স্রোত, চন্দ্রঘোনা ফেরি চলাচল বন্ধ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীশূন্য ১১২ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে নতুন সিদ্ধান্ত
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এইচএসসির প্রশ্নপত্র নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি চাকরিতে শূন্যপদ কত, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, বন্যা-পাহাড়ধসের শঙ্কা
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)